ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

মালদ্বীপে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া

আমার বার্তা অনলাইন:
০৪ জানুয়ারি ২০২৬, ১৭:২৬

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মালদ্বীপ বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) মালদ্বীপের রাজধানী মালের সিরাজীগি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান এবং সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় টানা চার দিন রাজধানীর জালাল উদ্দিন মসজিদে খতমে কোরআন তেলাওয়াত করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি মো. এমরান হোসেন তালুকদার ও মো. ফারুক হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলম।

সভাপতির বক্তব্যে খলিলুর রহমান বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া দেশ গঠন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বহুদলীয় রাজনীতি প্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একজন প্রভাবশালী নারী নেত্রী হিসেবে খালেদা জিয়া শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও একটি সুপরিচিত ও সম্মানিত নাম ছিলেন। আপসহীন নেতৃত্ব, গণতন্ত্রের প্রতি দৃঢ় অঙ্গীকার এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে তার অসামান্য অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মেহের মিয়া রানা, সহ-সভাপতি মোহাম্মদ বাবুল হোসেন, মো. ফারুক হোসেন, মো. আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান শাহাজী, দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক অনিক, ক্রীড়া সম্পাদক মো. মামুন, প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মো. আলমগীর সিকদার, স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার সদস্য সচিব মো. মানিক হোসেন, যুবদল নেতা মোহাম্মদ আরিফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে দলটির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশ, জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন।

আমার বার্তা/এমই

আয়ারল্যান্ডে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আয়ারল্যান্ডে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় জানা‌ল কনস্যুলেট

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিক তিনটি পরিবারের সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন

যুক্তরাজ্যে অনুষ্ঠিত হলো ১৭তম লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়েছে ১৭তম লন্ডন

সংযুক্ত আরব আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

নিহতরা হলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বায়েজিদ রায়হান (২৭) এবং চট্টগ্রামের বোয়ালখালীর সাইফুদ্দিন সিকদার মহসিন (৪৯)। পুলিশ ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার্জেন্ট সাবিহার দেনমোহর ২ লাখ টাকা, বিচ্ছেদে নেন অর্ধ কোটি

হরমুজে ভয়াবহ বিস্ফোরণ, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল ট্যাংকার

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা নেই : এসআরবি

সৌদি আরবে ৭ দিনে প্রায় ১২ হাজার প্রবাসী গ্রেপ্তার

দেশের দীর্ঘতম দুই লেনের অস্থায়ী সেতু উদ্বোধন করলেন শিক্ষার্থীরা

বৃক্ষরোপণসহ শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

এসপি জাহাংগীর যেভাবে গ্রেফতার হলেন 

ভারতে কাগজে-কলমে দারিদ্র্য জয়, কোটি মানুষের পেটে নেই ভাত

ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থানই মানবতার শক্তি

গোপালগঞ্জ-ফেনীর পুলিশ সুপার বদলি

বাংলা কিউআর: ক্যাশলেস অর্থনীতির পথে নতুন যাত্রা

শাহজালালে যাত্রীর রেক্টামে ১ কোটি ৮০ লাখ টাকার ‘স্বর্ণের ডিম’

নাফ নদীতে ভাসমান ২০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

আরবরা যুক্তরাষ্ট্রকে সহায়তা করার নথিভুক্ত প্রমাণ আছে, জানাল ইরান

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এমপিদের দায়িত্ব

ফুটপাত দখলমুক্ত রাখার নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি: রিজভী

জয়পুরহাটে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে যুবক ও বৃদ্ধার মৃত্যু