ই-পেপার বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

আবাসন-খাবারের মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেব: সাদিক কায়েম

আমার বার্তা অনলাইন
০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী হলে আবাসন সংকট নিরসন এবং খাবারের মান উন্নয়নে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রতিশ্রুতি দিয়েছেন ভিপি প্রার্থী সাদিক কায়েম।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচনী প্রচারণার সময় এসব প্রতিশ্রুতি দেন তিনি। সাদিক কায়েম ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শতবর্ষ অতিক্রম করলেও শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলোর কোনো টেকসই সমাধান হয়নি। বিশেষ করে আবাসন সংকট এখনো প্রকট। আমরা দায়িত্ব পেলে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রণয়ন করব, যাতে আবাসন সমস্যা স্থায়ীভাবে সমাধান সম্ভব হয়।

সাদিক আরও জানান, এর আগেও তিনি আবাসন ব্যবস্থার সংস্কারে একটি প্রস্তাবনা জমা দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার মেয়েদের জন্য বিশেষ আবাসন সুবিধা নিশ্চিত করার পরিকল্পনার কথা জানান তিনি।

তিনি বলেন, যেসব ছাত্রী হলে সিট পাচ্ছেন না, তাদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করা হবে। এটি বাস্তবায়নের জন্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করব।

খাবারের মান নিয়েও বক্তব্য দেন সাদিক কায়েম। তিনি বলেন, হলের খাবারের মান বর্তমানে সন্তোষজনক নয়। আমরা খাদ্যমান উন্নয়নে নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করব। দাম নির্ধারণে স্বচ্ছতা আনা হবে এবং ‘মিল ভাউচার’ সিস্টেম চালু করা হবে, যেন কেউ অপ্রয়োজনে অতিরিক্ত অর্থ প্রদান করতে না হয়।

নির্বাচনী প্রচারণার সময় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। তারা বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ই হবে তাদের মূল লক্ষ্য।

এক নেতা বলেন, আমরা প্রশাসনের মুখাপেক্ষী হয়ে বসে থাকতে চাই না। বরং শিক্ষার্থীদের মৌলিক চাহিদা বাস্তবায়নে ডাকসুর অবস্থানকে কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই।

সাদিক কায়েমের মতে, শিক্ষার্থীদের প্রত্যাশা ও বিশ্ববিদ্যালয়ের বাস্তব সংকট বিবেচনায় নিয়ে একটি সুস্পষ্ট পরিকল্পনা ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। তাই দায়িত্ব পেলে নীতি নির্ধারণী পর্যায়ে শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সব সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু