ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

দুর্নীতির মাস্টারমাইন্ড এডি মামুন, নেতৃত্বে পরিদর্শক নজরুল, বেপরোয়া দালাল চক্র

ইকুরিয়া বিআরটিএ
মমিনুর রহমান:
১১ জানুয়ারি ২০২৬, ১৬:০১

ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি) কার্যালয়টি এখন অনিয়ম, দুর্নীতি আর দালালদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সরকারি এই সেবা প্রতিষ্ঠানটি জিম্মি হয়ে পড়েছে সহকারী পরিচালক (এডি) মামুন এবং মোটরযান পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বাধীন এক শক্তিশালী সিন্ডিকেটের কাছে। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা থেকে শুরু করে ফিটনেস প্রদান—সবক্ষেত্রেই চলছে প্রকাশ্যে ঘুষ বাণিজ্য। টাকা না দিলে নড়ে না কোনো ফাইল, পাস হয় না কোনো পরীক্ষা।

​সরেজমিনে অনুসন্ধান ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, ইকুরিয়া বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়াটি এখন সম্পূর্ণ দালাল নির্ভর। অভিযোগ রয়েছে, সহকারী পরিচালক মামুন ও পরিদর্শক নজরুল ইসলাম সাধারণ নিয়মে পরীক্ষা দিতে আসা প্রার্থীদের পরিকল্পিতভাবে ‘ফেল’ করিয়ে দেন। প্রার্থী যতই দক্ষ চালক হোন না কেন, দালাল না ধরলে বা ঘুষের টাকা না দিলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অসম্ভব। অন্যদিকে, সিন্ডিকেটের মাধ্যমে নির্দিষ্ট অংকের টাকা জমা দিলে গাড়ি না চালিয়েও পরীক্ষায় পাসের নিশ্চয়তা মিলছে।

​সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, এই অফিসে দালালদের দৌরাত্ম্য বন্ধে যেসব চিহ্নিত দালালের ছবি সম্বলিত সতর্কীকরণ ব্যানার টানানো আছে, তারাই এখন অফিসের ভেতরে দাপিয়ে বেড়াচ্ছে। অভিযোগ রয়েছে, পুলিশ কর্তৃক একাধিকবার আটক এবং বিআরটিএর তালিকায় ‘কালো তালিকাভুক্ত’ এসব দালালদের পুনর্বাসিত করেছেন খোদ পরিদর্শক নজরুল ইসলাম। তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নজরুলকে যে-ই রোল পাঠায়, তারা পরীক্ষায় অংশ না নিয়েও পাশ হয়ে যান।

ওই দালাল চক্রের মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে আমজাদ হোসেন, মনির হোসেন, মাসুদ হোসেন, মিজিন মিয়া, মান্নান, সহ আরো অনেক কয়েকজন।

​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, পরিদর্শক নজরুল ইসলাম এক অভিনব পন্থায় এসব চিহ্নিত দালালদের অফিসে প্রবেশের সুযোগ করে দিচ্ছেন। ড্রাইভিং স্কুলের ‘ট্রেনিং কার’-এ করে এসব দালালদের তিনি বিআরটিএ ক্যাম্পাসে প্রবেশ করান, যাতে সাধারণ মানুষের বা নিরাপত্তারক্ষীদের নজরে না পড়ে। এভাবেই নজরুলের প্রত্যক্ষ মদদে দালালরা পরীক্ষাকেন্দ্র ও ফিটনেস সেকশন নিয়ন্ত্রণ করছে।

​সেবা নিতে আসা এক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি নিজের গাড়ি নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলাম, সব সঠিক থাকার পরও আমাকে ফেল দেখানো হয়েছে। অথচ আমার চোখের সামনে দালালের মাধ্যমে আসা এক ব্যক্তি গাড়ি স্টার্ট না দিয়েই পাস করে গেল। এখানে এডি মামুন আর ইন্সপেক্টর নজরুলের টাকা ছাড়া কোনো ন্যায়বিচার নেই।”

​সহকারী পরিচালক (এডি) মামুনের বিরুদ্ধে অভিযোগ, দাপ্তরিক ফাইলে সই করতেও তিনি দালালদের মাধ্যমে ঘুষ গ্রহণ করেন। দালাল ছাড়া সরাসরি কোনো ফাইল তার টেবিলে গেলে দিনের পর দিন তা আটকে থাকে।

​স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা বলছেন, চিহ্নিত দালালদের প্রশ্রয় দেওয়া এবং সরকারি দায়িত্বের অপব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করার এই প্রক্রিয়া অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। তারা দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে এডি মামুন ও পরিদর্শক নজরুলের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন।

আমার বার্তা/এমই

সেগুনবাগিচায় সড়ক দেবে গর্ত, ভাঙা সোয়ারেজ লাইনে দুর্ভোগ

রাজধানীর সেগুনবাগিচায় ডোমেইন আলতাফোর ভবনের সামনের সড়কে বেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সড়ক দেবে গিয়ে তৈরি

আজ মোঃ আবু সাঈদের জন্মদিন

আজ ১০ নভেম্বর, মঙ্গলবার। দৈনিক আমার বার্তা পত্রিকার হেড অব ডিজিটাল মোঃ আবু সাঈদের জন্মদিন।

মালিক প্রবাসে, সস্পত্তি দলিল করে দিলেন মোহাম্মদপুরের সাব-রেজিস্ট্রার

প্রকৃত মালিক দেশের বাইরে অবস্থানকালে মোটা অঙ্কের অবৈধ লেনদেনের মাধ্যমে তার মূল্যবান সম্পত্তি জাল দলিলের

ঢাকা মেট্রোতে বহাল বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ নেতা সরোয়ার

​শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) ঢাকা মেট্রো কার্যালয়ে কর্মরত সহকারী প্রকৌশলী মো. সরোয়ার হোসেনের বিরুদ্ধে নিষিদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার্জেন্ট সাবিহার দেনমোহর ২ লাখ টাকা, বিচ্ছেদে নেন অর্ধ কোটি

হরমুজে ভয়াবহ বিস্ফোরণ, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল ট্যাংকার

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা নেই : এসআরবি

সৌদি আরবে ৭ দিনে প্রায় ১২ হাজার প্রবাসী গ্রেপ্তার

দেশের দীর্ঘতম দুই লেনের অস্থায়ী সেতু উদ্বোধন করলেন শিক্ষার্থীরা

বৃক্ষরোপণসহ শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

এসপি জাহাংগীর যেভাবে গ্রেফতার হলেন 

ভারতে কাগজে-কলমে দারিদ্র্য জয়, কোটি মানুষের পেটে নেই ভাত

ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থানই মানবতার শক্তি

গোপালগঞ্জ-ফেনীর পুলিশ সুপার বদলি

বাংলা কিউআর: ক্যাশলেস অর্থনীতির পথে নতুন যাত্রা

শাহজালালে যাত্রীর রেক্টামে ১ কোটি ৮০ লাখ টাকার ‘স্বর্ণের ডিম’

নাফ নদীতে ভাসমান ২০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

আরবরা যুক্তরাষ্ট্রকে সহায়তা করার নথিভুক্ত প্রমাণ আছে, জানাল ইরান

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এমপিদের দায়িত্ব

ফুটপাত দখলমুক্ত রাখার নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি: রিজভী

জয়পুরহাটে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে যুবক ও বৃদ্ধার মৃত্যু