ই-পেপার বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

মিরপুরে অগ্নিকান্ড: জামাতার মরদেহ শনাক্ত হলেও পাচ্ছেন না মেয়ের সন্ধান

আমার বার্তা অনলাইন:
১৫ অক্টোবর ২০২৫, ১৬:০৪

মাত্র তিন মাস আগে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ময়মনসিংহের মারজিয়া সুলতানা (১৯) ও জয় মিয়া (২০)। এরপর জীবিকার সন্ধানে এই নবদম্পতি পাড়ি জমান রাজধানীতে। সপ্তাহখানেক আগে মিরপুরের একটি পোশাক কারখানায় কাজে যোগ দেন তারা।

গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সেই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই তাদের সন্ধান পাচ্ছিলেন না স্বজনেরা। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে গিয়ে জয় মিয়ার মরদেহ শনাক্ত করেন তার শ্বশুর মো. সুলতান। কিন্তু জামাতার মরদেহ পেলেও মেয়ে মারজিয়ার সন্ধান মেলেনি বলে জানান তিনি।

বুধবার (১৫অক্টোবর) এসব কথা জানান মারজিয়া সুলতানার বাবা মো.সুলতান। তিনি জানান, মিরপুরের রূপনগরে অগ্নিকবলিত গার্মেন্টসে হেলপার হিসেবে চাকরি করতেন মেয়ে মারজিয়া সুলতানা। একই প্রতিষ্ঠানে অপারেটর হিসেবে চাকরি করতেন জামাতা জয় মিয়া।

মো. সুলতানা বলেন, ‘মঙ্গলবার বেলা ১১টা ২ মিনিটে আমার জামাতা ফোন দিয়ে জানায় গার্মেন্টসে আগুন লেগেছে। এরপর ফোনের সংযোগ কেটে যায়। আর যোগাযোগ করতে পারি না। পরে ঢাকা মেডিকেলের মর্গে জয়ের লাশ শনাক্ত করতে পারি। কিন্তু এখনো আমার মেয়ের খোঁজ পাইনি।’

কান্নাবিজড়িত কন্ঠে তিনি বলেন, ‘মাত্র তিন মাস আগে তাদের বিয়ে হয়েছে। কাজের জন্য ঢাকা এসেছিলো। মাত্র সাতদিন আগে তারা একই গার্মেন্টসে চাকরিতে ঢুকেছিলো। কিন্তু এভাবে তাদের জীবন দিতে হবে কে জানতো। আমার মেয়ে কি বেঁচে আছে নাকি মারা গেছে কীভাবে জানবো? কিভাবে খোঁজ পাবো আমার মেয়ের।’

প্রসঙ্গত, মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাককারখানা ও কসমিক ফার্মা নামের একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। সবার মরদেহ পোশাককারখানার ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে উদ্ধার করা হয়েছে। ওই ভবনের নিচতলায় আগুনের তীব্রতা থাকায় এবং ছাদে ওঠার দরজা দুটি তালা দিয়ে বন্ধ থাকায় অনেকেই ভবন থেকে বের হতে পারেননি। ফলে ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আটকে আগুনে পুড়ে নিহত হয়েছেন তারা।

মঙ্গলবার রাতে অগ্নিনিয়ন্ত্রণ ও উদ্ধার বিষয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এসব তথ্য জানান।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে এই অগ্নিকাণ্ডের ফলে যে বিস্ফোরণ হয়েছে, তাতে যে সাদা ধোঁয়া বা টক্সিক গ্যাস উৎপন্ন হয়েছিলো তা অত্যন্ত বিষাক্ত। আগুন লাগার প্রথম দিকেই ফ্লাশওভার হয়েছিলো এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই বিষাক্ত গ্যাসের কারণে আকস্মিকভাবেই হয়তো অনেকে সেন্সলেস হয়ে পড়েন, পরে তারা মারা যান।

আমার বার্তা/এল/এমই

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পদদলিত

রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, পেট্রোল বোমা ও মাদক

পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। গ্রেফতাররা হলেন- মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু