ই-পেপার শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রয়লার ও ডিমের দাম কমলেও বেড়েছে মাছের দাম

আমার বার্তা অনলাইন
২২ মে ২০২৬, ১৪:২৮

আর মাত্র সপ্তাহখানেক পরেই ঈদুল আজহা। ঈদের আগের সপ্তাহে রাজধানীর বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগি ও ডিমের দাম কিছুটা কমেছে। তবে উল্টো চিত্র দেখা গেছে মাছের বাজারে। গত এক সপ্তাহের তুলনায় ডিমের দামের ডজনে ১০ থেকে ১৫ টাকা ও ব্রয়লার কেজিতে ১০ টাকা কমেছে। গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি ৮০০ টাকায়।

শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়, যা কয়েক দিন আগেও ছিল ১৯৫ টাকার ওপরে। একইভাবে দর কমেছে সোনালি জাতের মুরগির। এ জাতের মুরগি কিনতে ক্রেতাকে কেজিতে গুনতে হবে ৩৩০ টাকা। ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়। সরবরাহ কিছুটা বাড়ায় দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

রায়ের বাজারে ব্রয়লার মুরগি কিনতে আসা রমিজ উদ্দিন বলেন, “ঈদের পর কিনেছিলাম। তখন ২০০ টাকা কেজি ছিল। আজকে নিলাম ১৭৫ টাকা করে। দাম কিছুটা কমেছে।’’

মুরগী বিক্রেতা আনিসুর রহমান বলেন, গত সপ্তাহের তুলনায় সরবরাহ বেশি রয়েছে। তাই মুরগির দাম কিছুটা কমেছে।

মাছের বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পাঙাশ ১৮০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২৩০ টাকা (জীবিত ও মৃতের উপরেও দাম নির্ধারণ), রুই ২৪০ থেকে ৩৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, দেশি টেংরা ৬০০ টাকা, বেলে ৩৫০ টাকা, বাইন ৬০০ থেকে ৮০০ টাকা, চিংড়ি ৯০০ টাকা, পাবদা ৩৫০, কই ৪০০ থেকে ৫০০ টাকা, শিং ৪০০ টাকা, পোয়া ২৬০ টাকা, সইল ৭০০ টাকা, টাকি ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে চিংড়ির দাম বেশি দেখা গেছে। আকার ও জাতভেদে প্রতি কেজিতে খরচ করতে হচ্ছে ৫৫০ থেকে ৯০০ টাকা। তবে মাছের বাজারে পাঁচ মিশালি কেজি ২৫০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হতে দেখা যায়।

এ ছাড়া ১ কেজি সাইজের ইলিশ ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা, ৬০০ গ্রাম ওজনের ইলিশ কেজি ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি করা হয়, পাশাপাশি ছোট জাটকা সাইজের ইলিশ (২০০ গ্রাম সাইজের ছোট মাছ) বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০০ টাকায়। ইলিশের দাম সাইজের উপর নির্ভর করছে বলে জানান বিক্রেতারা।

মাছ ব্যবসায়ী ইউসুফ মিয়া বলেন, মাছের দাম আগে যেমন ছিল, এখন তেমনই রয়েছে। এখন যে দাম দিয়ে কিনবেন, বিকেলে কিন্তু সেই দাম লাগবে না। মাছের দাম সব সময় একই থাকে না। বাজারে বেশি মাছ আসলে দাম কমে। আজ পাঙাশ বেশি এসেছে, তাই ১৮০ থেকে ২০০ টাকাতেও বিক্রি করেছি। তেলাপিয়া ২৩০ টাকা। এ ছাড়া সব মাছের দাম আগের মতোই আছে।

আমার বার্তা/জেএইচ

ঈদের আগে বাড়ল আদার দাম, স্বস্তি পেঁয়াজ-রসুন ও মসলাতে

আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা। কোরবানির এই ঈদে মাংসের নানা পদের রান্নার

নিউজিল্যান্ডে পোশাক রপ্তানি বাড়াতে কৌশল নির্ধারণে গুরুত্বারোপ বিকেএমইএর

তৈরি পোশাক ও নিটওয়্যার খাতে বাংলাদেশের রপ্তানি আরও বাড়াতে নিউজিল্যান্ডের বাজারে কার্যকর কৌশল নির্ধারণ এবং

দুই বছরের মধ্যে বাংলাদেশ হবে প্রকৃত কল্যাণমুখী রাষ্ট্র: অর্থমন্ত্রী

আগামী এক বছরের মধ্যে দেশের পুরো অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থাকে ডিজিটাল অটোমেশনের আওতায় আনা হবে

আগামী বাজেটের জন্য ধ্রুবতারা হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: দেবপ্রিয়

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সামষ্টিক অর্থনীতি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে শি-পুতিনের রুদ্ধদ্বার বৈঠকে ইরানের ইউরেনিয়াম

চমক রেখে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

চার বছর পর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ, খেলবে সাত ম্যাচ

শনিবার ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগনে ইমন’ গ্রেপ্তার

তিন দিনের মধ্যে ঈদযাত্রা স্বস্তির ও নির্বিঘ্ন করা চ্যালেঞ্জিং: সড়কমন্ত্রী

কিউবা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কো রুবিও

বদলির কথা বলে মোটা অঙ্কের টাকা আদায়, মন্ত্রণালয়ের কর্মচারী গ্রেফতার

ড্রেসিংরুমের বদলে যাওয়া পরিবেশেই সাফল্য দেখছেন সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ কে এই থমাস ডুলি?

স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে : জামায়াত

চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা

“৩৬ জুলাই”য়ে শেখ হাসিনার কতৃত্ববাদী শাসনের পতন: রাষ্ট্র বিজ্ঞানের তাত্ত্বিক পর্যালোচনা

শুধু ত্বক নয়, সূর্যের ক্ষতি থেকে চুলও বাঁচাবে সানস্ক্রিন

রামিসা হত্যার দ্রুত বিচার হলে বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরবে: সেলিমা রহমান

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজট

ব্রয়লার ও ডিমের দাম কমলেও বেড়েছে মাছের দাম

আমলাতান্ত্রিক জটিলতায় সিদ্ধান্ত গ্রহণে বিলম্বিত হয়: মঈন খান

আসামি সোহেল অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল: ডিবিপ্রধান

সুন্দরবনে জিম্মি থাকা ২১ জেলে উদ্ধার