ই-পেপার শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

ড্রেসিংরুমের বদলে যাওয়া পরিবেশেই সাফল্য দেখছেন সালাউদ্দিন

আমার বার্তা অনলাইন
২২ মে ২০২৬, ১৪:৫২

বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক সাফল্যের পেছনে সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে ড্রেসিংরুমের মানসিকতা ও খেলোয়াড়দের পরিপক্বতাকেই দেখছেন সদ্য সাবেক সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার মতে, দল এখন ধীরে ধীরে এমন এক সংস্কৃতির দিকে এগোচ্ছে, যেখানে জেতাটা অভ্যাসে পরিণত হতে পারে।

সাম্প্রতিক সময়ে তিন সংস্করণেই বাংলাদেশের উন্নতি চোখে পড়ছে। তবে এই অবস্থাতেই আত্মতুষ্ট হওয়ার সুযোগ দেখছেন না সালাউদ্দিন। তিনি বলেন, ‘টিমটা তিনটা ফরম্যাটেই ভালো অবস্থায় আছে। ভবিষ্যতে আমি আশা করব যে এরা আরো সামনের দিকে নিয়ে যাবে। এটাতে সন্তষ্ট থাকারও কোনো সুযোগ নেই। এখানে আত্মতুষ্টিতে ভোগা যাবে না কারণ আমরা এখন পর্যন্ত মেজর কোনো টুর্নামেন্টে ভালো করি নাই।’

বাংলাদেশ দল এখন ধারাবাহিক সাফল্যের পথে হাঁটছে বলেও মনে করেন তিনি। অতীতে বিচ্ছিন্ন কিছু জয় এলেও সেটি ধরে রাখা যেত না বলে উল্লেখ করেন সাবেক এই কোচ।

তার ভাষায়, ‘আমরা হয়তো একটা জিততাম তারপরে আবার দুই সিরিজ পারতাম না। কিন্তু এখন ছেলেরা দিন দিন উইনিং একটা কালচারের দিকে আসছে একটা সময় এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সম্ভাবনা নিয়েও আশাবাদী সালাউদ্দিন। বর্তমানে র‍্যাঙ্কিংয়ের সাত নম্বরে থাকা দলটি ঘরের মাঠে শক্ত অবস্থান ধরে রাখার পাশাপাশি বিদেশের কঠিন সফর থেকেও সাফল্য টেনে আনতে পারবে বলে বিশ্বাস তার।

তিনি বলেন, ‘দেশের জন্য আমরা না হারি দেশের যতগুলো টেস্ট আছে সেটাতে আমরা যেন না হারি এটাও আমাদের একটা ভালো লক্ষ্য হবে। দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়া দুটোই অনেক কঠিন সিরিজ হবে। সেখান থেকে যদি আমরা দুই একটা টেস্ট জিততে পারি আমরা মনে হয় যে শীর্ষ চারে থাকতে পারবো।’

সিলেট টেস্টে লিটন দাসের ম্যাচ বদলে দেওয়া ইনিংস নিয়েও প্রশংসা করেন তিনি। তবে সেই কৃতিত্ব পুরোপুরি ব্যাটারের নিজের সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্যের ওপরই দিয়েছেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘লিটন যেটা খেলেছে তা নিজের সিদ্ধান্তে খেলেছে এবং সে অনেক ভালো খেলেছে।’

দলের ভেতরের বোঝাপড়া ও যোগাযোগ ব্যবস্থার উন্নতিকেও সাম্প্রতিক অগ্রগতির বড় কারণ হিসেবে দেখছেন এই কোচ। তার মতে, এখন ক্রিকেটাররা নিজেদের পরিকল্পনা ও ভাবনা আরও পরিষ্কারভাবে প্রকাশ করতে পারছেন।

সালাউদ্দিনের ভাষায়, ‘পরিবেশ অনেক ভালো ছেলেরা নিজেদের আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়েছে, কমিউনিকেশন স্কিল বেটার হইছে যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা।’

জাতীয় দলের সঙ্গে ভবিষ্যতে আবার কাজ করার সম্ভাবনা নিয়েও প্রশ্নের মুখোমুখি হন তিনি। তবে নির্দিষ্ট কোনো পদ নয়, নিজের পরিচয়কে তিনি দেখছেন শুধুই একজন কোচ হিসেবে। সালাউদ্দিন বলেন, ‘আমি কোনোদিন বলি নাই যে আমাকে ন্যাশনাল টিমের কোচ বানাতেই হবে। আমি যেখানে কাজ করে মজা পাবো আমি সেই কাজটাই করব।’

আমার বার্তা/জেএইচ

চমক রেখে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

একের পর এক দল ঘোষণা করতে শুরু করেছে বিশ্বকাপের প্রতিযোগী দেশগুলো। আজ (শুক্রবার) চমক দেখাল

চার বছর পর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ, খেলবে সাত ম্যাচ

বাংলাদেশের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করতে চলেছে জিম্বাবুয়ে। আগামী মাসে এক টেস্ট, তিন ওয়ানডে

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ কে এই থমাস ডুলি?

হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে দীর্ঘ চার বছরের অধ্যায় শেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে

আঙুল ভাঙা মার্টিনেজকে নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা

বিশ্বকাপের আগমুহূর্তে আর্জেন্টিনা শিবিরে কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়েছে এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে। অ্যাস্টন ভিলা এফসি’র এই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে শি-পুতিনের রুদ্ধদ্বার বৈঠকে ইরানের ইউরেনিয়াম

চমক রেখে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

চার বছর পর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ, খেলবে সাত ম্যাচ

শনিবার ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগনে ইমন’ গ্রেপ্তার

তিন দিনের মধ্যে ঈদযাত্রা স্বস্তির ও নির্বিঘ্ন করা চ্যালেঞ্জিং: সড়কমন্ত্রী

কিউবা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কো রুবিও

বদলির কথা বলে মোটা অঙ্কের টাকা আদায়, মন্ত্রণালয়ের কর্মচারী গ্রেফতার

ড্রেসিংরুমের বদলে যাওয়া পরিবেশেই সাফল্য দেখছেন সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ কে এই থমাস ডুলি?

স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে : জামায়াত

চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা

“৩৬ জুলাই”য়ে শেখ হাসিনার কতৃত্ববাদী শাসনের পতন: রাষ্ট্র বিজ্ঞানের তাত্ত্বিক পর্যালোচনা

শুধু ত্বক নয়, সূর্যের ক্ষতি থেকে চুলও বাঁচাবে সানস্ক্রিন

রামিসা হত্যার দ্রুত বিচার হলে বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরবে: সেলিমা রহমান

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজট

ব্রয়লার ও ডিমের দাম কমলেও বেড়েছে মাছের দাম

আমলাতান্ত্রিক জটিলতায় সিদ্ধান্ত গ্রহণে বিলম্বিত হয়: মঈন খান

আসামি সোহেল অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল: ডিবিপ্রধান

সুন্দরবনে জিম্মি থাকা ২১ জেলে উদ্ধার