ই-পেপার শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারতে কেন আলোড়ন তুলেছে জেন–জিদের ‘ককরোচ জনতা পার্টি’

আমার বার্তা অনলাইন
২২ মে ২০২৬, ১২:১৬

জেন-জি বা নতুন প্রজন্মের নানা উদ্বেগ ও সমস্যা নিয়ে মাত্র পাঁচ দিন আগে যাত্রা শুরু করা ‘ককরোচ জনতা পার্টি’ নামের একটি গ্রুপ ভারতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। রাজনীতি, মূল্যস্ফীতি এবং বেকারত্বের মতো গুরুতর বিষয়গুলো হাস্যরসের ছলে তুলে ধরে গ্রুপটি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে দাবি করা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির ইনস্টাগ্রাম অনুসারী যেখানে ৯০ লাখের কম, সেখানে এক সপ্তাহের কম সময়ে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) প্রায় ১ কোটি ৫০ লাখ অনুসারী অর্জন করেছে। মুঠোফোনের ওপর একটি তেলাপোকার অবয়বকে লোগো হিসেবে ব্যবহার করা সিজেপি নিজেকে ‘অলস ও বেকারদের কণ্ঠস্বর’ হিসেবে অভিহিত করেছে।

গ্রুপটির ৩০ বছর বয়সী প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেন, গত সপ্তাহে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত কিছু বেকার যুবককে তেলাপোকার সঙ্গে তুলনা করে মন্তব্য করার পর এই গ্রুপের নাম ‘ককরোচ জনতা পার্টি’ রাখা হয়। অবশ্য প্রধান বিচারপতি পরে ব্যাখ্যা দিয়ে বলেন, তিনি তরুণদের সমালোচনা করতে চাননি, বরং ‘ভুয়া ও জাল ডিগ্রিধারী’দের বুঝিয়েছেন যাঁরা ‘পরজীবীর মতো’।

দুই বছর ধরে বোস্টনে বসবাস করা দিপকে বলেন, ‘এটি ভারতের রাজনৈতিক আলোচনাকে বদলে দেওয়ার একটি আন্দোলন। ভারতের মূলধারার রাজনৈতিক আলোচনা থেকে যুবসমাজ অনেকটাই হারিয়ে গেছে। আমাদের নিয়ে কেউ কথা বলছে না। কেউ আমাদের সমস্যাগুলো শুনছে না বা আমাদের অস্তিত্বটুকু স্বীকার করারও চেষ্টা করছে না।’

সিজেপির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দলটির সদস্যদের তৈরি করা বিভিন্ন গ্রাফিকস ও ভিডিও প্রকাশ করা হচ্ছে, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা থেকে শুরু করে সংসদ ও মন্ত্রিসভার অর্ধেক আসন নারীদের জন্য সংরক্ষণের মতো নানা বিষয় তুলে ধরা হচ্ছে। এ ছাড়া প্রশ্ন ফাঁসের কারণে সম্প্রতি বাতিল হওয়া জাতীয় মেডিক্যাল কলেজ প্রবেশিকা পরীক্ষার বিষয়টিও এতে স্থান পেয়েছে, যার ফলে প্রায় ২৩ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতের যুবসমাজের মধ্যে বাড়তে থাকা এই উদ্বেগ চলতি সপ্তাহে প্রকাশিত ‘ডেলয়েট গ্লোবাল’-এর একটি জরিপেও প্রতিফলিত হয়েছে। এতে বলা হয়েছে, কর্মসংস্থানের অভাব এবং উচ্চ মূল্যের কারণে ভারতের ‘জেন-জি’ (১৯৯৫ থেকে ২০০৭ সালের মধ্যে জন্মগ্রহণকারী) জনগোষ্ঠী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জরিপে বলা হয়, ‘জেন-জিরা উচ্চ আর্থিক মানসিক চাপের কথা উল্লেখ করেছেন, যার একটি বড় অংশ আবাসন সক্ষমতার চ্যালেঞ্জ এবং আর্থিক নিরাপত্তাহীনতার বিষয়টিকে সামনে এনেছেন।’

প্রতিবেশী বাংলাদেশ ও নেপালে জেন-জিদের নেতৃত্বাধীন রাজপথের আন্দোলনে সরকার পতন ঘটেছে। এ আন্দোলনের সঙ্গে সিজেপির এই কার্যক্রমের তুলনা করার বিষয়ে সতর্ক করেছেন দিপকে। তবে জেন-জিদের নিয়ে কোনো রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা আছে কি না, সে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি। তিনি বলেন, ‘এটির একটি বড় রাজনৈতিক আন্দোলনে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি ভারতের রাজনীতিকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে।’ দিপকে বলেন, ‘আমরা যা-ই করি না কেন, সংবিধানের গণ্ডির মধ্যে থেকেই করব। আমরা অত্যন্ত গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে এটি করব। নেপাল বা বাংলাদেশে আমরা যা দেখেছি, এটি তেমন কিছু হবে না।’

