ই-পেপার মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার করার চিন্তা

আমার বার্তা অনলাইন
২৪ নভেম্বর ২০২৬, ১৮:৩৩

দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ করা হচ্ছে। মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা এ মজুরি কাঠামোর বিষয়ে সম্মত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মজুরি বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মজুরি বোর্ডের বৈঠক সূত্রে জানা গেছে, নতুন মজুরি কাঠামো নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা আলোচনা হয়। শুরুতে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবে বড় ধরনের ব্যবধান থাকলেও শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছান প্রতিনিধিরা। অবশ্য বৈঠকের আরেকটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত এটাই (১৬০০০ টাকা) চূড়ান্ত আছে। তবে শেষ পর্যন্ত আরও কোনও পরিবর্তন আসবে কিনা, তা বলা যাচ্ছে না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে নতুন মজুরি কাঠামো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে। মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এ ঘোষণা দেবেন। এ সময় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে ছয় সদস্যের বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। দীর্ঘ আলোচনা শেষে রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়। ওই সভায় মালিকপক্ষের পক্ষ থেকে নতুন মজুরির প্রস্তাব তুলে ধরা হয়। তবে দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান থাকায় সেদিন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

পরে মঙ্গলবার দুপুর ২টায় আবার বৈঠকে বসার সিদ্ধান্ত হয়। সেই ধারাবাহিকতায় মঙ্গলবারের আলোচনায় নতুন মজুরি নিয়ে সমঝোতা হয়।

মজুরি বোর্ডের তৃতীয় সভায় প্রথমবারের মতো মালিক ও শ্রমিকপক্ষের তিন বিশেষজ্ঞ প্রতিনিধি অংশ নেন। মালিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং সংগঠনটির সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ রাসেল। শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশদুল আলম রাজু।

নতুন মজুরি কাঠামো নির্ধারণের মধ্য দিয়ে তৈরি পোশাক খাতের শ্রমিকদের দীর্ঘদিনের মজুরি বৃদ্ধির দাবি নিয়ে চলমান আলোচনায় একটি সমঝোতা হলো। এখন আনুষ্ঠানিক ঘোষণার পর নতুন কাঠামোর বিস্তারিত এবং তা কার্যকরের বিষয়টি স্পষ্ট হবে।

শ্রমিক নেতারা সন্তুষ্ট হতে পারছেন না পোশাক মালিকদের প্রস্তাবে

পোশাক শ্রমিকদের নতুন করে ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া চালাচ্ছে সরকার। দেশে পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরির

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

দেশের ব্যাংক খাতে ঋণ আদায়ের পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট ঋণের

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা টেকসই করতে বাংলাদেশকে ২০০ মিলিয়ন মার্কিন

টানা ৯ পতনের পর এবার বাড়লো সোনার দাম

তেজাবি সোনার দাম বাড়ায় দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা

ক্ষমতার পালাবদল, মানুষের জীবনে বদল কোথায়?

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার করার চিন্তা

২৮ বলে সেঞ্চুরি, সূর্যবংশীর বিশ্বরেকর্ড

১ বছর ৭ মাসে হাফেজ হলেন শিশু রাকিব

তাবলিগ নয়, পরিহার করুন বিতর্কিত চিন্তাধারা : দেওবন্দের মুহতামিম

মহাসম্মেলনে পাগড়ি পেলেন ফরিদাবাদের ৫ হাজার ফারেগিন

ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা

সাঁজোয়া যান চালিয়ে সশস্ত্র বাহিনীর অনুশীলন পরিদর্শনে প্রধানমন্ত্রী

জমকালো আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ-২০২৬’ ফুটবল টুর্নামেন্ট

আত্মার শান্তি

শ্রমিক নেতারা সন্তুষ্ট হতে পারছেন না পোশাক মালিকদের প্রস্তাবে

ইরান ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে পুরো ইউরোপে

রাজধানীর লালমাটিয়া থেকে যশোরের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার

২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ নিয়ে যা জানা গেল

লঘুচাপের কারণে শীত-বৃষ্টির আওতায় দেশ 

মাদরাসা বোর্ডের শিক্ষার্থীদের পুনর্নিরীক্ষণে ১৭১  জিপিএ-৫  

মুফতি রুহুল আমীনের অবিলম্বে মুক্তি চায় হাইআতুল উলয়া

‘তরুণদের নৈতিক নেতৃত্বের আলোকে গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’

সালাম মাহমুদের উপস্থাপনায় চ্যানেল আইয়ের টকশো ‘আমরাই বাংলাদেশ’