ই-পেপার মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার লাইনে ছাত্রদলের স্লিপ বিতরণের অভিযোগ শিবিরের প্রার্থীদের

আমার বার্তা অনলাইন
১৫ অক্টোবর ২০২৫, ১৪:০৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ছাত্রদল একাধিক ডেস্ক বসানো ও ভোটার লাইনে স্লিপ বিতরণের অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি।

বুধবার (১৫অক্টোবর) দুপুর ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন তিনি।

ইব্রাহিম হোসেন রনি বলেন, এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সারাদেশের মানুষ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তাই চাকসু নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কমিশনের কাছে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছি। কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ছাত্রদল দুটি কেন্দ্রে দুটি ডেস্ক বসিয়েছে। এছাড়া সংগঠনটির কয়েকজন প্রার্থী ভোটারদের স্লিপ দিয়েছে।

ভোট প্রদান শেষে সাঈদ বিন হাবিব বলেন, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে লিফলেট, স্লিপ দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও আমরা দেখেছি, ছাত্রদলের লোকজন ভোটার লাইনে গিয়ে তাদের স্লিপ দিচ্ছেন। এটা আচরণবিধির লঙ্ঘন এবং ভোটারদের জন্য বিরক্তির কারণও বটে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, শিবির প্লাস্টিক বিতরণ করতেছে। আমরা সেটা করছি না। ছাত্রশিবির আচরণ বিধি লঙ্ঘন করতে পারলে আমরা করলে সমস্যা কী? তাছাড়া কোথায় দলের কর্মীরা স্লিপ বিতরণ করছে সেটা প্রমাণ হুয়াট্স অ্যাপে পাঠাতে বলেন।

আমার বার্তা/জেএইচ

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়