দিপকে জানান, গুগল ফর্মের মাধ্যমে ৪ লাখের বেশি মানুষ সিজেপির সদস্য হতে নিবন্ধন করেছেন, যাঁদের ৭০ শতাংশের বেশির বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে।

সিজেপির পক্ষ থেকে সদস্যদের জন্য চারটি যোগ্যতা নির্ধারণ করা হয়েছে—তাঁদের বেকার, অলস, সার্বক্ষণিক অনলাইন সক্রিয় হতে হবে এবং ক্ষোভ প্রকাশে পারদর্শী হতে হবে।

সিজেপির সদস্য হতে নিবন্ধন করা উত্তরাঞ্চলীয় শহর লক্ষ্ণৌর ২৬ বছর বয়সী তরুণ সিদ্ধার্থ কানৌজিয়া বলেন, ‘ককরোচ জনতা পার্টিকে আমার সত্যিই খুব পছন্দ হয়েছে, কারণ এই দেশে তরুণদের কথা কেউ শোনে না এবং যুবসমাজের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান নেই।’ তিনি আরও বলেন, এই দল তরুণদের স্বার্থে কথা বলে এবং সঠিক ইস্যুগুলো তুলে ধরে। তেলাপোকা মূলত স্থিতিস্থাপকতা বা সহনশীলতার প্রতীক, যা প্রতিটি চ্যালেঞ্জের পর আরও শক্তিশালীভাবে ঘুরে দাঁড়ায়।

আমার বার্তা/জেএইচ

নিজেদের মজুত বাড়াতে তাইওয়ানে অস্ত্র বিক্রি স্থগিত করলো যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদ নিশ্চিত করতে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত

যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও জাতিসংঘে জলবায়ু প্রস্তাব পাস

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় রাষ্ট্রগুলোর সুস্পষ্ট আইনি দায় রয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া

ইরানের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ৪২টি বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানকে লক্ষ্য করে পরিচালিত সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি’তে কমপক্ষে ৪২টি উড়োজাহাজ ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের।

মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার

পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় ক্লাস শুরুর আগে শিক্ষক-ছাত্র অ্যাসেম্বলির সময় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করেছে পশ্বিমবঙ্গের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভবিষ্যতে ঢাকায় স্থায়ী মিশন স্থাপনের আশ্বাস দক্ষিণ আফ্রিকার

নেত্রকোণায় মাদরাসাছাত্রীকে ধর্ষণ: অভিযুক্ত শিক্ষকের ডিএনএ নমুনা সংগ্রহ

নিজেদের মজুত বাড়াতে তাইওয়ানে অস্ত্র বিক্রি স্থগিত করলো যুক্তরাষ্ট্র

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাতের সময়সূচি ঘোষণা

ভারতে কেন আলোড়ন তুলেছে জেন–জিদের ‘ককরোচ জনতা পার্টি’

ঢাকায় পৌঁছানোর পর ঢুলিকে বাংলাদেশের কোচ ঘোষণা

জাপানের সঙ্গে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি অনুমোদন

যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও জাতিসংঘে জলবায়ু প্রস্তাব পাস

রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল হবে রোববার: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসার বাবার কাঁধে হাত রেখে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

২২ মে ঘটে যাওয়া নানান ঘটনা

নিউজিল্যান্ডে পোশাক রপ্তানি বাড়াতে কৌশল নির্ধারণে গুরুত্বারোপ বিকেএমইএর

দুই বছরের মধ্যে বাংলাদেশ হবে প্রকৃত কল্যাণমুখী রাষ্ট্র: অর্থমন্ত্রী

আমি আপনাদের ভালোবাসার অরূপ হয়েই থাকতে চাই: ডা. অরূপরতন চৌধুরী

আওয়ামী লীগ সরকারের সময় দেশে কোনো টিকা কার্যক্রম হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

রাশিয়ার হয়ে যুদ্ধে প্রাণ গেল সুরুজের, পরিবারে মাতম

আগামী বাজেটের জন্য ধ্রুবতারা হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: দেবপ্রিয়

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

বোনাস না নিয়ে সভাপতি তামিমের কাছে যা চেয়েছেন শান্তরা

বিদ্যুতে ঘাটতির বড় কারণ ক্যাপাসিটি চার্জ, পর্যালোচনায় রাজি বিইআরসি