ই-পেপার সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

নবীনগর বাঙ্গরা বাজারে উচ্ছেদ অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো তিন শতাধিক অবৈধ স্থাপনা

আমার বার্তা অনলাইন:
০৬ জুলাই ২০২৬, ১৪:০৮

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনতপুর ইউনিয় ব্যস্ততম বাণিজ্যিক এলাকা বাঙ্গরা বাজারে আজ সোমবার (৬ জুলাই) সকাল ১০টা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে বড় ধরনের অভিযান শুরু হয়েছে। দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এবং যানজট নিরসনে স্থানীয় প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজারের প্রধান সড়ক ও সরকারি জায়গা দখল করে প্রভাবশালী একটি মহল দীর্ঘ দিন ধরে তিন থেকে চার শতাধিক অবৈধ দোকানপাট নির্মাণ করে আসছিল। এসব দোকানের কারণে বাজারের প্রধান সড়ক সরু হয়ে যাওয়ায় নিয়মিত তীব্র যানজটের সৃষ্টি হতো, যা জনজীবনে চরম ভোগান্তি বয়ে আনছিল।

​আজ সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও নবীনগর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্রাহ্মণবাড়িয়া থেকে পুলিশের একটি বিশাল বহর ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। দুপুর পর্যন্ত বেশ কয়েকটি বুলডোজার ব্যবহার করে অর্ধশতাধিক অবৈধ দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, অবৈধ দখলদারদের বারবার সতর্ক করা সত্ত্বেও তারা জায়গা ছাড়েননি। সরকারি জায়গা দখল করে যারা যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি করছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। পর্যায়ক্রমে বাজারের প্রতিটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

​স্থানীয়দের প্রতিক্রিয়া

উচ্ছেদ অভিযান চলাকালীন বাজারে উপস্থিত অনেক ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। এলাকাবাসী জানান, এই বাজারের রাস্তাটি এতই সরু হয়ে গিয়েছিল যে, ছোটখাটো যান নিয়ে চলাচল করাও অসম্ভব ছিল। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসন হবে বলে তারা আশা করছেন।

​বর্তমানে পুরো এলাকা পুলিশি নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। বিকেল পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

নোয়াখালীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড

নোয়াখালীর চাটখিলে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি শাহাদাতকে (২৬) ফাঁসিতে

কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু

টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৃথক তিনটি পাহাড়ধসে আট রোহিঙ্গাসহ ৯ জনের

নারায়ণগঞ্জে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জে বাড়ি থেকে ডেকে এনে ছিনতাইকারী আখ্যা দিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে জিসান (২৫) নামের এক

স্কুলছাত্রী অপহরণ, মানসিক চাপে বাবার মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণ করে জোরপূর্বক বিয়ের অভিযোগ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনতে হবে, দপ্তর প্রধানদের অর্থমন্ত্রী

নিম্নচাপে উত্তাল সাগর, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল

বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

নোয়াখালীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড

সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর: মির্জা ফখরুল

ভারত নামের একটি ছোট দেশ এখন আমাদের বন্ধু: নেতানিয়াহু

সৌদি আরবের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ

নবীনগর বাঙ্গরা বাজারে উচ্ছেদ অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো তিন শতাধিক অবৈধ স্থাপনা

তাপদাহ থেকে রক্ষায় সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের মসজিদগুলো

কারাবিরোধী প্রচারে ডিআইজি তৌহিদুলের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ কর্তৃপক্ষের হাতে

বিদেশে বসেই সম্পদ বিক্রির চেষ্টায় শহিদুল, সহায়তায় ৪ শ্যালক

কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩৩৪২, চলছে উদ্ধার অভিযান

খামেনির শোক র‌্যালি শুরু, লোকে লোকারণ্য তেহরান

মেক্সিকান ‘দুর্গে’ তুমুল লড়াই, কোয়ার্টার ফাইনালের টিকিট ইংল্যান্ডের

অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’

এখানেই শেষ নয়, বরং ‘নতুন চক্রের শুরু’ দেখছেন আনচেলত্তি

হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করল নরওয়ে

৬ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

নারায়ণগঞ্জে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা