ই-পেপার শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রাজিল প্রেসিডেন্টের চেয়েও বেশি চাপে আছেন আনচেলত্তি: অ্যালিসন

আমার বার্তা অনলাইন:
১৩ জুন ২০২৬, ১১:২৯

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের প্রত্যাশায় অপেক্ষাটা কেবলই বেড়েছে ব্রাজিলের। ২০০২ সালের পর থেকে সেলেসাওরা প্রতি আসরেই একই লক্ষ্য নিয়ে নেমেছে। তবে কাঙ্ক্ষিত ফল ধরা দেয়নি। কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি সেই আশায় নতুন জোগান দিয়েছেন। সবমিলিয়ে তার ওপর এখন ব্রাজিল প্রেসিডেন্টের চেয়েও চাপ বেশি বলে মনে করেন গোলরক্ষক অ্যালিসন বেকার।

চতুর্থ বিশ্বকাপ খেলতে নামা ব্রাজিলের প্রধান এই গোলরক্ষক বলেন, ‘সম্ভবত তার অবস্থানে থাকা মানে দেশের প্রেসিডেন্ট হওয়ার চেয়েও বেশি চাপ সামলানো।’ ১৯৩৪ সালের পর থেকে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টানা ২০টি ম্যাচে অপরাজিত ব্রাজিল। আজ (শনিবার) দিবাগত রাতে আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর বিপক্ষে ম্যাচে নামার আগে তারা ১৭টি ম্যাচ জিতেছে।

কিন্তু এখন আর সেই অবস্থানে নেই সেলেসাওরা। ২০০২ সালের পর থেকে ব্রাজিল আর বিশ্বকাপ জিততে পারেনি। এরপর মাত্র একবার কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে সক্ষম হয়েছে। ২০১৪ সালে নিজেদের মাটিতে বেলো হরিজন্তেতে সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের লজ্জাজনক পরাজয় এখনও তাড়া করে বেড়ায় দলটিকে।

তবে আত্মবিশ্বাসী ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র এবার ইতিহাস বদলাতে আগ্রহী, ‘আমরা এখানে ইতিহাস বদলাতে এসেছি। ব্রাজিলকে আবার সেই জায়গায় ফিরিয়ে নিতে চাই, যেখান থেকে তাদের কখনোই সরে যাওয়া উচিত ছিল না– শীর্ষস্থানে। আমরা অন্য বড় দলগুলোর সমপর্যায়ে আছি।’

সর্বশেষ কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনাল খেলেছিল মরক্কো। তাদের সঙ্গে ২০২৩ সালে সর্বশেষ দেখায় প্রীতি ম্যাচে হেরেছে ব্রাজিল। এ ছাড়া গত জানুয়ারিতে হাকিমি-দিয়াজদের সমন্বয়ে গড়া অ্যাটলাস লায়ন্সরা বিতর্কিতভাবে আফ্রিকান শিরোপাও জিতেছে। যদিও সেনেগালের সঙ্গে হওয়া সেই ম্যাচের ফল এখনও আদালতে ঝুলে আছে।

ফিফার বর্তমান র‌্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান ষষ্ঠ, আর মরক্কোর সপ্তম। কেবল মরক্কোই নয়, আধুনিক ফুটবলের কোনো দলই ছোট করার মতো নয় বলে জানালেন আনচেলত্তি, ‘আধুনিক ফুটবলে কোনো ছোট দল নেই। তারা অবশ্যই চ্যালেঞ্জ মোকাবিলার মতো শক্তিশালী।’

আমার বার্তা /জেএইচ

নাঈমকে শারীরিক নির্যাতনের নিন্দা কোয়াবের, ইমনের ক্ষোভ

চট্টগ্রামে নিজ বাসায় ফেরার পথে ডিবি পরিচয়ে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও

ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এসআইসহ তিনজন প্রত্যাহার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

প্যারাগুয়েকে বিধ্বস্ত করে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

  দুর্দান্ত এক জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো স্বাগতিক যুক্তরাষ্ট্র। প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে

বিশ্বকাপ বয়কটের পর পাঁচে পাঁচ বাংলাদেশ

রাজনৈতিক কারণ আর নিরাপত্তা ইস্যু দেখিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। এ নিয়ে জলঘোলাও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির রাজনীতি দেশের মানুষের কল্যাণের জন্য: প্রধানমন্ত্রী

অনেক দেশই আমাদের মতো একই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা

বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

ব্রাজিল প্রেসিডেন্টের চেয়েও বেশি চাপে আছেন আনচেলত্তি: অ্যালিসন

মে মাসে ৫৭৫ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন: বিআরটিএ

সীমান্ত হত্যা শূন্যে নামাতে সম্মত বিজিবি-বিএসএফ, পুশ-ইন বন্ধের আহ্বান

চার দফা কমার পর স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা

অপহরণ হননি আত্মগোপনে ছিলেন শিবির নেতা, উদ্ধারের পর থানায় ধর্ষণ মামলা

অতিরিক্ত ডিম খেলে শরীরে কী ঘটে?

ইরানের ফ্রোজেন অর্থ ছাড়ের গুঞ্জন, নাকচ করল আমিরাত

ঢাকায় ২৪ ঘণ্টায় বৃষ্টি ৪৩ মিলিমিটার, আজও ১০ অঞ্চলে ঝড়ের আভাস

নাঈমকে শারীরিক নির্যাতনের নিন্দা কোয়াবের, ইমনের ক্ষোভ

ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এসআইসহ তিনজন প্রত্যাহার

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত: শাহবাজ শরিফ

ইরানের ইউরেনিয়াম দখল করতে চেয়েছিল মার্কিন বাহিনী, ঠেকিয়েছেন ট্রাম্প

একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব