ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

তিন মাস পর সুন্দরবন উন্মুক্ত হওয়ায় উচ্ছ্বাসে পর্যটক আর জেলেরা

আমার বার্তা অনলাইন:
০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩
আপডেট  : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে উন্মুক্ত হলো সুন্দরবন। জুন, জুলাই ও আগস্ট মাসে প্রজনন মৌসুমে পর্যটক ও জেলেদের প্রবেশ বন্ধ থাকায় সজীব হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনটি। নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর থেকে বন উন্মুক্ত হওয়ায় দক্ষিণাঞ্চলের জেলে, বনজীবী ও পর্যটন ব্যবসায়ীদের মধ্যে নেমে এসেছে স্বস্তি।

নিষেধাজ্ঞার সময়ে বিশ্রাম নিয়ে যেন নতুন সাজে সেজেছে সুন্দরবন। ঘন সবুজে ঢাকা গেওয়া, গোলপাতা, সুন্দরী ও কেওড়া গাছের সারি মনোমুগ্ধকর রূপে সাজিয়েছে বনটিকে। করমজল, হারবাড়িয়া, কটকা, দুবলা, কচিখালী, নীলকমল, কালাবগী ও শেখেরটেকসহ সব পর্যটন কেন্দ্র নতুনভাবে প্রস্তুত। নদীর জোয়ার-ভাটার খেলায় পানির রঙে আভা খেলে যায়, ভোরের কুয়াশায় ঘন জঙ্গলের আড়ালে লুকিয়ে থাকে রহস্যময় দৃশ্য।

ঝাঁকে ঝাঁকে চিত্রা হরিণের অবাধ বিচরণ, বনের ভেতর থেকে ভেসে আসা হুতুম পেঁচার ডাক, গাছের ডালে ডালে রঙিন পাখির কিচিরমিচির পর্যটকদের কাছে এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। ভাগ্য সুপ্রসন্ন হলে দেখা মিলতে পারে বিরল প্রজাতির রয়েল বেঙ্গল টাইগারেরও। পাশাপাশি গাঙচিল, মাছরাঙা, বক, কর্কশ ডাকের কাকাতুয়া থেকে শুরু করে বিভিন্ন পাখির সান্নিধ্যে জেগে ওঠে পুরো বন।

নিষেধাজ্ঞা শেষে পর্যটন মৌসুমকে সামনে রেখে নতুনভাবে সাজানো হয়েছে জাহাজ, লঞ্চ, ট্রলার ও স্পিডবোট। পর্যটন ব্যবসায়ীরা আশা করছেন, এবার মৌসুমে দেশি-বিদেশি ভ্রমণকারীর সংখ্যা আরও বাড়বে।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সাধারণ সম্পাদক নাজমুল আলম ডেভিড বলেন, ‘আমরা পর্যটকদের স্বাগত জানানোর জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছি। পরিবেশ রক্ষায় বন বিভাগের নির্দেশনা মেনে চলা হচ্ছে। ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের নৌযানগুলোতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।’

নিষেধাজ্ঞার সময় মাছ ধরতে না পেরে কষ্টে ছিলেন জেলেরা। এখন তারা নতুন আশায় বনে ফিরতে প্রস্তুত।

খুলনার দাকোপের জেলে নুর ইসলাম বলেন, তিন মাস আয়-রোজগার একেবারেই বন্ধ ছিল। ঋণ করে সংসার চালাতে হয়েছে। এখন আবার নদীতে নামতে পারবো—এই স্বস্তিই বড়।

একইভাবে সাতক্ষীরার জেলে শিরাজুল গাজী বলেন, নৌকা আর জাল মেরামত করেছি। এবার মাছ পেলে আগের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবো।

সুন্দরবন বন বিভাগের খুলনা রেঞ্জের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, তিন মাসের নিষেধাজ্ঞার কারণে বন ও জীববৈচিত্র্যে ইতিবাচক প্রভাব পড়েছে। হরিণ ও অন্যান্য প্রাণীর সংখ্যা বেড়েছে। একইসঙ্গে মাছ ও কাঁকড়ার প্রজননও সুরক্ষিত হয়েছে। পর্যটক ও জেলেদের প্রবেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিবেশ রক্ষা, বর্জ্য নিয়ন্ত্রণ ও জীবনরক্ষাকারী জ্যাকেট ব্যবহার নিশ্চিত করতে কড়াকড়ি আরোপ করা হবে।

প্রতিবছর প্রায় দুই লাখ দেশি-বিদেশি পর্যটক সুন্দরবনে ভ্রমণে আসেন। এ খাত থেকে বছরে চার কোটি টাকারও বেশি রাজস্ব আয় করে বন বিভাগ। পাশাপাশি মাছ, কাঁকড়া ও অন্যান্য বনজ সম্পদ আহরণের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েক লাখ মানুষের জীবিকা নির্ভর করে এই বনের ওপর।

পরিবেশবিদরা বলছেন, পর্যটন বাড়লেও পরিবেশের ভারসাম্য রক্ষা জরুরি। বনের ভেতর প্লাস্টিক ব্যবহার, শব্দ দূষণ, এবং নির্বিচারে কাঠ সংগ্রহ বন্ধ না হলে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে। তাই তারা সবাইকে দায়িত্বশীল ভ্রমণের আহ্বান জানিয়েছেন। নিষেধাজ্ঞা শেষে নতুন মৌসুমে সুন্দরবন খুলে দেয়ায় জেলে, বনজীবী ও পর্যটকদের জন্য সুযোগ সৃষ্টি হলেও প্রকৃতির এই অনন্য সম্পদ রক্ষায় সতর্কতা ও সচেতনতা সবচেয়ে জরুরি হয়ে দাঁড়িয়েছে।

আমার বার্তা/এল/এমই

বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের হাত ধরে পরিবেশ সুরক্ষা ও সবুজ ভবিষ্যতের নতুন দিগন্ত

পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রোববার

ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

বৃষ্টির কারণে কয়েকদিন ধরে স্বস্তিতে থাকলেও রয়েছেন ঢাকাবাসী। তবে ভোর থেকে ঢাকা ও আশপাশের এলাকার

ঢাকাসহ ৫ বিভাগে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখীর আভাস

চৈত্রের আবহাওয়া যেন আষাঢ় মাসের রূপ নিয়েছে। প্রতিদিন দেশের কোনো না কোনো অঞ্চলের ওপর দিয়ে

জলবায়ু ঝুঁকিতে উপকূল : নারীদের জন্য সমন্বিত পথরেখা

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট লবণাক্ততা ও অন্যান্য ঝুঁকিতে দেশের উপকূলীয় অঞ্চলের নারীরা বহুমুখী সংকটে পড়ছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

ব্যাংক রেজল্যুশন আইন চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী