ই-পেপার বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

মনপুরায় বিদ্যুৎ সংকট, আলোবঞ্চিত প্রায় ২০ হাজারেরও অধিক মানুষ

আব্দুর রহমান সোয়েব ( মাল্টিমিডিয়া প্রতিনিধি )মনপুরা :
০৯ মে ২০২৫, ১৮:০৯
ছবি : সংগৃহীত

ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় দীর্ঘদিন ধরে সারি সারি বৈদ্যুতিক খুঁটি বসানো হলেও আজও আলো জ্বলেনি বহু ঘরে। উপজেলা সদর হাজিরহাট থেকে শুরু করে, মাষ্টার হাট ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের একাধিক গ্রামে প্রায় ২০ হাজার মানুষ এখনো বিদ্যুৎবিহীন অন্ধকারে জীবনযাপন করছেন।

স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর আগ থেকে গ্রামাঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দিতে খুঁটি বসানো হলেও এখনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। অনেক জায়গায় খুঁটি পড়ে আছে, কোথাও আবার লাইন টেনে মাঝপথেই বন্ধ করে রাখা হয়েছে। ফলে, বিদ্যুৎ পাওয়ার স্বপ্ন দেখলেও বাস্তবে তারা পড়েছেন চরম অনিশ্চয়তায়।

বর্তমানে মনপুরা সদর উপজেলা ও হাজিরহাট বাজারের ব্যবসায়ী এবং আশপাশের এলাকাগুলো বিদ্যুৎ পাচ্ছে দিনে গড়ে ৫ ঘণ্টারও কম সময়। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছে এবং মোবাইল, ফ্রিজ, সিসিটিভি ইত্যাদি চালাতে পারছে না ঠিকভাবে।

এছাড়া মনপুরায় যানবাহন চলাচলের একমাত্র মাধ্যম মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিক্সা। বিদ্যুৎ না থাকায় রিক্সা চার্জ দিতে চালকদের যেতে হয় দূরবর্তী স্থানে বা প্রাইভেট জেনারেটর নির্ভর জায়গায়। এতে তাদের খরচ বেড়ে যায়, ফলে সাধারণ যাত্রীদের জন্য রিক্সাভাড়াও বেড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় জনগণ, বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা ও নিন্মআয়ের মানুষ।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “রাত হলেই অন্ধকার। ছেলে-মেয়েদের লেখাপড়া ব্যাহত হয়, মোবাইল চার্জ দিতে হয় বাজারে গিয়ে। তাছাড়া গরমে রাত কাটানো যায় না।”

উপজেলা বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, প্রকল্পের কাজ চলমান থাকলেও বরাদ্দ ও কারিগরি জটিলতার কারণে সংযোগ দিতে দেরি হচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশ্বস্ত করেছেন,

মনপুরায় পৌছাবো ঘরে ঘরে বিদ্যুৎ।

এই পরিস্থিতি দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। বিদ্যুৎ সংযোগ না থাকায় স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থা, যানবাহন সেবা এবং ব্যবসায়িক কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে মনে করছেন তারা।

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু