ই-পেপার বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করব: তারেক

আমার বার্তা অনলাইন
১৮ জানুয়ারি ২০২৬, ১৩:৪১
আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৬, ১৪:১৫

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব।

তিনি বলেন, জুলাই যোদ্ধাদের পরিবারদের কল্যাণে ও তাদের দেখভাল করার জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করা হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠনে সক্ষম হবে। শহীদ পরিবার যারা আছেন, জুলাই যোদ্ধা যারা আছেন। তাদের কথাগুলো ও কষ্টগুলোকে যাতে আমরা কিছুটা হলেও সমাধান করতে পারি।

রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের ‘মুক্তিযোদ্ধা’ আখ্যা দিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘তাঁরাও মুক্তিযোদ্ধা। একাত্তরের মুক্তিযোদ্ধারা এ দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলেন, এ দেশের স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করেছিলেন। ঠিক একইভাবে চব্বিশে যে যোদ্ধারা যুদ্ধ করেছেন, তাঁরা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করেছেন।’

তিনি বলেন, ‘একাত্তরে যুদ্ধ হয়েছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার। সেই স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আবার চব্বিশে যুদ্ধ হয়েছে।’

জুলাই যোদ্ধাদের জন্য বিএনপির প্রতিশ্রুতির কথা জানিয়ে তারেক রহমান বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠনের সক্ষম হলে এই শহীদ পরিবার যাঁরা আছেন, জুলাই যোদ্ধা যাঁরা আছেন, জুলাই আন্দোলনের শহীদ পরিবার বা যোদ্ধা যাঁরা আছেন, তাঁদের কষ্টগুলোকে কিছুটা হলেও যাতে আমরা সমাধান করতে পারি। যারা হারিয়ে গেছে, তাদের তো আমরা ফিরে পাব না। কিন্তু সেই পরিবারের কষ্টগুলো বিভিন্ন সুবিধা-অসুবিধা যাতে দেখভাল করতে পারি, এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব। তাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা।’

জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে

বিচারের আগে আওয়ামী লীগকে ক্ষমা করলে ইতিহাস ক্ষমা করবে না: মঞ্জু

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত জনগণের ম্যান্ডেট ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে

জামায়াত আমিরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

ভারতের সঙ্গে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ

মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে জামায়াত আমিরের আহ্বান

দেশবাসীর প্রতি মাহে রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপিদের পেনশন বাতিল করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

তালা ভেঙে আ.লীগ কার্যালয়ে নেতাকর্মীরা, আটক ৫

জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

বিচারের আগে আওয়ামী লীগকে ক্ষমা করলে ইতিহাস ক্ষমা করবে না: মঞ্জু

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ বন্ধ ঘোষণা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

রমজানে যেসব ইবাদত করতে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি

জামায়াত আমিরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ নতুন সরকারের

কুবিসাসের ১ যুগ পূর্তি ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

প্রতিরক্ষা ও জনপ্রশাসনসহ ৫ দপ্তর নিজের হাতে সামলাবেন প্রধানমন্ত্রী

তারেক রহমানকে প্রধানমন্ত্রী ঘোষণা করে গেজেট প্রকাশ

পররাষ্ট্রে চমক: খলিলুরে ভরসা, শামার পরিশ্রমের পুরস্কার

ভারতের সঙ্গে ঝামেলা মেটাতে চান, বিশ্বকাপ না খেলা নিয়ে যা বললেন আমিনুল