ই-পেপার সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

অস্থির সোনার বাজারে ফের দরপতন, ভরিতে কমলো ৬ হাজার ৫৯০ টাকা

আমার বার্তা অনলাইন
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪
আপডেট  : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০

সোনার বাজারে অস্থিরতা যেন কাটছেই না। আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাব পড়ছে দেশের বাজারেও। এমন পরিস্থিতির মধ্যেই ফের সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি এখন নেমে এসেছে ২ লাখ ৫১ হাজার টাকায়।

আজ (সোমবার) বেলা পৌনে ১১টার দিকে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম ওই সময় থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে।

সকাল-বিকেল দাম কমার কারণ প্রসঙ্গে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন ঢাকা পোস্টকে বলেন, গতকাল আন্তর্জাতিক বাজারে লেনদেন বন্ধ থাকলেও দেশের বাজার খোলা ছিল। চাহিদা কম থাকায় গতকাল রাত্রে দাম কমানো হয়েছে। এরপর আজ আন্তর্জাতিক বাজার চালুর সঙ্গে সঙ্গে প্রতি আউন্সে ২০০ ডলারের মতো দরপতন হয়েছে। পরিবর্তিত বাজার পরিস্থিতি ও সামগ্রিক দিক বিবেচনায় নিয়ে বৈঠক করে দাম সমন্বয় করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে রোববার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের লেনদেন বন্ধ ছিল। সোমবার বাজার চালু হওয়ার সঙ্গে সঙ্গে বড় দর পতন লক্ষ্য করা গেছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৬৫১ ডলারে নেমে এসেছে। শনিবার লেনদেন শেষে ছিল ৪ হাজার ৮৯৩ ডলার। তার আগে শুক্রবার ছিল ৫ হাজার ২০০ ডলার এবং বৃহস্পতিবার ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।

সোমবার সকালে দেশের বাজারে বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা।

এদিকে গত সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় দেশের বাজারেও রেকর্ড পরিমাণ বাড়ে এর দাম। বৃহস্পতিবার সকালে একবারে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে করে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। সেই সঙ্গে একধাপে সোনার দাম আর কখনোই এতটা বাড়ানো হয়নি।

২৪ ঘণ্টা না যেতেই শুক্রবার সকালে দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। ভরিতে কমায় ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত। ফলে ভালো মানের সোনার দাম কমে ২ লাখ ৭১ হাজার টাকায় নেমে আসে। ওই দাম শুক্রবার ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছিল।

বর্ণাঢ্য আয়োজনে আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ শীর্ষ বীমা কোম্পানি গুলো

বাংলাদেশের বীমা খাতে নৈতিকতা, স্বচ্ছতা ও সুশাসন স্বীকৃতি প্রদান এবং গ্রাহকের আস্থা আরও সুদৃঢ় করার

নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ থাকবে

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের

লঘুদণ্ড দিয়ে এনবিআর কর্মকর্তা সেহেলার বরখাস্ত আদেশ প্রত্যাহার

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকার মূল বেতন দুই ধাপ অবনমিত করা

দুর্বল ব্যাংকগুলোকে তহবিল দিতে কড়াকড়ি আইএমএফের

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশে দুর্বল ব্যাংকগুলোকে অনিরাপদ তারল্য দেওয়ার বিষয়ে সতর্ক করেছে। এর পাশাপাশি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার ১০ বছর টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড

দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন ব্রিগেডিয়ার আযমী

সঠিক সময়ে নামাজ আদায় যে কারণে গুরুত্বপূর্ণ

বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

অ্যান্টার্কটিকায় উল্টো বইছে স্রোত, বাড়ছে লবণাক্ততা

অস্থির সোনার বাজারে ফের দরপতন, ভরিতে কমলো ৬ হাজার ৫৯০ টাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়ল

চট্টগ্রামে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ডের যৌথ অভিযান

২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে নেতাকর্মীদের ঢল

বর্ণাঢ্য আয়োজনে আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ শীর্ষ বীমা কোম্পানি গুলো

এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

এপস্টেইন ফাইলসে নাম: লেবার পার্টি থেকে পদত্যাগ করলেন লর্ড ম্যান্ডেলসন

বিশ্বকাপে থাকলেও ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান

বেলুচিস্তানে ৪০ ঘণ্টার নিরাপত্তা অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

০২ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

গাজীপুরে নারী হত্যা: ছাত্রদল নেতা গ্রেপ্তার

স্বাধীনতাই যারা বিশ্বাস করে না, তারাই এখন ধর্মীয় বিভাজন তৈরিতে ব্যস্ত: সালাহউদ্দিন

প্রতারকচক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান

যারা মিথ্যাচার করছেন ইহকাল ও পরকালে তাদের জবাব দিতে হবে: মির্জা আব্বাস

বাইরের শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা চলছে: জিএম কাদের