ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার সেন্টারের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
৩০ জুলাই ২০২৫, ১১:২৮

মঙ্গলবার ২৯ জুলাই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ক্যারিয়ার সেন্টার (Varendra University Career Center) -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো “Certificate Giving Ceremony – Spring 2025”। এই আয়োজনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় Career Development, Research Methodology, SPSS এবং Music কোর্সসমূহে অংশগ্রহণের স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্ল্যা। সেশন চেয়ারের দায়িত্ব পালন করেন ক্যারিয়ার সেন্টার ও CIR এর পরিচালক প্রফেসর এ. এইচ. এম. রাহমাতুল্লাহ ইমন, পিএইচ.ডি।

প্রধান অতিথি তাঁর অনুপ্রেরণাদায়ক বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবন সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের গুণগত শিক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “এই কোর্সগুলো শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা তাদের কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।”

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা একটি মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করে, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে এবং উপস্থিত সকলের মাঝে আনন্দের রেশ ছড়িয়ে দেয়।

উল্লেখ্য, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সেন্টার নিয়মিতভাবে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, গবেষণা সক্ষমতা বৃদ্ধি ও সাংস্কৃতিক বিকাশের জন্য নানা উদ্যোগ গ্রহণ করে থাকে। এই কোর্সসমূহ ও সার্টিফিকেট শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের পথে এক গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আমার বার্তা/জেএইচ

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তর্জাতিক ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষা আইইএলটিএসের নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে ‘ব্রিটিশ

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, স্মার্ট প্রযুক্তি ও ভবিষ্যৎ উদ্ভাবনকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে

বটতলায় বসেই সারাদেশের স্বাদ, ইবিতে ‘বাংলাদেশী উৎসব’

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সামাজিক ও পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য'র উদ্যোগে তিন দিনব্যাপী ‘বাংলাদেশী উৎসব-১৪৩৩’ আয়োজন করা

শিক্ষার্থীদের গবেষণায় সহায়ক পেস্টিসাইড ডিসপ্লে বোর্ড উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কৃষি রসায়ন বিভাগে ‘পেস্টিসাইড ডিসপ্লে বোর্ড’
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা