ই-পেপার বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবা কাণ্ডে বদলি, কক্সবাজারে প্রত্যাহার, ফেনীতেও বিতর্কে সেই ওসি

আমার বার্তা অনলাইন:
২৬ নভেম্বর ২০২৬, ১১:১৪

সাত বছর আগে ইয়াবা কাণ্ডে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা থেকে বদলি হয়েছিলেন মোহাম্মদ ফয়জুল আজীম নোমান। এরপর ঘুসসহ নানা অভিযোগে কক্সবাজার সদর থানা থেকে প্রত্যাহার হন। এবার ফেনীর দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালনের সময় এক নারীর সঙ্গে কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে তাকে থানা থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কলরেকর্ডের বিষয়টি নজরে আসার পর ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী তদন্ত করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৯ সালের নভেম্বরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসি ছিলেন ফয়জুল আজীম নোমান। ওই সময় তার থাকার কক্ষ থেকে কয়েকশ পিস ইয়াবা উদ্ধারের ঘটনা আলোচনায় আসে। থানার বাবুর্চি জাহিদ ভূঁইয়া সেগুলো বাসায় নিয়ে যাওয়ার পর তাকে আটক করে পুলিশ। পরে ৩১০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

জাহিদের স্ত্রী আবেদা বেগমের দাবি ছিল, ওসির কক্ষ পরিষ্কারের সময় ওষুধ মনে করে ইয়াবাগুলো তারা বাসায় নিয়ে গিয়েছিলেন। পরে বিষয়টি জানতে পেরে ওসি তার স্বামীকে ফাঁসিয়েছেন। অন্যদিকে, ওসি নোমানের দাবি ছিল, জাহিদ বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো সেখানে রেখেছিলেন। তবে নিজের কক্ষে ইয়াবা থাকার বিষয়ে সদুত্তর দিতে পারেননি তিনি।

ওই ঘটনার পর ২০১৯ সালের ২৬ নভেম্বর ওসি ফয়জুল আজীম নোমানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলির আদেশ দেওয়া হয়। ৫ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছিল তাকে।

এর প্রায় পাঁচ বছর পর ২০২৪ সালের সেপ্টেম্বরে কক্সবাজার সদর মডেল থানায় যোগ দেন তিনি। তবে যোগদানের ৫৮ দিনের মাথায় ১৭ নভেম্বর তাকে ওই থানা থেকে প্রত্যাহার করা হয়। চট্টগ্রাম বিভাগের তৎকালীন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (ডিআইজি) আদেশে তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। যোগদানের পর তার বিরুদ্ধে সাংবাদিক বিদ্বেষ, ঘুস ও মামলা বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ ওঠার কথা তখন গণমাধ্যমে প্রকাশিত হয়।

দীর্ঘদিন পর আবারও ফেনীর দাগনভূঞা থানার ওসি হিসেবে দায়িত্ব পালনকালে নতুন করে আলোচনায় আসেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে তার কথোপকথনের দুটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

দুটি অডিওর একটিতে ৩ মিনিট ৩৬ সেকেন্ড এবং অন্যটিতে ৬ মিনিট ২০ সেকেন্ড কথোপকথন রয়েছে। প্রথম অডিওতে ওই নারীকে নিজের বাংলোতে আসার জন্য বারবার তাগাদা দিতে শোনা যায় ওসিকে। কোথা থেকে কীভাবে আসতে হবে, কোথায় গাড়ি বদলাতে হবে এবং ভাড়া কত লাগবে, তাও বুঝিয়ে দেন তিনি। ওই নারী পৌঁছালে গাড়িভাড়া পরিশোধের কথাও বলেন ওসি।

কথোপকথনের একপর্যায়ে ওসি বলেন, ‘সমস্যা-টমস্যা কিছু নাই তো তোমার। এখন দায়িত্ব তো ওসি সাহেবের, আর ওসি ঠিক সব ঠিক-বুঝো নাই? তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা।’

দ্বিতীয় ফোনালাপে দুই লাখ টাকা লেনদেন, মামলা, হুমকি ও পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ নিয়ে দুজনের কথা হয়। ওই নারী দাবি করেন, একটি মামলায় জামিনের জন্য সেদিন থানায় দুই লাখ টাকা দিয়েছেন। তুহিন নামের কথিত এক সাংবাদিক তাকে ও তার বোনকে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। এ সময় ওসি ওই নারীর সঙ্গে আবারও দেখা করে কথা বলার আগ্রহ প্রকাশ করেন।

অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় ওসির বিরুদ্ধে গ্রেপ্তারের পর থানা হাজতে শ্লীলতাহানি ও আলিঙ্গনের প্রস্তাব দেওয়ার অভিযোগও করেন তাসকিরা তানিন সনি। এসব ঘটনার বিচার দাবি করেন তিনি।

তবে ওসি ফয়জুল আজীম নোমান কথোপকথন নিজের বলে স্বীকার করলেও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, আসামি গ্রেপ্তারের কৌশল এবং অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই ওই নারীকে বাংলোতে আসতে বলেছিলেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ওই নারী ষড়যন্ত্র করছেন বলেও দাবি করেন তিনি।

এর আগে গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর ওসির সঙ্গে তার কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে।

এর আগেও আদালতের নির্দেশে দায়িত্ব থেকে প্রত্যাহারের মুখে পড়েছিলেন ফয়জুল আজীম নোমান। গত আগস্টে মামলা নিতে অস্বীকার করার অভিযোগে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আদালতের ওই আদেশের পর অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেন তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তবে পরবর্তী সময়ে ওসিকে স্বপদে বহাল রাখা হয়।

বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানো, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন

বাংলাদেশ-চীনের সম্পর্ক নতুন উচ্চতায়: রাষ্ট্রদূত

বাংলাদেশ-চীনের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতার ধারাবাহিকতায় দুদেশের কূটনৈতিক সম্পর্ক আরও নতুন উচ্চতায় উন্নীত হয়েছে

পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন

প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার

যে প্রজন্ম পুষ্টিগত দিক থেকে শক্তিশালী, তাদের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ

এলজিইডির হিসাবরক্ষক দম্পতির বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ ও মালয়েশিয়ায় অর্থ পাচারের অভিযোগ!

বাংলাদেশ-চীনের সম্পর্ক নতুন উচ্চতায়: রাষ্ট্রদূত

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা

পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ

প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার

বৃহস্পতিবারের প্রভাতবার্তা

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাওয়াই প্রত্যাশা : অ্যাটর্নি জেনারেল

গাজীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেলে ছত্রভঙ্গ

ইরান যুদ্ধের ধাক্কায় ব্রিটেনে গৃহস্থালি জ্বালানির দাম বাড়ছে ২৬ শতাংশ

ইয়াবা কাণ্ডে বদলি, কক্সবাজারে প্রত্যাহার, ফেনীতেও বিতর্কে সেই ওসি

ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি প্লাবিত হয়ে ১৩ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ১৩

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের

জাহানাবাদ-রূপসী বাংলা বন্ধ, পদ্মা সেতু হয়ে চলবে বিকল্প ট্রেন

বাংলাদেশের স্পিকারের সম্মানে পাকিস্তান প্রধানমন্ত্রীর নৈশভোজ আয়োজন

নিরাপদ পানি ও স্যানিটেশনে ১৫ কোটি ডলার ঋণ অনুমোদন এডিবির

পুলিশের ঊর্ধ্বতন আরও দুই কর্মকর্তা আটক, অনেকেই নজরদারিতে

দেশের প্রাণিজ আমিষের ৫৬ শতাংশের জোগান দেয় প্রাণিসম্পদ খাত: রাষ্ট্রপতি