ই-পেপার রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

শুক্রবার জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সীরাতুন্নবী ফেস্টিভ্যাল 

আমার বার্তা অনলাইন
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৪
আপডেট  : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আগামী ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬’। কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিকেল ৩টা থেকে বর্ণাঢ্য আয়োজনে এ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছে জাতীয় পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় 'হামদ, নাত ও কাওয়ালি মাহফিল'। এতে দেশের শীর্ষস্থানীয় শিল্পী ও প্রতিনিধি সাংস্কৃতিক দলগুলো ইসলামী সংগীত পরিবেশন করবে।

জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি কবি মুহিব খানের সভাপতিত্বে সীরাত ফেস্টিভ্যালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. হারুনুর রশীদ, শাহ ইফতেখার তারিক ও মুফতি সাইফুল ইসলাম। অন্যদিকে আলোচনায় অংশ নেবেন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী, মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, রশিদ আহমাদ ফেরদৌস, সাদ্দাম মুহাম্মদ উছমান গনী, ড. কুতুব উদ্দিন বখতিয়ার এবং কাউসার আহমদ সুহাইল।

অনুষ্ঠানে গান ও কাসিদা পরিবেশন করবেন আমন্ত্রিত শিল্পী সালাউদ্দিন আহমেদ, ইয়াকুব আলী খান, মসিউর রহমান ও আজিজুল ইসলাম খান। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশনায় অংশ নেবে দেশের প্রথম সারির ইসলামী শিল্পীগোষ্ঠী কলরব, দাবানল, হ্যাভেন টিউন, আহবান, মানযিল, তামাদ্দুন, টিউন হাট, দামামা, স্বপ্নপূরণ, সুরেরতরী, রুপান্তর, ভয়েস স্টার, আন নাশিদ, জুলফিকার। একইসাথে দেশের জনপ্রিয় শিল্পীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেবেন।

মারকাযুল ফুরকানের মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের বিশেষ সম্মেলন

উত্তরায় পুলিশের ২ গাড়ি ভাঙচুর, পুলিশকে পিটিয়ে হাত ভাঙলো পোশাককর্মীরা

সর্বনিম্ন ৩০ হাজার টাকা ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর উত্তরায় টানা পঞ্চম দিনের মতো

দুই বিমানবন্দর থেকে সোয়া ৩ কোটি টাকার সোনা, মদ ও নিষিদ্ধ পণ্য জব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দিনে চারটি পৃথক অভিযান চালিয়ে প্রায়

রাজবাড়ীতে মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

রাজবাড়ী সদর উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল ইসলাম (৩০) নামে শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। শুক্রবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে'

টুপটুপ রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ম্যানেজার সুমন আটক

রিয়াদে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত করলো বাংলাদেশ

সৃষ্টির প্রতি দয়া করলে দয়া পাওয়া যাবে

শি জিনপিং ও ট্রাম্পের বৈঠকে বিশ্ব কী বার্তা পেল  

‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে সংস্কারে নেই’

মসজিদে বোমা হামলার প্ল্যান থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ

সকালের নাশতা তৈরি করি, থালাবাসনও ধুই : জাপান প্রধানমন্ত্রী

বন্ড-সই দিয়ে মুক্তি পেলেন অভিজিৎ  

মারকাযুল ফুরকানের মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ফিলিস্তি‌নে ইসরায়েলের অবৈধ দখলদারত্ব বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

উচ্চশিক্ষার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

উত্তরায় পুলিশের ২ গাড়ি ভাঙচুর, পুলিশকে পিটিয়ে হাত ভাঙলো পোশাককর্মীরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

নিম্নআয়ের দেশগুলোর ঋণ পরিশোধের চাপ বেড়েছে, ব্যয় বেড়ে ১৪ শতাংশ

লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট, ঝুঁকিপূর্ণ বলে নোটিশ করেছিল ফায়ার

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ৬ জনের পরিচয় মিলেছে

বেইজিং এগ্রিমেন্টে বাংলাদেশের সমর্থন, কারিগরি শিক্ষা উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা

দুর্গাপূজার ছুটিতে অতিরিক্ত ভাড়া ঠেকানোসহ যাত্রী নিরাপত্তার দাবি