ই-পেপার শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

তিনটির বেশি বোনাস পাবেন না সরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আমার বার্তা অনলাইন:
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১

ঢালাওভাবে কর্মচারীদের আর উৎসাহ বোনাস দিতে পারবে না রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। বোনাস দেওয়ার ভিত্তি আর পরিচালন মুনাফা হবে না, হবে নিট মুনাফা। শুধু তা–ই নয়, মুনাফা অর্জনের পর প্রথমে সরকারকে লভ্যাংশ দিতে হবে। লভ্যাংশ না দিলে উৎসাহ বোনাস পাওয়ার যোগ্যতা অর্জন করলেও সরকারের কাছে তা দাবি করতে পারবে না ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।

রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ও রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকগুলোর পক্ষ থেকে তাদের কর্মচারীদের উৎসাহ বোনাস দেওয়ার বিষয়ে মোট ১৪টি প্রতিষ্ঠানের জন্য এসব শর্ত যুক্ত করে একটি নির্দেশিকা তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে নির্দেশিকাটির খসড়া তৈরি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

নির্দেশিকার খসড়ায় বলা হয়েছে, ব্যাংকের পরিচালন মুনাফা থেকে ঋণ ও অগ্রিমের ওপর প্রভিশন, বিনিয়োগের মূল্য হ্রাস-বৃদ্ধির প্রভিশন এবং অন্যান্য সম্পদ হ্রাস-বৃদ্ধির প্রভিশন সমন্বয় করে অর্থাৎ বাদ দিয়ে নিট মুনাফার হিসাব করতে হবে। এতে আরও বলা হয়েছে, এ নির্দেশিকা ২০২৪ সালের উৎসাহ বোনাস দেওয়ার ক্ষেত্রেও কার্যকর হবে। তবে নির্দেশিকার বাইরে বোনাস দিতে গেলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুমোদন লাগবে।

ব্যাংকগুলোতে উৎসাহ বোনাস দেওয়ার ক্ষেত্রে এত দিন শৃঙ্খলার ঘাটতি ছিল। এটা দূর করার জন্য ব্যাংকগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমেই এখন একটা অভিন্ন উৎসাহ বোনাস নির্দেশিকা তৈরির কাজ চলছে। তা এখনো প্রাথমিক পর্যায়ে আছে।

সূত্রগুলো জানায়, এত দিন এ বিষয়ে একটি নীতিমালা ছিল, যা লঙ্ঘন করে আসছিল বড় কয়েকটি ব্যাংক। যেমন তিনটি উৎসাহ বোনাসের বেশি পাওয়ার সুযোগ না থাকলেও ২০২৩ সালে পাঁচটি উৎসাহ বোনাস দেয় সোনালী ব্যাংক। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ২৭ মার্চ সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) চিঠি দিয়ে দুটি বোনাসের অর্থ ব্যাংকের কর্মচারীদের কাছ থেকে ফেরত আনার নির্দেশ দেয়। সোনালী ব্যাংক সূত্রে জানা গেছে, এ টাকা ফেরত দেননি কেউই।

যোগাযোগ করলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকগুলোতে উৎসাহ বোনাস দেওয়ার ক্ষেত্রে এত দিন শৃঙ্খলার ঘাটতি ছিল। এটা দূর করার জন্য ব্যাংকগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমেই এখন একটা অভিন্ন উৎসাহ বোনাস নির্দেশিকা তৈরির কাজ চলছে। তা এখনো প্রাথমিক পর্যায়ে আছে।’

রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বিডিবিএল—এই ছয় ব্যাংক উৎসাহ বোনাস দেবে পাঁচটি উপাদান বা কর্মসম্পাদন পরিমাপকের ভিত্তিতে। এগুলো হচ্ছে চলতি মূলধনের ওপর নিট মুনাফার হার, আমানতের পরিমাণ বৃদ্ধির হার, ঋণ ও অগ্রিমের পরিমাণ বৃদ্ধির হার, খেলাপি ঋণ আদায়ের হার এবং অবলোপন করা ঋণ আদায়ের হার।

সবচেয়ে বেশি নম্বর থাকছে চলতি মূলধনের ওপর নিট মুনাফার হারে, যা ৫০ এর বেশি। বোনাস দেওয়া হবে নম্বরের ভিত্তিতে। নম্বর প্রাপ্তিতে যারা বেশি ভালো করবে তারা তিনটি বোনাস পাবে। নম্বর কম হলে বোনাসের সংখ্যাও কম হবে। তবে যদি খুব কম হয় তাহলে বোনাস দেওয়া যাবে না। একটি বোনাস বলতে এক মাসের মূল বেতনের সমান অর্থ।

একটি রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের এমডি নাম প্রকাশ না করার শর্তে জানান, নির্দেশিকার পক্ষে তিনি। তবে একটা সুবিধা আগে কেউ পেলে তা বাদ দেওয়া খুব কঠিন।

রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংকের পাশাপাশি বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), কর্মসংস্থান ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক—এই ছয় বিশেষায়িত ব্যাংকের বোনাস দেওয়ার ভিত্তি সামান্য আলাদা। বিশেষায়িত ছয় ও দুটি আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমানতের পরিমাণ বৃদ্ধির উপাদানটি রাখা হচ্ছে না। তাদের মোট উপাদান থাকছে চারটি করে।

বিশেষায়িত ছয় ব্যাংকের চলতি মূলধনের ওপর নিট মুনাফার হারের নম্বর, ঋণ ও অগ্রিমের পরিমাণ বৃদ্ধি ও খেলাপি ঋণ আদায়ের হারের নম্বর এবং অবলোপন থেকে আদায় হারের নম্বরের ভিত্তিতে বোনাসের সংখ্যা নির্ধারিত হবে।

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) জন্য নতুন উপাদান হলো পুঁজিবাজারে লেনদেনের পরিমাণ বৃদ্ধির হার কত। এর জন্য আলাদা নম্বর থাকবে। এ ছাড়া নিট মুনাফা, বিনিয়োগের বিপরীতে লভ্যাংশ ও খেলাপি থেকে আদায়ের বিপরীতে আলাদা করে নম্বর থাকবে।

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ক্ষেত্রে আমানতের পরিমাণ বৃদ্ধি এবং অবলোপন করা ঋণ আদায়—এ দুই পরিমাপকের বদলে নতুন একটি উপাদান যুক্ত করা হচ্ছে। সেটি হচ্ছে ঋণের পরিশোধযোগ্য সুদ ও আসলের বিপরীতে প্রকৃত পরিশোধের হার। এর জন্য আলাদা নম্বর রাখা হচ্ছে। এ ছাড়া নিট মুনাফা, খেলাপি থেকে আদায় এবং ঋণ ও অগ্রিমের পরিমাণের জন্য নম্বর থাকছে।

আমার বার্তা/এল/এমই

সম্মিলিত ইসলামী ব্যাংক: কাল থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলনের

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেছে সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’—এই স্লোগান

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই ও ডিসিসিআইয়ের শোক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ

অর্থনৈতিক উন্নয়নে খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামল বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু