ই-পেপার বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

দুই বছরের চুক্তিতে বিসিবিতে নিয়োগ পেলেন সাইমন টোফেল

আমার বার্তা অনলাইন:
০১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৫

আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টোফেলকে ২ বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত দেশি আম্পায়াদের দক্ষতা বাড়াতে অস্ট্রেলিয়ার সাবেক এই আম্পায়ার যুক্ত হচ্ছেন বিসিবিতে।

যদিও শুরুর দিকে শোনা গিয়েছিল ৩ বছরের চুক্তিতে থাকবেন টোফেল। তবে আজ সোমবার বিসিবির বোর্ড সভায় নতুন সিদ্ধান্ত এসেছে। আগামী দুই বছর দেশের আম্পায়ারসহ বাকি অফিসিয়ালদের নিয়ে কাজ করবেন প্রথিতযশা এই আম্পায়ার। অস্ট্রেলিয়ান এই আম্পায়ার টানা পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জেতেন।

বিসিবিতে সাইমন টোফেলকে যুক্ত করা প্রসঙ্গে সবশেষ বোর্ড মিটিং শেষে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেছিলেন, ‘সম্প্রতি আমরা আইসিসির সাবেক এলিট আম্পায়ার সাইমন টোফেলের সঙ্গে যোগাযোগ করেছি। সে নানান দেশের আম্পায়ারদের উন্নতি নিয়ে কাজ করে। এমনকি সে আইসিসির সঙ্গেও যুক্ত। তার সঙ্গে আমরা ৪-৫ মাস—অনেকদিন ধরেই কথা বলছিলাম, এটা এখন অনুমোদন দেওয়া হয়েছে বোর্ডে।’

১৯৯৯ সালে সাইমন প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করেন এবং ২০০০ সালে টেস্টও আম্পায়ারিংয়ের সুযোগ পেয়ে যান। দক্ষতা এবং বিশ্বাস যোগ্যতার কারণে ২০০৩ সালে আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন সাবেক এই অজি ক্রিকেটার। এর পরের প্রায় এক দশক তিনি ছিলেন বিশ্বের সেরা আম্পায়ারদের একজন।

২০০৩–২০১২ সাল পর্যন্ত আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার ছিলেন সাইমন টোফেল। আইসিসির মেগা ইভেন্টের বড় সব ম্যাচ ও অ্যাশেজ সিরিজের মতো রোমাঞ্চকর লড়াইয়ে তার দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। সবমিলিয়ে ৭৪ টেস্ট, ১৭৪ ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন সাইমন টোফেল। এ ছাড়া ২০০৪–২০০৮ পর্যন্ত আইসিসির টানা পাঁচবারের বর্ষসেরা আম্পায়ার হওয়ার অনন্য রেকর্ডও তার রয়েছে।

আমার বার্তা/এমই

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

বগুড়ার ঐতিহ্যবাহী শহীদ চান্দু স্টেডিয়ামকে পুনরায় আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যুতে রূপ দিতে দ্রুত উন্নয়ন কাজ

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

মেয়েদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর দুই মাস বাকি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে হতে যাওয়া এই

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

২০২৫ সালের সেপ্টেম্বরে বিসিবির অধীনে অনুষ্ঠিত হয়েছিল লেভেল-থ্রি কোচিং কোর্স। যেখানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছিলেন

উসাইন বোল্টের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন গাউট

সিডনির শীতলস্নিগ্ধ বাতাস চিড়ে ১৮ বছর বয়সী এক ছেলে ২০০ মিটার দৌড় শেষ করলেন ১৯.৬৭
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দামান সাগরে নৌকাডুবে ২৫০ যাত্রী নিখোঁজ, আছেন বাংলাদেশি নাগরিকও

বিরোধী দলের ওপর ‘স্বৈরাচারের ভূত’ ভর করেছে: তারেক রহমান

একদিনে হাম ও হামের উপসর্গে ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত

রাস্ট্রায়ত্ব তেল শোধনাগর ইষ্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা

মোহাম্মদপুরে ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা

খাঁটিহাতা হাইওয়ে থানায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মহাবিশ্বের প্রসারণ মাপলেন আইইউবির ড. আশরাফসহ ৪০ বিজ্ঞানী

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস ও আত্মপরিচয়ের প্রতীক

বৈশাখী শোভাযাত্রা দেখলেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা

শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ফ্রি প্যালেস্টাইন প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

সবাই যেন নির্ভয়ে গাইতে পারে, বাঙালি যেন শঙ্কামুক্ত জীবন যাপন করে: ছায়ানট সভাপতি

কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে ফেডারেল এমপি হলেন ডলি বেগম

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

ঢোল-বাদ্য আর রঙিন মোটিফে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

রমনার বটমূলে চলছে বর্ষবরণে ছায়ানটের বর্ণিল আয়োজন

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, ধান কাটার ৭ শ্রমিক নিহত

নতুন বছরে নিজেকে সুস্থ রাখতে

১৪ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা