ই-পেপার রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

বিশ্ববাজারে বেড়েই চলেছে স্বর্ণের দাম

আমার বার্তা অনলাইন:
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৪

বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকে পড়ায় বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। এতে ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ছাড়িয়েছে ৩ হাজার ৬০০ ডলারের মাইলফলক।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৮ সেপ্টেম্বর) প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৬০০ ডলার পার করে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৩৪ দশমিক ২৫ ডলারে, যা এদিন পৌঁছেছিল রেকর্ড ৩ হাজার ৬৪৬ দশমিক ২৯ ডলারে।

আর ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণ ফিউচার শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৩ হাজার ৬৭৭ দশমিক ৪০ ডলারে।

মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরির প্রবৃদ্ধি কমে যাওয়ায় এবং বেকারত্ব বেড়ে গেছে। এতে বিনিয়োগকারীরা মনে করছেন, ফেডারেল রিজার্ভ শিগগিরই সুদের হার কমাবে। সেই প্রত্যাশার ফলেই মূল্যবান এই ধাতুর বাজারে দেখা দিয়েছে বড় উত্থান।

জ্যানার মেটালসের ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র মেটাল স্ট্র্যাটেজিস্ট পিটার গ্রান্ট বলেছেন, ‘নিকট ভবিষ্যতে স্বর্ণের দাম ৩ হাজার ৭০০ থেকে ৩ হাজার ৭৩০ ডলারের ওপরে উঠতে পারে। দাম সামান্য কমলে সেটিকে ক্রয়ের সুযোগ হিসেবে নেয়া যেতে পারে। শ্রমবাজারের ধীর গতিবিধি এবং ২০২৬ সালের গোড়ার দিকে ফেড সুদের হার কমানোর সম্ভাবনা স্বর্ণের জন্য স্থায়ী সমর্থন দিতে পারে।’

মার্কিন চাকরির শুক্রবারের (৫ সেপ্টেম্বর) প্রতিবেদনে দেখা গেছে, আগস্টে কর্মসংস্থান বৃদ্ধির গতি তীব্রভাবে কমেছে। সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, ব্যবসায়ীরা ফেডের সেপ্টেম্বর সভায় সুদের হার কোয়ার্টার-পয়েন্ট কমানোর ৮৮ শতাংশ সম্ভাবনা দেখছেন, আর ৫০-বিপিএস কমানোর প্রায় ১২ শতাংশ সম্ভাবনা রয়েছে। সুদের হার কমলে অ-ফলনশীল স্বর্ণ ধরে রাখার খরচও কমে যায়।

২০২৪ সালে ২৭ শতাংশ বেড়ে যাওয়ার পর, চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম ৩৭ শতাংশ বেড়েছে। ডলারের দুর্বলতা, কেন্দ্রীয় ব্যাংকের শক্তিশালী সঞ্চয়, অর্থনীতির নরম অবস্থা এবং বিশ্বজুড়ে অনিশ্চয়তার কারণে স্বর্ণের বাজার আরও শক্তিশালী হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, চীনের কেন্দ্রীয় ব্যাংক আগস্ট মাসে টানা দশম মাস ধরে স্বর্ণ কিনেছে। একই সঙ্গে, বেঞ্চমার্ক ১০ বছরের মার্কিন ট্রেজারি ইল্ড পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বিনিয়োগকারীরা ফেডের নীতি বোঝার জন্য বুধবারের (১০ সেপ্টেম্বর) মার্কিন উৎপাদক মূল্য সূচক এবং বৃহস্পতিবারের ভোক্তা মূল্য সূচকের তথ্যের দিকে তাকিয়ে আছেন।

সিটি ইনডেক্স ও ফরেক্স ডটকমের বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, ‘যদি মার্কিন অর্থনৈতিক তথ্য দুর্বল থাকে, তাহলে স্বর্ণের দাম আরও ঊর্ধ্বমুখী হবে, কারণ ডলার ও ট্রেজারি ইল্ড উভয়ই কমবে। আর যদি তথ্য আশ্চর্যজনকভাবে ভালো আসে, তাহলে স্বর্ণের দাম এই উচ্চ স্তর থেকে কিছুটা কমতে পারে।'

এদিকে, স্পট সিলভার শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪১ দশমিক ২৯ ডলারে পৌঁছেছে, যা ২০১১ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। প্লাটিনামের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৩৮১ দশমিক ৪৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ১৩২ দশমিক ৮৭ ডলারে দাঁড়িয়েছে।

আমার বার্তা/এল/এমই

কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি: বাণিজ্যমন্ত্রী

মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত এবং ভোক্তাদের জন্য সাশ্রয়ী দামে নিরাপদ খাদ্য সরবরাহের

১৫ এপ্রিলের মধ্যে এলপিজি-এলএনজি নিয়ে দেশে আসছে পাঁচ জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরেই জ্বালানি সরবরাহ নিয়ে চাপের মধ্যে ছিল বাংলাদেশ। তবে যুদ্ধবিরতি

বাজারে গায়েব সয়াবিনের বোতল, সোনালী মুরগির রেকর্ড দাম

বাজারে হঠাৎ তীব্র সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের; বিশেষ করে প্রায় দোকানেই অনেক চেয়েও

৮ মাসে বাণিজ্য ঘাটতি ২ লাখ ৭ হাজার কোটি টাকারও বেশি

সাম্প্রতিক সময়ে পণ্য আমদানি ও আমদানি ব্যয় বাড়ার বিপরীতে রপ্তানি প্রবৃদ্ধি কমে যাওয়ায় দেশে বাণিজ্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরোক্ষ আলোচনার পর এখন মুখোমুখি বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান

৫ আগস্টের পর থেকেই ডিস্টার্ব করতেন যুবদল নেতা মঈন উদ্দিন: ডা. কামরুল

কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা, আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল রিয়াল মাদ্রিদ

অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে: এ্যানি

মিরপুরে বিজয় রাকিন সিটিতে বাসিন্দাদের মানববন্ধন ও অনশনের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

সিলেটে মোটরসাইকেল চোর চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার

দায়িত্ব পেয়ে প্রথমবার জ্যোতিদের সঙ্গে দেখা করলেন রাশনা

চিকিৎসকদের ওপর হামলা: ৪ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৮৮৭৪ জন: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে চাঁদাবাজদের ‘আনবায়াসড’ তালিকা হচ্ছে: র‌্যাব

ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস

অপরাধ করলে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী

সংরক্ষিত আসন: বিএনপির মনোনয়ন তুলতে গিয়ে তোপের মুখে কনকচাঁপা

হাসিনাকে প্রত্যর্পণের দাবি, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন দাবি মার্কিন গোয়েন্দাদের

ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে শাহবাজের পৃথক বৈঠক

আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আইইউবিতে শেষ হলো সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন