ই-পেপার বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপদ পানি ও স্যানিটেশনে ১৫ কোটি ডলার ঋণ অনুমোদন এডিবির

আমার বার্তা অনলাইন:
২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮
আপডেট  : ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৩

দেশের দ্রুত বর্ধনশীল আটটি শহরে নিরাপদ, নির্ভরযোগ্য ও জলবায়ু সহনশীলভাবে পানি সরবরাহ এবং স্যানিটেশন সেবা সম্প্রসারণে ১৫ কোটি (১৫০ মিলিয়ন) মার্কিন ডলারের সহজ শর্তে ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বৃহস্পতিবার এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘ক্লাস্টার টাউনস ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন’ শীর্ষক প্রকল্পটির আওতায় দেশের প্রধান অর্থনৈতিক প্রবৃদ্ধি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত পৌরসভা ও নগর এলাকায় সমন্বিত পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ করা হবে।

প্রকল্পটির মাধ্যমে উপকৃত হবেন কুমিল্লা সিটি করপোরেশন এবং চাঁদপুর, গোপালপুর, হাজীগঞ্জ, ঈশ্বরদী, লাকসাম, নাটোর ও পাবনা শহরের প্রায় ৯ লাখ মানুষ।

প্রকল্পটি এডিবির সহায়তাপুষ্ট 'ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট' উদ্যোগ এবং উন্নত জনসেবা প্রদান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি ও টেকসই আঞ্চলিক উন্নয়নে বাংলাদেশ সরকারের অগ্রাধিকারমূলক নীতি বাস্তবায়নে সহায়তা করবে।

এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর জিংফেং ঝাং বলেন, 'জনস্বাস্থ্য, মানবিক মর্যাদা এবং একটি উৎপাদনশীল ও সহনশীল সমাজ গঠনের জন্য নির্ভরযোগ্য পানি ও স্যানিটেশন সেবা মৌলিক উপাদান। এই প্রকল্পে জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণের পাশাপাশি শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা, ডিজিটাল ব্যবস্থা চালু এবং টেকসই সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বর্ধনশীল শহরগুলোতে উন্নত সেবা দিতে সাহায্য করার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম করবে।'

প্রকল্পের আওতায় প্রায় ১ হাজার ৭৯০ কিলোমিটার পানি বিতরণ নেটওয়ার্ক নির্মাণ করা হবে। এ ছাড়া স্মার্ট মিটারসহ ৬৫ হাজার আবাসিক সংযোগ স্থাপন ও সংস্কার করা হবে, যার মধ্যে অন্তত ১০ শতাংশ সংযোগ পাবে নিম্ন আয়ের জনগোষ্ঠী ও বস্তিবাসী।

একই সঙ্গে সাতটি পানি শোধনাগার সংস্কার এবং তদারকি ব্যবস্থা উন্নত করতে ৭৮টি 'ডিস্ট্রিক্ট মিটার্ড এরিয়া' গড়ে তোলা হবে। এতে ২০২৬ সালে পানির অপচয় বা সিস্টেম লসের হার ৫০ শতাংশের বেশি থেকে কমে ২০৩২ সালে ২০ শতাংশের নিচে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।

পানি উৎপাদন, বিতরণ, পানির মান, গ্রাহকসেবা এবং অবকাঠামো ব্যবস্থার ওপর সার্বক্ষণিক নজরদারির জন্য একটি ডিজিটাল পর্যবেক্ষণ ও সম্পদ ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা হবে। এ ছাড়া নিম্ন আয়ের এলাকায় ১ হাজার ২০০টি গৃহস্থালি ল্যাট্রিন এবং নারী, কিশোরী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের উপযোগী চারটি পাবলিক স্যানিটেশন সুবিধা নির্মাণ করা হবে, যা স্থানীয় নারী বাসিন্দারাই পরিচালনা করবেন।

২০৩২ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি সমাপ্ত হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে স্থানীয় সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কারিগরি, প্রাতিষ্ঠানিক ও আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা হবে এবং 'কুমিল্লা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ' (কুমিল্লা ওয়াসা) প্রতিষ্ঠায় সহায়তা দেওয়া হবে।

পাশাপাশি নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার, ইউটিলিটি খাতের সুশাসন এবং টেকসই পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে সহায়তার জন্য এডিবি আলাদাভাবে ১ মিলিয়ন ডলার কারিগরি সহায়তা দেবে। এই প্রকল্পে বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে ৪৬ মিলিয়ন ডলার অর্থায়ন করবে।

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো

দেশের বাজারে সোনার দাম ফের বাড়ানোর ঘোষণা

এক দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম ফের বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার

দাম নিয়ন্ত্রণে খেজুর, আপেল, কমলায় শুল্ক কমাল এনবিআর

আগামী রমজানে খেজুর, আপেল ও কমলার দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিতে শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ

এলজিইডির হিসাবরক্ষক দম্পতির বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ ও মালয়েশিয়ায় অর্থ পাচারের অভিযোগ!

বাংলাদেশ-চীনের সম্পর্ক নতুন উচ্চতায়: রাষ্ট্রদূত

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা

পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ

প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার

বৃহস্পতিবারের প্রভাতবার্তা

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাওয়াই প্রত্যাশা : অ্যাটর্নি জেনারেল

গাজীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেলে ছত্রভঙ্গ

ইরান যুদ্ধের ধাক্কায় ব্রিটেনে গৃহস্থালি জ্বালানির দাম বাড়ছে ২৬ শতাংশ

ইয়াবা কাণ্ডে বদলি, কক্সবাজারে প্রত্যাহার, ফেনীতেও বিতর্কে সেই ওসি

ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি প্লাবিত হয়ে ১৩ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ১৩

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের

জাহানাবাদ-রূপসী বাংলা বন্ধ, পদ্মা সেতু হয়ে চলবে বিকল্প ট্রেন

বাংলাদেশের স্পিকারের সম্মানে পাকিস্তান প্রধানমন্ত্রীর নৈশভোজ আয়োজন

নিরাপদ পানি ও স্যানিটেশনে ১৫ কোটি ডলার ঋণ অনুমোদন এডিবির

পুলিশের ঊর্ধ্বতন আরও দুই কর্মকর্তা আটক, অনেকেই নজরদারিতে

দেশের প্রাণিজ আমিষের ৫৬ শতাংশের জোগান দেয় প্রাণিসম্পদ খাত: রাষ্ট্রপতি