ই-পেপার সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

ঢাকার ১৯ খাল উদ্ধারের পরিকল্পনা চূড়ান্ত: রিজওয়ানা হাসান

আমার বার্তা অনলাইন:
১৫ জানুয়ারি ২০২৫, ২০:০৪

ঢাকার ১৯ খাল উদ্ধারের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে ন্যাচারাল ক্যাপিটাল ম্যাপিং বা দেশের পাহাড় ও টিলাসহ প্রাকৃতিক সম্পদের মানচিত্র প্রণয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় উপদেষ্টা এ কথা জানান।

তিনি বলেন, আমরা ঢাকার খালগুলো উদ্ধারের পরিকল্পনাতে ১৯টি খালকে বেছে নিয়ে ১৯টির কর্মপরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছি বাজেটসহ। এটা হয়ত এ মাসের শেষের দিকে উপস্থাপন করবো।‌

উপদেষ্টা বলেন, আর দুটি কমিটি কাজ করছে ঢাকার চারপাশের চারটি নদীকে দখল-দূষণমুক্ত করতে কি কি কাজ বাকি আছে, সেটা নিয়ে। দখল অনেকটাই মুক্ত হয়েছে, দূষণমুক্তি করতে আমরা কি কি কাজ করতে পারি, ফেব্রুয়ারির আগে এই রিপোর্ট চূড়ান্ত হবে না। জিপিএস দিয়ে আমাদের প্রত্যেকটি পয়েন্ট দেখতে হচ্ছে, শিল্পকারখানা শনাক্তকরণ করতে হচ্ছে। পুরো শহরের স্যুয়ারেজ গিয়ে পড়ছে নদীগুলোতে।

প্রত্যেক জেলা প্রশাসক (জেলা) তার জেলায় একটি করে নদী দখল এবং দূষণমুক্ত করার পরিকল্পনা বাজেটসহ পাঠিয়েছেন জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, সেটা থেকে আটটি বিভাগীয় শহর এবং কক্সবাজার- এই ৯টা ধরে একটি কমিটি যাচাই-বাছাই করে কর্মপরিকল্পনা ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত করবে। এরপর আমরা অর্থসংস্থান করে কাজে নামতে পারব।

তিনি বলেন, ঢাকার খালগুলো ব্যাপারে আমরা দ্রুতই কাজে নামতে পারবো। বাকিগুলোর ব্যাপারে আমরা উন্নয়ন সহযোগীদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছি।

উপদেষ্টা বলেন, পৃথিবীর যে দেশেই খোঁজ নেন না কেন নদী দূষণমুক্ত করার প্রক্রিয়া শুরু হয়ে শেষ হতে দেশভেদে ৫ থেকে ১০ বছর লেগেছে। কাজটা যাতে চলমান থাকে সেভাবেই একটা অ্যাকশন প্ল্যান আমরা করে দিয়ে যাবো।

তিনি বলেন, আশা করি আমরা কাজটি শুরু করে যাওয়ার সময় পাবো।

অনেক জায়গায় প্রকল্প বাতিল করে বনের জায়গা ফিরিয়ে আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত হাজার তিনেক একর বন ফেরত এনেছি, রেকর্ড সংশোধন হচ্ছে। নতুন করে কাউকে কোনো স্থাপনার জন্য বন ও পাহাড়ের জায়গা দেওয়া হচ্ছে না।

আমার বার্তা/এমই

হাদির ওপর হামলায় সন্দেহভাজন দুজনের পাসপোর্ট ব্লক, আটক ৩

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজনদের

হাদির ওপর হামলার ঘটনায় মনে হয়েছে মাথায় বাজ পড়েছে: সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর

নির্বাচন যথাসময়ে হবে, বানচালের চেষ্টা ব্যর্থ হবে: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, সন্ত্রাসী হামলা ও নাশকতার চেষ্টায় কঠোর

ভারতের ভূখণ্ড বাংলাদেশের স্বার্থবিরোধী কাজে ব্যবহার হয়নি: দিল্লির প্রতিক্রিয়া

ভারতের ভূখণ্ড কখনো বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কার্যক্রমের জন্য ব্যবহার হয়নি বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে দেশটির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরির প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ

জেল হাজতে যমুনা অয়েলের তেল মাফিয়া এয়াকুব, অবসান হতে যাচ্ছে সাম্রাজ্য

হাদির ওপর হামলায় সন্দেহভাজন দুজনের পাসপোর্ট ব্লক, আটক ৩

হাদির ওপর হামলার ঘটনায় মনে হয়েছে মাথায় বাজ পড়েছে: সিইসি

নির্বাচন যথাসময়ে হবে, বানচালের চেষ্টা ব্যর্থ হবে: ইসি সানাউল্লাহ

তারেক রহমানকে নজিরবিহীন সংবর্ধনা জানানো হবে: মির্জা ফখরুল

ভারতের ভূখণ্ড বাংলাদেশের স্বার্থবিরোধী কাজে ব্যবহার হয়নি: দিল্লির প্রতিক্রিয়া

সংখ্যালঘুদের আতঙ্কিত করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: হেফাজত

ইউএনওকে গ্রেপ্তারের নির্দেশদাতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন বরখাস্ত

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৭ জন

হাদির হামলাকারীরা ভারতে ঢুকলে গ্রেপ্তারের আহ্বান বাংলাদেশের

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

হর্নের মাধ্যমে শব্দদূষণ রোধে পুলিশ সার্জেন্টদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মনোনয়ন বাণিজ্য গোপনে হয়, অভিযোগ পেলে ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

বিশ্বখ্যাত জাপানী টয়োটা হায়েস এখন প্রগতিতে

শীতে খেজুর ‍গুড়ের উপকারিতা

ঢাবি উপাচার্য: ইতিহাসকে মুখোমুখি দাঁড় করিয়ে বিভাজন সৃষ্টি করা যাবে না

ইসলামে ভাগ্য পরিবর্তনের দোয়া

‘গান পয়েন্টে’ থাকা জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে পুলিশ