ই-পেপার সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

নির্বাচনের আগে কখনও নিশ্চিত করে বলতে পারিনি জয়লাভ করবো: মির্জা আব্বাস

আমার বার্তা অনলাইন:
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ১৯৭৭ সাল থেকে আমি এ এলাকায় নির্বাচন করে আসছি। নির্বাচনের আগে কখনও নিশ্চিত করে বলতে পারিনি আমি জয়লাভ করবো।

তিনি বলেন, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হয়ে এখনও বলতে পারবো না আমি নিশ্চিত জয়ী হবো। অথচ, যারা কখনও নির্বাচন করেনি, জনসম্পৃক্ততা নেই, নিজ এলাকায় পরিচিত নয়, এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে কখনই জড়িত ছিলো না, তারা কি করে বলে নিশ্চিত জিতবে!

সোমবার (২ ফেব্রুয়ারি) রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতাল মসজিদে নামায শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, যারা কখনই জয়ী হওয়ার কথা নয়, তারা নাকি জিতেই আছে। এতে আমি সন্দিহান, তারা নির্বাচনে কারচুপি করবে কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তাভাবনা করছে।

নারীসমাজকে নিয়ে সম্প্রতি জামায়াত আমিরের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি এর আগেও বেফাঁস মন্তব্য করেছেন। তিনি অভিজ্ঞ ও বিজ্ঞ লোক। বেসিক্যালি তিনি জাসদ করতেন। তিনিসহ সিনিয়র তিনজনই অন্যদল থেকে জামায়াতে এসেছেন। ওনারা জামায়াতে এসে ভাবসাব এমন যে, এমনকিছু না বললে মানুষ কি করে বুঝবে তারা জামায়াত করে। তাই নারীদের নিয়ে অশ্লীল মন্তব্য করার মতো সাহস পায়।

'যদিও তারা বলছে তাদের আইডি হ্যাক হয়েছে। হ্যাক হওয়া আইডি এত দ্রুত সময়ের মধ্যে ফেরত পাওয়া যায়, আমি জানতাম না' বলেন আব্বাস।

আমার বার্তা/এমই

তরুণ সমাজ বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কক্সবাজার কেন সিঙ্গাপুর হতে পারল না?  ব্যাংক ডাকাতদের

১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য

নির্বাচনের পরিবেশ নষ্ট করতে জামায়াত নানামুখী ষড়যন্ত্র করছে: আমিনুল হক

ঢাকা-১৬ আসনের ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী আমিনুল হক বলেছেন, যে দলের প্রধান নারীদের নিয়ে কুরুচিপূর্ণ

ঢাকা-১৭ আসনে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের গণসংযোগে ভোটারদের ইতিবাচক সাড়া

ঢাকা-১৭ সংসদীয় আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বিজয়ী করার লক্ষ্যে মাঠ পর্যায়ের রাজনীতি আরও সক্রিয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাজারে দোয়া করলেন ফেনী-২ আসনের এমপি প্রার্থী তারিকুল ভূঁইয়া

বাংলাদেশে জবাবদিহিমূলক রাজনৈতিক সরকার গঠন হতে যাচ্ছে: আলী রীয়াজ

সাবেক প্রধান বিচারপতি খায়রুলসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মীরসরাই আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান, হাতে প্রতীক তুলে দিলেন আমীর

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে বিমানের এমডি সাফিকুর রহমান গ্রেপ্তার

নির্বাচনের আগে কখনও নিশ্চিত করে বলতে পারিনি জয়লাভ করবো: মির্জা আব্বাস

টঙ্গীতে রিভলবারসহ যুবক গ্রেপ্তার টঙ্গী

সুন্দরগঞ্জে যৌথবাহিনীর নিয়মিত অভিযান ২০টির বেশি মামলা ও লক্ষাধিক টাকা জরিমানা 

নির্বাচনী পরিবেশ ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে মঞ্জুর সাক্ষাৎ

রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ

ফেবারঅ্যাবল না হলে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি হবে না: নৌ উপদেষ্টা

রোজায় গরুর মাংস ৬৫০ ও ৮০ টাকায় দুধ বিক্রি করবে সরকার

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রস্তুত নৌবাহিনী

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়ে ১৩৫৬ টাকা

তরুণ সমাজ বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই: শফিকুর রহমান

১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই

রোজায় গরুর মাংস ৬৫০ ও ৮০ টাকায় দুধ বিক্রি করবে সরকার

ভারতকে হারিয়ে ফাইনালে এক পা বাংলাদেশের

পাকিস্তানের সিদ্ধান্তে যে প্রভাব পড়তে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপে

নির্বাচন ঘিরে ডিএমপির ৩টি হটলাইন চালু, অভিযোগ জানাতে অনুরোধ