ই-পেপার সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

সাবেক প্রধান বিচারপতি খায়রুলসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আমার বার্তা অনলাইন:
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৬
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক/ফাইল ছবি

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকসহ মোট আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।

নিষেধাজ্ঞার আওতায় থাকা অপর ব্যক্তিরা হলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, সংস্থাটির সদস্য (অর্থ ও এস্টেট) আইম গোলাম কিবরিয়া, সদস্য মো. আবু বক্কার সিকদার, সদস্য (পরিকল্পনা) মো. আনোয়ারুল ইসলাম সিকদার, সদস্য (এস্টেট) আখতার হোসেন ভূঁইয়া, সাবেক যুগ্ম সচিব ও রাজউকের সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম এবং সদস্য (প্রশাসন ও ভূমি) নাজমুল হাই।

দুদকের আবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পর যোগসাজশে আইন ও বিধিমালা অমান্য করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সুবিধা গ্রহণ ও প্রদান করেছেন। এতে রাষ্ট্রীয় সংস্থার স্বার্থ ক্ষুণ্ন হয়েছে এবং বিশ্বাসভঙ্গজনিত অপরাধ সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

আবেদনে আরও উল্লেখ করা হয়, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নামে একসময় বাতিল হওয়া একটি আবাসিক প্লট পুনরায় কার্যকরভাবে বরাদ্দ দেওয়া হয়। এ ক্ষেত্রে প্লট বরাদ্দসংক্রান্ত নির্ধারিত শর্ত ও নীতিমালা অনুসরণ করা হয়নি। একই সঙ্গে সুদ বাবদ নির্ধারিত ৪ লাখ ৭৪ হাজার টাকা পরিশোধ ছাড়াই তা মওকুফের ব্যবস্থা করা হয়।

দুদকের মতে, রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পৃক্ততায় সুদের অর্থছাড় দেওয়ার মাধ্যমে সরকারি কোষাগারের ক্ষতি করা হয়েছে, যা দণ্ডনীয় অপরাধের শামিল।

আবেদনে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, অভিযুক্তরা দেশত্যাগ করলে মামলার গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ ও অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। এ অবস্থায় ন্যায়বিচার নিশ্চিত করতে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ জরুরি হয়ে পড়ে।

এ পরিপ্রেক্ষিতে আদালত অনুসন্ধান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশে যাতায়াতে নিষেধাজ্ঞা বহাল রাখার আদেশ দেন।

আমার বার্তা/এমই

স্ত্রী-সন্তানসহ সাবেক পিপি আব্দুল্লাহ আবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল্লাহ আবু, তার স্ত্রী মনোয়ারা

শেরপুরে জামায়াত নেতা হত্যা: প্রধান আসামিসহ ৪০ জনের হাইকোর্টে জামিন

শেরপুরের শ্রীবরদীর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ

যাত্রাবাড়ীতে তাইম হত্যা: ১১ আসামির চার্জ গঠনে আদেশ ১৭ ফেব্রুয়ারি

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১ আসামির

হাসিনার ১০ বছর টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড

ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাজারে দোয়া করলেন ফেনী-২ আসনের এমপি প্রার্থী তারিকুল ভূঁইয়া

বাংলাদেশে জবাবদিহিমূলক রাজনৈতিক সরকার গঠন হতে যাচ্ছে: আলী রীয়াজ

সাবেক প্রধান বিচারপতি খায়রুলসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মীরসরাই আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান, হাতে প্রতীক তুলে দিলেন আমীর

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে বিমানের এমডি সাফিকুর রহমান গ্রেপ্তার

নির্বাচনের আগে কখনও নিশ্চিত করে বলতে পারিনি জয়লাভ করবো: মির্জা আব্বাস

টঙ্গীতে রিভলবারসহ যুবক গ্রেপ্তার টঙ্গী

সুন্দরগঞ্জে যৌথবাহিনীর নিয়মিত অভিযান ২০টির বেশি মামলা ও লক্ষাধিক টাকা জরিমানা 

নির্বাচনী পরিবেশ ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে মঞ্জুর সাক্ষাৎ

রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ

ফেবারঅ্যাবল না হলে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি হবে না: নৌ উপদেষ্টা

রোজায় গরুর মাংস ৬৫০ ও ৮০ টাকায় দুধ বিক্রি করবে সরকার

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রস্তুত নৌবাহিনী

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়ে ১৩৫৬ টাকা

তরুণ সমাজ বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই: শফিকুর রহমান

১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই

রোজায় গরুর মাংস ৬৫০ ও ৮০ টাকায় দুধ বিক্রি করবে সরকার

ভারতকে হারিয়ে ফাইনালে এক পা বাংলাদেশের

পাকিস্তানের সিদ্ধান্তে যে প্রভাব পড়তে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপে

নির্বাচন ঘিরে ডিএমপির ৩টি হটলাইন চালু, অভিযোগ জানাতে অনুরোধ