ই-পেপার রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

এশিয়ান গেমসের আগে অধিনায়কের পদ ছাড়লেন জ্যোতি

আমার বার্তা অনলাইন:
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৯

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) জাপানে এশিয়ান গেমস শুরুর আগে এক চিঠির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান নারী ক্রিকেট দলের অধিনায়ক।

অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার বর্তমানে জাপানে বাংলাদেশ দলের সঙ্গে রয়েছেন, যেখানে আগামী ১৭ সেপ্টেম্বর চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান গেমস অভিযান শুরু করবে বাংলাদেশ।

জানা গেছে, অধিনায়ক পদ থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়ে জ্যোতি ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটি ইমেইল পাঠিয়েছেন।

২০২২ সালে জ্যোতি বাংলাদেশের টি-টোয়েন্টি দলের দায়িত্ব নেন এবং এই ফরম্যাটে দেশের সর্বাধিক ম্যাচ খেলা অধিনায়ক হিসেবে পরিচিতি লাভ করেন।

জ্যোতি জানিয়েছেন, নেতৃত্বের অতিরিক্ত চাপ কমিয়ে ব্যক্তিগত পারফরম্যান্স, বিশেষ করে ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরো বেশি মনোযোগী হতে চান।

টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব ছাড়লেও বাংলাদেশ নারী ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে যাবেন তিনি।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, বিসিবি সভাপতি তামিম ইকবাল তার এই সিদ্ধান্তটি মেনে নিয়েছেন। তবে নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রথমে গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি আনুষ্ঠানিকভাবে বিষয়টি তখনও জানতেন না।

২০২২ সাল থেকে জ্যোতি বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিয়ে আসছেন।

তার অধীনে দল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে দীর্ঘ এক দশক পর প্রথম বৈশ্বিক জয় পায়।

রেফারির হাতে আর কার্ড নয়, শাস্তি জানাবে ইলেকট্রনিক ডিভাইস!

সাধারণত ফুটবল মাঠে হলুদ ও লাল রঙের দুটি শক্ত কার্ড দিয়ে খেলোয়াড়দের শাস্তি প্রদান করা

অস্ট্রেলিয়া সিরিজ শেষে ব্যাটিংয়ে কেমন উন্নতি হলো জ্যোতিদের

টি-টোয়েন্টি ফরম্যাটে টানা ব্যর্থতার মধ্যেই ওয়ানডে খেলতে নেমেছিল বাংলাদেশ নারী দল। তবে সেখানেও ইতিবাচক কোনো

৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডের রাতে ভারতের হতাশা

দুর্দান্ত ফর্মে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) অধিনায়ক শাই হোপ। ভারত সফরে

হোপ-আলজারিকে ছাড়া বাংলাদেশে টেস্ট খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রের শেষ সিরিজে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে'

টুপটুপ রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ম্যানেজার সুমন আটক

রিয়াদে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত করলো বাংলাদেশ

সৃষ্টির প্রতি দয়া করলে দয়া পাওয়া যাবে

শি জিনপিং ও ট্রাম্পের বৈঠকে বিশ্ব কী বার্তা পেল  

‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে সংস্কারে নেই’

মসজিদে বোমা হামলার প্ল্যান থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ

সকালের নাশতা তৈরি করি, থালাবাসনও ধুই : জাপান প্রধানমন্ত্রী

বন্ড-সই দিয়ে মুক্তি পেলেন অভিজিৎ  

মারকাযুল ফুরকানের মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ফিলিস্তি‌নে ইসরায়েলের অবৈধ দখলদারত্ব বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

উচ্চশিক্ষার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

উত্তরায় পুলিশের ২ গাড়ি ভাঙচুর, পুলিশকে পিটিয়ে হাত ভাঙলো পোশাককর্মীরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

নিম্নআয়ের দেশগুলোর ঋণ পরিশোধের চাপ বেড়েছে, ব্যয় বেড়ে ১৪ শতাংশ

লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট, ঝুঁকিপূর্ণ বলে নোটিশ করেছিল ফায়ার

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ৬ জনের পরিচয় মিলেছে

বেইজিং এগ্রিমেন্টে বাংলাদেশের সমর্থন, কারিগরি শিক্ষা উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা

দুর্গাপূজার ছুটিতে অতিরিক্ত ভাড়া ঠেকানোসহ যাত্রী নিরাপত্তার দাবি