ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

থাইল্যান্ডের হাতে আটক কম্বোডিয়ার ২০ সৈন্য

আমার বার্তা অনলাইন
৩১ জুলাই ২০২৫, ১৩:৩৯

সীমান্তে কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থাইল্যান্ডে আটক হওয়া ২০ জন সেনাকে দেশে ফিরিয়ে আনতে চায় কম্বোডিয়া। যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা পর থাই সেনাদের হাতে আটক হয়েছিলেন কম্বোডিয়ার ওই সেনারা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা জানান, আটক সেনাদের মুক্তির বিষয়ে থাইল্যান্ডের সঙ্গে আলোচনা চলছে। তবে থাই গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, আটক সেনাদের দেশে ফেরত পাঠানোর আগে থাই সেনাবাহিনী চায় তারা যেন “আইনি প্রক্রিয়ার” মুখোমুখি হয়।

সংবাদ সম্মেলনে সোচেতা বলেন, “আমরা আমাদের সব সেনাকে নিরাপদে ও দ্রুত ফিরিয়ে আনার জন্য থাই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “আমরা থাই পক্ষকে আহ্বান জানাই, যেন তারা ২০ জন সামরিক সদস্যকে যত দ্রুত সম্ভব কম্বোডিয়ায় ফেরত পাঠায়।”

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে যুদ্ধবিরতির প্রায় আট ঘণ্টা পর কম্বোডিয়ার সেনারা থাইল্যান্ডের নিয়ন্ত্রণাধীন এলাকায় প্রবেশ করলে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার থাই সেনাবাহিনীর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে মুখপাত্র মেজর জেনারেল উইনথাই সুভারি বলেন, থাইল্যান্ডের দ্বিতীয় আর্মি রিজিয়নের কমান্ডার নিশ্চিত করেছেন যে, আটক সেনাদের আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রক্রিয়ার মধ্য দিয়ে পাঠানো হবে।

থাইল্যান্ডের পত্রিকা দ্য ন্যাশন জানিয়েছে, সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে— আইনগত প্রক্রিয়া শেষ হলেই দ্রুত তাদের ফেরত পাঠানো হবে। তবে এই প্রক্রিয়া কী ধরনের হবে তা এখনও স্পষ্ট নয়। থাই সেনাবাহিনীর কড়া অবস্থান দেখে ধারণা করা হচ্ছে, পুরো বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে।

থাই সরকার বুধবার জানিয়েছে, আটক সেনাদের আন্তর্জাতিক মানবাধিকার আইন ও সামরিক বিধান অনুযায়ী রাখা হয়েছে। সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল হলে তাদের দেশে ফেরত পাঠানো হবে।

উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে কয়েকদিন ধরে রকেট ও কামানের গোলা বিনিময়ের কারণে থাই-কাম্বোডিয়া সীমান্তের দুই পাশ থেকে প্রায় ৩ লাখ মানুষ ঘর ছেড়ে পালিয়েছে। কৃষি জমি ও জঙ্গলঘেরা ওই এলাকায় থাই যুদ্ধবিমান কম্বোডিয়ার অবস্থান লক্ষ্য করে হামলাও চালিয়েছে।

থাইল্যান্ড জানিয়েছে, সংঘর্ষে তাদের ১৫ জন সেনা ও ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যা সাম্প্রতিক দশকগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ। অপরদিকে, কম্বোডিয়া বলেছে, সংঘর্ষে তাদের ৮ জন বেসামরিক নাগরিক এবং ৫ জন সেনা নিহত হয়েছেন।

যদিও উভয় দেশই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে, মালয়েশিয়ার মধ্যস্থতায় মঙ্গলবার যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে তা এখনও কার্যকর রয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক ব্যাংকক ও নমপেনকে যুদ্ধবিরতি পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “এই গুরুত্বপূর্ণ চুক্তি উভয় পক্ষকে সৎভাবে মেনে চলতে হবে এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংঘাতের মূল কারণ সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”

আমার বার্তা/জেএইচ

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার দিকে নজর

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সরকারপতনের ব্যাপারটি পুরোপুরি নির্ভর করছে দেশটির জনগণের ওপর এবং

নেতানিয়াহুর আহত বা নিহত হওয়ার খবর নিয়ে গুঞ্জন: তাসনিম নিউজ

ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম

আমরা হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর অপেক্ষায় আছি: আইআরজিসি

আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীকে মোকাবিলা করার জন্য অপেক্ষা করছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু