ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

আ.লীগের ভবিষ্যৎ নিয়ে ঐকমত্য কমিশনের ভাবনা নেই: বদিউল আলম

আমার বার্তা অনলাইন:
১৫ মার্চ ২০২৫, ২১:১৯
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ঐকমত্য কমিশনের কোনো ভাবনা নেই বলে জানিয়েছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার।

তিনি বলেছেন, ‘এটা সরকারের এবং নির্বাচন কমিশনের বিষয়। তাদের নিবন্ধন বাতিল হবে কি হবে না, আইন-কানুন ও বিধি-বিধানের আলোকে এ বিষয়ে সরকার ও নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। এগুলোর বিষয়ে আমাদের কোনো মতামত নেই।

সময়মতো নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে, কে নির্বাচন করতে পারবে, কে পারবে না।’

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া সাক্ষাৎকারে বদিউল আলম মজুমদার এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। কারণ নির্বাচনের মাধ্যমে জনগণের লাল কার্ড দেখানোর সুযোগ হয়।

অর্থাৎ প্রতি পাঁচ বছর পর পর যদি রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে ফিরে আসতে হয়, তাহলে জনগণ তাদের যদি না বলতে পারেন, যদি তাদের লাল কার্ড দেখাতে পারেন তাহলে জনগণের স্বার্থে এবং জনগণের মতামতের ভিত্তিতে তারা সরকার পরিচালনা করবে।’

বদিউল আলম মজুমদার বলেন, ‘নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো ঝুঁকি দেখি না এবং যদি এই ঝুঁকি সৃষ্টিও হয় আমি নিশ্চিত, প্রফেসর ইউনূস তার সঠিক সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে একটা সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।’

তিনি আরো বলেন, ‘কিন্তু নির্বাচনব্যবস্থা যদি ভেঙে যায় নির্বাচন ছাড়াই যদি ক্ষমতায় আসা সম্ভব হয়, ক্ষমতায় থাকা সম্ভব হয়, তখন মানুষের প্রতি দায়বদ্ধতার কাঠামো আর থাকে না।

একই সঙ্গে নির্বাচনব্যবস্থা ধ্বংসের কারণে যেসব ব্যক্তির সংসদে বসে সরকারের জবাবদিহি প্রতিষ্ঠার কথা সেটাও আর কার্যকর হয় না, কারণ এরা কেউ জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা একই দলের হওয়ায় মানুষের কল্যাণের পরিবর্তে নিজেদের কল্যাণই বেশি করেছে। তাই আমরা মনে করি যে এবার পরিস্থিতি ভিন্ন হবে এবং তারা মানুষের কল্যাণের প্রতি মনোনিবেশ করবে। এর জন্য দরকার নির্বাচনব্যবস্থাটা সঠিক হওয়া।’

জাতীয় ঐকমত্য কমিশনের এই সদস্য বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে একটি জাতীয় সনদ প্রণীত হবে।

এই সনদ প্রণয়নের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো তাদের অঙ্গীকার ব্যক্ত করবে। আর এই জাতীয় সনদের ভিত্তিতে একটি জাতীয় ঐকমত্য তৈরি হবে।’

বদিউল আলম মজুমদার বলেন, ‘ঐকমত্য কমিশনের পাঠানো প্রস্তাবগুলোতে একমত হওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব। গণতন্ত্রে মতের পার্থক্য থাকাটা দোষের কিছু নয়, এটা থাকতেই পারে। কিন্তু একই সঙ্গে গুরুত্বপূর্ণ হলো, কতগুলো মৌলিক বিষয়ে ঐকমত্যে পৌঁছে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবার আমাদের সেই সুযোগ ও মাহেন্দ্রক্ষণ এসেছে। অতীতের ক্ষুদ্র যে বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে মতানৈক্য বিরাট আকার ধারণ করেছে। তার ঊর্ধ্বে উঠতে হবে। আমি এ ব্যাপারে আশাবাদী।’

তিনি বলেন, ‘আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই ও কার্যকর করার ব্যাপারে জাতীয় সনদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ এর মাধ্যমে রাজনৈতিক দলগুলো তাদের মতামত ব্যক্ত করবে এবং সেই জাতীয় সনদ প্রণয়নের মাধ্যমে, তাতে স্বাক্ষর করার মাধ্যমে তারা তাদের অঙ্গীকার ব্যক্ত করবে। আমি মনে করি, দেশের গণতান্ত্রিক ব্যবস্থার ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।’

টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে বদিউল আলম মজুমদার বলেন, ‘গণতন্ত্র আকাশ থেকে পড়বে না, কিংবা হাওয়ায় ভেসে আসবে না। গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আমাদের অঙ্গীকার এবং এ সম্পর্কে করণীয়, অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার জন্য অঙ্গীকার এবং একই সঙ্গে করণীয়টা যদি করি তাহলে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর হবে।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার যে ১১টি সংস্কার কমিশন গঠন করেছে এর মধ্যে ছয়টি ইতোমধ্যে তাদের সুপারিশগুলো জমা দিয়েছে। এগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে শেয়ার করা হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থা যদি কার্যকর করতে হয় তাহলে এর প্রধান দায়িত্ব নিতে হবে আমাদের রাজনীতিবিদদের। কারণ রাজনীতিবিদরাই নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করবেন। অতএব গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার জন্য তাদেরকেই প্রাথমিক ভূমিকা পালন করতে হবে।’

তিনি আরো বলেন, ‘এর সঙ্গে অবশ্য নাগরিক সমাজকেও সোচ্চার ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নাগরিকরাও যদি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে, তাহলেই এটা সহজ হবে। আমরা ঐকমত্য কমিশন যা করার চেষ্টা করেছি তা হলো ছয়টি সংস্কার কমিশন যেসব সুপারিশ করেছে এগুলো রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছি। রাজনৈতিক দলগুলোর কাছে আমরা মতামত চাই যে, তারা এগুলোর সঙ্গে একমত, দ্বিমত কিংবা আংশিকভাবে একমত কি না। যেসব বিষয়ে তারা একমত সেগুলো কী প্রক্রিয়ায় বাস্তবায়িত হবে এটা তারা আমাদেরকে জানাক।’

অতীতে রাজনৈতিক দলগুলো জাতির সামনে অনেক অঙ্গীকার করেছে, কিন্তু অনেক ক্ষেত্রেই সে অঙ্গীকারগুলো রক্ষা করেনি উল্লেখ করে তিনি বলেন, অঙ্গীকার রক্ষা করতে না পারার নানা কারণও রয়েছে। এবার আমরা আশাবাদী, কারণ এবার যে এতো রক্তপাত হলো, এতো লোক প্রাণ দিল, এত লোক আহত এবং নানাভাবে নিপীড়নের শিকার হলো। এটা একটা ভিন্ন প্রেক্ষাপট তৈরি করেছে। এই ভিন্ন প্রেক্ষাপটে আমাদের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এবং সকল নাগরিকের পক্ষ থেকে একটা দৃঢ় আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হয়েছে। আমি আশা করি, এবার পরিস্থিতি ভিন্ন হবে। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার পর তারা যে অঙ্গীকারগুলো করবে সেগুলো বাস্তবায়ন করবে। আমরা রাজনৈতিক দলগুলোর ওপর আস্থা রাখতে চাই।

আমার বার্তা/এমই

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা কামনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে

বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ: ইফতেখারুজ্জামান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ এবং

পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী তুলে নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরেছে, তাই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মাঠ পর্যায়ে থাকা সেনাবাহিনীর সদস্যদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত: দোকান মালিক সমিতি

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

অর্থ পাচারসহ আর্থিক অপরাধ দমনে সিঙ্গাপুর কার্যকর ও সফলঃ এফএটিএফ

একদিনে হাম ও হামের উপসর্গে ১২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এনআইডি ও ব্যাংক হিসাবের তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেপ্তার

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