ই-পেপার বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

এইচপির দায়িত্ব নিয়ে যে লক্ষ্যের কথা জানালেন সালাউদ্দিন

আমার বার্তা অনলাইন:
২১ মে ২০২৬, ১৬:৫৫

২০২৪ সালের নভেম্বরে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। অবশেষে সে অধ্যায়ে ইতি টানলেন।

গতকাল পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের দায়িত্ব শেষ হলো সালাউদ্দিনের। জয়ের পর ড্রেসিংরুমে ক্রিকেটার কোচিং স্টাফ থেকে বিদায় নিয়েছেন এই কোচ।

আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে এইচপি নিয়ে সালাউদ্দিন বলেন, 'প্রেসিডেন্ট তামিম ইকবাল আমাকে দুটি অপশন দিয়ে একটি চয়েজ করতে বলেছিল। জাতীয় দলে সিনিয়র সহকারী কোচ হিসেবে কাজ করে যেতে। দেশের ক্রিকেটের পাইপলাইনটাকে আরও শক্তিশালী করার কাজে যোগ দিতে। আলোচনার পর আমি দ্বিতীয়টি বেছে নিয়েছি।'

পরে নিজের লক্ষ্যের কথা জানিয়ে সালাউদ্দিন বলেন, 'শুরুতে এইচপি নামে হয়তো কার্যক্রম শুরু হবে। কিন্তু ধীরে ধীরে সেটি পূর্ণাঙ্গ ক্রিকেট একাডেমিতে রূপান্তরিত হবে। ইনজুরিতে পড়লে আমাদের পেসারদের সুস্থ হতে অনেক সময় লাগছে। আমি বিশ্বমানের একটা রিহ্যাব সেন্টার তৈরি করতে চাই। যেটার বাস্তবায়ন হলে এই সমস্যার সমাধান হবে।'

জাতীয় দলে না থাকলেও মিস করবেন না সালাউদ্দিন, 'আমি তো আর স্টেডিয়াম ছেড়ে চলে যাচ্ছি না। ওরা এখানে ক্রিকেট খেলবে, আমিও কাছাকাছিই থাকব। তাই এত মিস করার কিছু নেই। হয়তো ড্রেসিংরুমের ভেতরের পরিবেশটা মিস করতে পারি, কারণ ওই সময়গুলো দারুণ ছিল।'

আমার বার্তা/এমই

তিন দেশে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, কখন-কোথায়-কী আয়োজন

ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাস ৯৬ বছরের, তবে এবারই প্রথম তিনটি দেশ যৌথভাবে এই মেগা ইভেন্ট

বিদায়ের মঞ্চে দাঁড়িয়ে ফুটবলের মহাতারকারা

আর মাত্র কয়েক ঘণ্টা পরই পর্দা উঠবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। তবে এবারের আসর শুধু নতুন

টিকিট-ভিসা জটিলতা-যুক্তরাষ্ট্রের কড়াকড়ি, ‘চিল’ করতে বললেন ফিফা সভাপতি

আর ১৪ ঘণ্টা পরই পর্দা উঠবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপের। মেগা ইভেন্টটির

আজ শুরু জমজমাট ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬

ইতিহাসের সর্বোচ্চ ৪৮ দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রেলপথে আসছে ইলেকট্রিক ট্র্যাকশন ও উচ্চগতির ট্রেন

সৌর বিদ্যুৎ খাতের উপকরণ আমদানিতে ২০৩১ সাল পর্যন্ত কর ছাড়ের প্রস্তাব

১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা অর্থমন্ত্রীর

চিপ শিল্প গড়ে তুলতে ২০৩১ পর্যন্ত কর-শুল্ক ছাড়ের প্রস্তাব

ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমা রাখলে দিতে হবে না আবগারি শুল্ক

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

৬ নবজাতকের মৃত্যুতে আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

বাজেট ২০২৬-২৭: যেসব খাতে মওকুফ হচ্ছে ১০০ শতাংশ কর 

বাজেট ২০২৬-২৭: মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ

দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু

বাজেটে সিম ট্যাক্স প্রত্যাহারের প্রস্তাব, সুফল পাবেন না গ্রাহকরা

নতুন বাজেট: বিদেশি বিনিয়োগ আকর্ষণে ১০ দিনের মধ্যেই ভিসা

ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, ৩ ভারতীয় নিহত

সাতদিনে লাইসেন্স, ৪৮ ঘণ্টায় মিলবে কোম্পানি নিবন্ধন

নারায়ণগঞ্জে গ‍্যাস বিস্ফোরণ : একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সেতু বিভাগে সবচেয়ে বেশি কাটছাঁট, কমছে পরিবহন খাতের বরাদ্দ