ই-পেপার বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সেন্ট মার্টিনে কোস্ট গার্ডের অভিযান, ৪২ কোটি টাকার মাদক জব্দ

মোহাম্মদ তোফাইল
০৮ অক্টোবর ২০২৬, ১৭:১৪

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন সংলগ্ন সমুদ্রসীমায় অভিযান চালিয়ে প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে এ ঘটনায় জড়িত মাদক পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সেন্ট মার্টিন সংলগ্ন বাংলাদেশ-মায়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা (আইএমবিএল) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সেন্ট মার্টিনকে মাদকমুক্ত রাখতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিনের একটি আভিযানিক দল বাংলাদেশি সমুদ্রসীমার অভ্যন্তরে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি নজরে আসে কোস্ট গার্ডের। পরে বোটটিকে থামার সংকেত দেওয়া হলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা তিনটি বস্তা সমুদ্রে ফেলে দেয়। এরপর তারা বোটটি নিয়ে মায়ানমারের সমুদ্রসীমার দিকে পালিয়ে যায়।

পরে কোস্ট গার্ডের আভিযানিক দল সমুদ্র থেকে উদ্ধার করা বস্তাগুলো তল্লাশি করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন। কোস্ট গার্ডের হিসাবে জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৪২ কোটি টাকা।

জব্দকৃত মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলসহ সেন্ট মার্টিন দ্বীপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও মানব পাচার এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে প্রবাল দ্বীপটির জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায়ও বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।

সেন্ট মার্টিনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ভয়াবহ মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

অভিযান সম্পর্কে ব্রিফিং প্রদান করেন কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মারুফ আহমেদ সৌখিন, (এক্স), বিএন।

আজ রাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

পদ্মা-মেঘনায় মিঠাপানিতে ইলিশ যাতে নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে—এ জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। বুধবার

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কামরাঙ্গীরচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

​পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র ও অপচেষ্টার প্রতিবাদে রাজধানীর কামরাঙ্গীরচরে বিক্ষোভ মিছিল

সিএমপির সোয়াট সদস্যদের প্রশিক্ষণ শেষ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ প্রতিক্রিয়া ইউনিটের (এসআরইউ) উদ্যোগে প্রাথমিকভাবে নির্বাচিত বিশেষ অস্ত্র ও কৌশলগত

সেন্টমার্টিনে খতনার পর ৫০ শিশু অসুস্থ, চিকিৎসায় টেকনাফের মেডিকেল টিম

কক্সবাজারের সেন্টমার্টিনে খতনা করানোর পর ইনফেকশন ও রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়া শিশুদের চিকিৎসাসেবা দিতে টেকনাফ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ’

সেন্ট মার্টিনে কোস্ট গার্ডের অভিযান, ৪২ কোটি টাকার মাদক জব্দ

বাংলাদেশের সঙ্গে ‘জনমুখী’ সম্পর্ক জোরদারে ভারতের আগ্রহ

শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার

ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আজ রাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারে আশাবাদী জার্মান রাষ্ট্রদূত

নদওয়াতুল উলামার অধ্যক্ষ সাঈদুর রহমান আজমির ইন্তেকাল 

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কামরাঙ্গীরচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঢাকায় ‘দ্য গ্রেট টুনা গালা’-য় মালদ্বীপের টেকসই মৎস্যচাষ, রন্ধনশৈলী ও পর্যটন শিল্পের প্রদর্শনী

সিএমপির সোয়াট সদস্যদের প্রশিক্ষণ শেষ

দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি, পাবেন না যারা

সেন্টমার্টিনে খতনার পর ৫০ শিশু অসুস্থ, চিকিৎসায় টেকনাফের মেডিকেল টিম

যেভাবে পালিয়ে গেলেন পিচ্চি রাজা, দেখা গেল সিসিটিভি ফুটেজে

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

হামাস কি পুনরায় গাজা শাসন করতে পারবে?

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ঘিরে আলোচনায় আফাজ উদ্দিন

উন্নয়নের পাশাপাশি মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের বড় দায়িত্ব

চবিতে  শিবিরের বিক্ষোভ ছাত্রদলের বিরুদ্ধে

পচনশীল পণ্য ই-নিলামে বিক্রির নির্দেশ চট্টগ্রাম কাস্টমসের