ই-পেপার শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত: শাহবাজ শরিফ

আমার বার্তা অনলাইন:
১৩ জুন ২০২৬, ১০:৩৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে একটি শান্তি চুক্তির চূড়ান্ত খসড়া তৈরি হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, দীর্ঘ ও নিবিড় মধ্যস্থতার পর দুই পক্ষই এই চুক্তির শর্তাবলীতে ঐকমত্যে পৌঁছেছে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার বার্তায় বলেন, ‘শান্তি চুক্তিটি নস্যাৎ করার জন্য একটি মহল ক্রমাগত বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এই সব অপপ্রচারের ঊর্ধ্বে থেকে আমরা নিশ্চিত করছি যে, শান্তি চুক্তির চূড়ান্ত পাঠ বা টেক্সট নিয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘শান্তি চুক্তি বাস্তবায়নের পরবর্তী ধাপগুলো নিয়ে পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষের সঙ্গেই ঘনিষ্ঠভাবে কাজ করছে। শান্তি বর্তমান সময়ের মতো এতটা কাছাকাছি আর কখনোই ছিল না।’

এর আগে, বৃহস্পতিবার (১১ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত বিমান হামলা ও বোমাবর্ষণের সিদ্ধান্ত বাতিল করার ঘোষণা দেন। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, উভয় পক্ষের মধ্যে আলোচনার বিষয়টি ইরানের সর্বোচ্চ নেতৃত্বের পর্যায় পর্যন্ত পৌঁছেছে এবং সেখান থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

আমার বার্তা /জেএইচ

ইরানের ফ্রোজেন অর্থ ছাড়ের গুঞ্জন, নাকচ করল আমিরাত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে গুঞ্জনের মধ্যে ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলারের অর্থ ছাড় দিতে

ইরানের ইউরেনিয়াম দখল করতে চেয়েছিল মার্কিন বাহিনী, ঠেকিয়েছেন ট্রাম্প

ইরানের ইউরেনিয়ামের মজুত সামরিক উপায়ে জোর করে দখল করতে চেয়েছিল যুক্তরাষ্ট্রের  সেনাবাহিনী, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফ বৈঠক

নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ পর্যায়ে চার দিনের বৈঠক শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার।

শিল্পপ্রতিষ্ঠানের জ্বালানি সংগ্রহ নিয়ে ভারতের নতুন নির্দেশনা

শিল্প, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের পাম্প থেকে পেট্রোল ও ডিজেল কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা

বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

ব্রাজিল প্রেসিডেন্টের চেয়েও বেশি চাপে আছেন আনচেলত্তি: অ্যালিসন

মে মাসে ৫৭৫ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন: বিআরটিএ

সীমান্ত হত্যা শূন্যে নামাতে সম্মত বিজিবি-বিএসএফ, পুশ-ইন বন্ধের আহ্বান

চার দফা কমার পর স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা

অপহরণ হননি আত্মগোপনে ছিলেন শিবির নেতা, উদ্ধারের পর থানায় ধর্ষণ মামলা

অতিরিক্ত ডিম খেলে শরীরে কী ঘটে?

ইরানের ফ্রোজেন অর্থ ছাড়ের গুঞ্জন, নাকচ করল আমিরাত

ঢাকায় ২৪ ঘণ্টায় বৃষ্টি ৪৩ মিলিমিটার, আজও ১০ অঞ্চলে ঝড়ের আভাস

নাঈমকে শারীরিক নির্যাতনের নিন্দা কোয়াবের, ইমনের ক্ষোভ

ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এসআইসহ তিনজন প্রত্যাহার

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত: শাহবাজ শরিফ

ইরানের ইউরেনিয়াম দখল করতে চেয়েছিল মার্কিন বাহিনী, ঠেকিয়েছেন ট্রাম্প

একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব

বৃষ্টিস্নাত কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩ জুন ঘটে যাওয়া নানান ঘটনা 

প্যারাগুয়েকে বিধ্বস্ত করে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

বিভ্রাট কাটিয়ে সচল ফেসবুক

একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব- বেনাপোলে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী