ই-পেপার বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

পালিয়ে যাওয়ার গল্প সাজিয়ে ফ্রিজে স্ত্রীর লাশ লুকান নজরুল: পুলিশ

আমার বার্তা অনলাইন:
১৫ অক্টোবর ২০২৫, ১৫:০৪
তাসলিমা বেগম ও তার স্বামী নজরুল।

রাজধানীর কলাবাগানে গৃহবধূ তাসলিমা বেগমকে হত্যার পর হাত-পা বেঁধে চাদরে মুড়িয়ে মাছ-মাংস দিয়ে ঢেকে ফ্রিজে লুকিয়ে রেখেছিলেন স্বামী নজরুল ইসলাম। স্ত্রীর বাবার বাড়ির সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নজরুল এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করছেন নিহতের স্বজনরা।

তাদের অভিযোগ, বাবার বাড়িতে পাওয়া সম্পত্তি স্বামীর নামে লিখে না দেওয়ায় তাসলিমাকে হত্যা করেন নজরুল। পরে সন্তানদের ফুপুর বাসায় পাঠিয়ে দিয়ে মরদেহের হাত-পা বেঁধে, চাদর পেঁচিয়ে এবং ওপরে মাছ-মাংস দিয়ে ডিপ ফ্রিজে লুকিয়ে আত্মগোপন করেন। পুলিশ জানান, পারিবারিক দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটেছে।

গত সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে কলাবাগান প্রথম লেনের ২৪ নম্বর বাসার ৬/বি নম্বর ফ্ল্যাট থেকে তাসলিমা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই নাঈম হোসেন বাদী হয়ে কলাবাগান থানায় একটি মামলা করেন।

চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডের দুই দিন পর পুলিশ নজরুলকে গ্রেপ্তার করে। তার ব্যাপারে বিস্তারিত জানাতে বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং ডাকা হয়েছে। সেখানে কথা বলবেন রমনা বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।

পুলিশের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, তাসলিমার কপাল ও মাথায় ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, তাসলিমাকে হত্যার পর নজরুল হাত-পা-মুখ বেঁধে, বিছানার চাদর দিয়ে পেঁচিয়ে ফ্রিজে লুকিয়ে রেখে নিজে গাড়ি চালিয়ে আত্মগোপনে চলে যান।

‎‎স্বজনরা জানান, হত্যাকাণ্ডের পুরো ঘটনাটি ঠান্ডা মাথায় ঘটিয়েছে নজরুল। স্ত্রীকে হত্যার পর হাত-পা বেঁধে ডিপ ফ্রিজের ভেতর মরদেহ লুকিয়ে রেখে ওপরে মাছ-মাংস দিয়ে ঢেকে দেয়। এরপর ভোরে তার সন্তানদের ঘুম থেকে তুলে বলে, তোমাদের মা অন্য পুরুষের সঙ্গে পালিয়ে গেছে। আমি তোমাদের মা’কে খুঁজতে যাচ্ছি। তোমরা আপাতত ফুপুর বাসায় বেড়াতে যাও।

তাসলিমার ভাই নাজমুল হোসেন বলেন, ‘আমরা ভাই-বোন বাবার যে সম্পত্তি পেয়েছি, সেই সম্পত্তি লিখে দিতে আমার বোনকে চাপ দিত তার স্বামী। কয়েক দিন ধরে ১০ কাঠা জায়গা লিখে দিতে আমার বোনকে অনেক মারধর করে নজরুল। গত রোববার (১২ অক্টোবর) দিবাগত রাতে আমার বোনকে মেরে হাত পা বেঁধে ফ্রিজে মাছ মাংস দিয়ে ডেকে রাখে।

‘পরে ভোরে ‎আমার ভাগ্নিদের ঘুম থেকে ডেকে বলে, তোমার মা অন্য এক লোকের সঙ্গে চলে গেছে। তোমরা তোমাদের ফুপুর বাসায় বেড়াতে যাও, আমি তোমাদের মা’কে খুঁজে আসি। এ কথা বলে আমার বোনের স্বামী আমার ভাগ্নিদের তার ফুপুর বাসায় রেখে আসে। বড় ভাগ্নি বিষয়টি জানালে আমরা তাকে খুঁজতে বের হয়ে কয়েক দফায় আমার বোনের স্বামীকে ফোন দেই। কিন্তু তিনি আমাদের ফোন ধরেননি। পরে বাসায় গিয়ে দেখি তালা দেওয়া। সোমবার সন্ধ্যায় আমরা কলাবাগান থানা পুলিশ নিয়ে বাসায় গিয়ে তালা ভেঙে ভেতরে ঢুকে সব জায়গায় অনেক খোঁজাখুঁজি করি। এক পর্যায়ে বাসার দেয়ালে রক্ত দেখতে পাই। ডিপ ফ্রিজের নিচ দিয়ে রক্ত পরে জমাট বেঁধে থাকতে দেখি। তখন ফ্রিজ খুলে ভেতরে রক্ত দেখতে পাই। উপরে মাছ-মাংস দিয়ে নিচে আমার বোনের হাত পা বাঁধা লাশ ঢেকে রাখতে দেখি। পরে পুলিশ ফ্রিজ থেকে আমার বোনকে বের করে আনে। এ ঘটনায় আমার ছোট ভাই নাঈম কলাবাগান থানায় একটি হত্যা মামলা করেছে।’

‎মামলার বাদী নিহতের ছোট ভাই নাঈম বলেন, ‘২০০৪ সালে আমার বোনের বিয়ে হয়। ১৯, ১৬ ও ৫ বছর বয়সী তাদের তিনটি মেয়ে আছে। ২১ সেপ্টেম্বর বাড়িতে গিয়ে আমার বোন তাসলিমার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ দেন নজরুল ইসলাম। আমরা তাতে রাজি হয়নি। এতে রাগ করে আমার বোনকে নিয়ে ঢাকায় ফিরে যান এবং পরে আমার বোন ও ভাগ্নিদের সঙ্গে আমাদের কাউকে যোগাযোগ করতে দেননি।’

‎নাঈম আরও বলেন, ‘নজরুল ইসলাম আমার বোনকে মোবাইল ব্যবহার করতে দিত না। এসএসসি পরীক্ষা দেওয়ার পর বড় ভাগ্নিকে মাদরাসায় ভর্তি করে। সেখানে হেদায়াতুন নাহু পর্যন্ত পড়াশোনা করে। এরপর থেকে তার লেখাপড়া বন্ধ। মেজ ভাগ্নিও ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ার পর তারও লেখাপড়া বন্ধ করে দেয়। আর ছোট ভাগ্নি আমাদের কাছে গাজীপুরে থাকত, সে ক্লাস ওয়ানে পড়ে।’

নজরুলের বাসার নিরাপত্তারক্ষী বাবুল হাওলাদার বলেন, ‘সোমবার সকাল ৮টা ১ মিনিটে দুই মেয়েকে নিয়ে নজরুল ইসলাম ব্যক্তিগত গাড়িতে করে বাসা থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। তার আগে রোববার রাত সাড়ে ১০টার দিকে গাড়ি নিয়ে বাসায় প্রবেশ করেন। তিনি ৬ তলার একটি ফ্ল্যাটে চার মাস আগে ভাড়া এসেছেন। স্ত্রী-সন্তানদের তেমন বের হতে দেখা যায়নি। তারা কখনো বের হলে নজরুল ইসলাম সঙ্গে করে নিয়ে বের হতেন। তাদের কখনো স্কুল-কলেজে যেতে দেখিনি।’

‎কলাবাগান থানার ওসি ফজলে আশিক বলেন, ‘পারিবারিক দ্বন্দ্ব থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।’

ওসি আরও জানান, ‘স্ত্রী পরকীয়া করে বলে সন্দেহ করত নজরুল। এটা নিয়ে সবসময় গণ্ডগোল লেগে থাকত। আমরা ধারণা করছি বাচ্চারা রাতে পাশের রুমে ঘুমিয়ে যাওয়ার পরই এ হত্যাকাণ্ড হয়েছে।’

ফজলে আশিক আরও বলেন, ‘নজরুল তেমন কিছু করেন না। ব্যাংকে কিছু টাকা আছে, সেখান থেকে ইন্টারেস্ট তুলে সংসার চালাতেন।’

আমার বার্তা/এমই

একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুজন গ্রেপ্তার

রাজধানীতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা

বিয়ের নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়া ভুয়া সৈনিক আটক

সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে একে একে ৩টি বিয়ে করেছেন শ্রী সাগর (২৫)। জালিয়াতির মাধ্যমে হাতিয়ে

জেলা প্রশাসক নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে কারাগারে ২ জন

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ডিভাইজ ব্যবহার করায় পরীক্ষার্থীসহ দুজনকে আটক করা হয়েছে।

হাদি হত্যায় মোটরসাইকেল চালকের ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেল চালক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু