ই-পেপার বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

আওয়ামী লীগ সরকারের সময় দেশে কোনো টিকা কার্যক্রম হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২১ মে ২০২৬, ১৯:১৩
আপডেট  : ২১ মে ২০২৬, ১৯:১৪

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরকার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে ২০২০ সালের পর কোনো ধরনের টিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়নি। তারা ক্ষমতায় থাকাকালীন এমআর-এর কোনো টিকা কার্যক্রম নেয়নি।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘দেশব্যাপী হামের প্রাদুর্ভাব : চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের করণীয় এবং জনসচেতনতা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে প্যান্ডেমিক জাতীয় জিনিস মোকাবিলা করার জন্য পর্যাপ্ত আইসিইউ ছিল না, নিওনেটাল ভেন্টিলেটর ছিল না, বাচ্চাদের নিউমোনিয়ার ট্রিটমেন্টের জন্য কোনো ব্যবস্থাপনাই ছিল না। মার্চের শেষ দিকে যখন সংক্রামক ব্যাধি হাসপাতালে যাই, তখন থেকেই আমরা এ (হাম) বিষয়ে পূর্ণ নজরদারি শুরু করি। খোঁজ নিয়ে দেখলাম, আমাদের টিকা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আপনারা সবাই জানেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও তার সুপরামর্শে আমরা দ্বারস্থ হই ইউনিসেফ, গ্যাভি এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তারা আমাদের পর্যাপ্ত পরিমাণে সহায়তা করেছে এবং খুব দ্রুত আমাদের টিকা দিয়েছে। সে টিকা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে।

চলমান টিকা দেওয়া বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ৫ এপ্রিল ৩০ উপজেলায় এবং ২০ এপ্রিল থেকে দেশব্যাপী চলমান টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে। এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়েও ৪ শতাংশ বেশি (১০৪%) টিকা কভারেজ সম্পন্ন হয়েছে। এরপরও আমাদের টিকা কার্যক্রম আরও চলমান থাকবে। আমি সব সিভিল সার্জনকে বলেছি, এলাকায় এলাকায় মার্কিং করে যেন টিকার বাইরে থাকা শিশুদের টিকা দেওয়া সম্পন্ন করা হয়।

তিনি আরও বলেন, আপনারা জানেন, ফ্যাসিবাদের দোসররা বিগত দিনে যেভাবে টেন্ডার ও আউটসোর্সিংয়ে দুর্নীতি করেছে, এর ফলে একটি ইন্টারেস্ট গ্রুপ তৈরি হয়েছে। কিছুদিন আগে ক্যান্সার হাসপাতালে আমাদের এক ডেপুটি ডিরেক্টরকে কোপানো হলো টেন্ডারের কারণে। আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক জাহিদ সাহেবকে হুমকি দেওয়া হয়েছে টেন্ডারের কারণে, ক্লিনিক বন্ধ করার কারণে। সর্বশেষ শরীয়তপুরে যে ডাক্তারকে আঘাত করা হয়েছে, এগুলোর পেছনে কিছু স্বার্থান্বেষী মহল কাজ করছে, যারা আমাদের ডাক্তারদের টার্গেট করেছে।

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, টিকা কার্যক্রম আমাদের চলমান রাখতে হবে। কোনোভাবেই সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) দুর্বল করা যাবে না।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক বলেন, কোভিড, হামসহ দেশের সংকটময় মুহূর্তে চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু ইদানীং দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের ওপর আক্রমণ করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

সেমিনারে হাম নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুসাররাত সুলতানা সুমী এবং আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের শিশুরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সুফিয়া খাতুন।

আমার বার্তা/এমই

৬ নবজাতকের মৃত্যুতে আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

রাজধানীর আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে সরকার। একই সঙ্গে সেখানে

কাঁধ ব্যথার দ্রুত  সমাধানে ফিজিওথেরাপির কাজ

কাঁধ ব্যথার দ্রুত  সমাধানে ফিজিওথেরাপির ভূমিকা ও কাজ রয়েছে। সঠিক সময়ে সঠিক চিকিৎসক এর পরামর্শ

হার্টের রিংয়ের দাম কমেছে ৩ থেকে ৪৮ হাজার টাকা 

হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত করোনারি স্টেন্ট বা হার্টের রিংয়ের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ৩ থেকে ৪৮

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে।  এর মধ্যে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ নবজাতকের মৃত্যুতে আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

বাজেট ২০২৬-২৭: যেসব খাতে মওকুফ হচ্ছে ১০০ শতাংশ কর 

বাজেট ২০২৬-২৭: মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ

দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু

বাজেটে সিম ট্যাক্স প্রত্যাহারের প্রস্তাব, সুফল পাবেন না গ্রাহকরা

নতুন বাজেট: বিদেশি বিনিয়োগ আকর্ষণে ১০ দিনের মধ্যেই ভিসা

ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, ৩ ভারতীয় নিহত

সাতদিনে লাইসেন্স, ৪৮ ঘণ্টায় মিলবে কোম্পানি নিবন্ধন

নারায়ণগঞ্জে গ‍্যাস বিস্ফোরণ : একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সেতু বিভাগে সবচেয়ে বেশি কাটছাঁট, কমছে পরিবহন খাতের বরাদ্দ

নতুন অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৩১ হাজার কোটি টাকা

কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে

এআই নিরাপত্তা নিয়ে প্রশ্ন, গ্রকের প্রকৌশলীকে চাকরিচ্যুতির অভিযোগ

তিন দেশে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, কখন-কোথায়-কী আয়োজন

বিদায়ের মঞ্চে দাঁড়িয়ে ফুটবলের মহাতারকারা

ইতিহাসের সর্বোচ্চ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

৭৮৬ কোটি থেকে ৯ লাখ ৩৮ হাজার কোটির বাজেটে বাংলাদেশ