ই-পেপার মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত রমজান কাদিরভের অনুগত বাহিনী

আমার বার্তা অনলাইন:
৩১ মার্চ ২০২৬, ১৯:০৭

মার্কিন সামরিক বাহিনীর স্থল অভিযান শুরু হলে ইরানের সশস্ত্র বাহিনীকে সহায়তার লক্ষ্যে দেশটিতে মোতায়েনের জন্য নিজেদের প্রস্তুতির ঘোষণা দিয়েছে রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভের অনুগত বিভিন্ন বাহিনী। মঙ্গলবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভের অনুগত এসব বাহিনী ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতকে ধর্মীয় যুদ্ধ হিসেবে অভিহিত করেছে।

ইরানের পক্ষে লড়াইয়ে নামার সম্ভাব্য সরাসরি হস্তক্ষেপকে জিহাদ কিংবা মন্দের বিরুদ্ধে ভালোর লড়াই বলে আখ্যা দিয়েছে চেচেন প্রজাতন্ত্রের বিভিন্ন বাহিনী। মার্কিন ও মিত্র বাহিনীর বিরুদ্ধে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষায় তারা লড়াই করবে বলে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহের বিমান হামলা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী ইরানে স্থল অভিযানের জন্য চাপ প্রয়োগ করছে।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা চলাকালীন গত ২৮ ফেব্রুয়ারি এই যুদ্ধ শুরু হয়। ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি, কয়েকজন উচ্চপদস্থ কমান্ডার এবং দক্ষিণ ইরানের মিনাবে ১৭০ জনেরও বেশি স্কুলশিক্ষার্থীসহ সাধারণ বেসামরিক নাগরিকদের হত্যার মধ্য দিয়ে এই সংঘাতের সূত্রপাত ঘটে।

এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত ইসরায়েলের সামরিক ও কৌশলগত স্থাপনার পাশাপাশি পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে ৮৬ দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রকাশ্যে সমর্থন দেওয়া ইউক্রেনীয় বাহিনীর উপস্থিতি নিয়ে সতর্ক করা হয়েছে।

সোমবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে লেখা এক চিঠিতে সংস্থটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি ওই অঞ্চলে ‘শত শত বিশেষজ্ঞ’ পাঠানোর বিষয়ে ইউক্রেনের স্বীকৃতির নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি শাসনের শুরু করা সামরিক আগ্রাসনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে কিয়েভ।

আমার বার্তা/এমই

ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী

আগামী ৭ এপ্রিল ভারতের নয়াদিল্লি যাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস মঙ্গলবার

নিজস্ব শর্ত ও জাতীয় স্বার্থের ভিত্তিতেই যুদ্ধের অবসান হবে: ইরান

যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসনের চাপিয়ে দেওয়া আগ্রাসী যুদ্ধ শেষ করার বিষয়ে যেকোনো সিদ্ধান্ত ইরানের নিজস্ব

ইরানের স্কুল লক্ষ্য করে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২১

ইরান-আমেরিকা যুদ্ধের এক ভয়াবহ ও নেপথ্য দিক উন্মোচিত হয়েছে। দক্ষিণ ইরানে একটি স্পোর্টস হল এবং

‘যুদ্ধের এক মাসে তেল-গ্যাসে ১০ হাজার কোটি ডলারেরও বেশি ক্ষতি হয়েছে’

ইরানকে ঘিরে যুদ্ধ শুরুর প্রথম এক মাসেই তেল ও গ্যাসের দাম বৃদ্ধির কারণে বিশ্বজুড়ে ভোক্তা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে চোরাচালান পণ্য জব্দ

১৭ বছরে সীমাহীন দুর্নীতির কারণে চিকিৎসাসেবা ব্যাহত হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না: পার্থ

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত রমজান কাদিরভের অনুগত বাহিনী

ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে: সংসদে ডা. শফিকুর রহমান

বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী

পল্লবীতে পরিত্যক্ত ভবনে মিলল পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলি

কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তার ‘বিপুল অর্থের চুক্তি’: দ্বিগুণ রিটার্ন প্রতিশ্রুতিতে উঠছে গুরুতর প্রশ্ন

নবীনগরে শ্বশুর বাড়ি থেকে স্ত্রী কে এনে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন হবে অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়

বল টেম্পারিংয়ের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ ফখর জামান

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম: জ্বালানি বিভাগ

সাগরের তল পাওয়া গেলেও অতীত সরকারের দুর্নীতির সীমানা বের করা যায় না

ঢাবির মুসা খান মসজিদ পুনরুদ্ধারে ২ লাখ ৩৫ হাজার ডলারের অনুদান

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতির কারণ জানালেন প্রতিমন্ত্রী

ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী

জুলাইতে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে মন্ত্রণালয়: গভর্নর

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্ষার আগে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসির মাসব্যাপী কার্যক্রম শুরু

২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে : পানিসম্পদ মন্ত্রী