ই-পেপার বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

আমার বার্তা অনলাইন:
২৬ নভেম্বর ২০২৬, ১১:০০

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে।

উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি স্বাভাবিক হওয়া নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজে মাইন বিস্ফোরণের খবরে তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৯৪ দশমিক ৬৬ ডলারে পৌঁছেছে। সকাল সাড়ে ৭টার দিকে এ দাম রেকর্ড করা হয়। সপ্তাহের শুরুতে ব্রেন্টের দাম সাময়িকভাবে ৯০ ডলারের নিচে নেমে গেলেও পরে আবার বাড়তে শুরু করে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম প্রতি ব্যারেল ৮৪ ডলারের কাছাকাছি অবস্থান করছিল। আগের দুই সেশনে এ তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে। বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ৯৫ ডলারের নিচে লেনদেন শেষ করে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী বুধবার দাবি করেছে, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করার সময় দুটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত হানে। এতে জাহাজ দুটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।

এদিকে সৌদি আরবেও হামলা চালিয়েছে হুথিরা। দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র রাস তানুরা এসব হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল। ফলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়ছে।

সংঘাত কমাতে কূটনৈতিক তৎপরতা চললেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল শুরু হবে না।

তেহরানের দাবির মধ্যে রয়েছে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা। কাতারের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব দিয়েছে, এসব শর্ত মেনে নেওয়া হলে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে।

অন্যদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ছাড় আদায়ের চেষ্টা করছে ওয়াশিংটন। পাশাপাশি নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ করা সম্পদ ফিরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছে তেহরান।

তথ্যসূত্র: দ্য ইকোনমিক টাইমস

নিরাপদ পানি ও স্যানিটেশনে ১৫ কোটি ডলার ঋণ অনুমোদন এডিবির

দেশের দ্রুত বর্ধনশীল আটটি শহরে নিরাপদ, নির্ভরযোগ্য ও জলবায়ু সহনশীলভাবে পানি সরবরাহ এবং স্যানিটেশন সেবা

দেশের বাজারে সোনার দাম ফের বাড়ানোর ঘোষণা

এক দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম ফের বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার

দাম নিয়ন্ত্রণে খেজুর, আপেল, কমলায় শুল্ক কমাল এনবিআর

আগামী রমজানে খেজুর, আপেল ও কমলার দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিতে শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ

এলজিইডির হিসাবরক্ষক দম্পতির বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ ও মালয়েশিয়ায় অর্থ পাচারের অভিযোগ!

বাংলাদেশ-চীনের সম্পর্ক নতুন উচ্চতায়: রাষ্ট্রদূত

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা

পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ

প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার

বৃহস্পতিবারের প্রভাতবার্তা

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাওয়াই প্রত্যাশা : অ্যাটর্নি জেনারেল

গাজীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেলে ছত্রভঙ্গ

ইরান যুদ্ধের ধাক্কায় ব্রিটেনে গৃহস্থালি জ্বালানির দাম বাড়ছে ২৬ শতাংশ

ইয়াবা কাণ্ডে বদলি, কক্সবাজারে প্রত্যাহার, ফেনীতেও বিতর্কে সেই ওসি

ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি প্লাবিত হয়ে ১৩ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ১৩

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের

জাহানাবাদ-রূপসী বাংলা বন্ধ, পদ্মা সেতু হয়ে চলবে বিকল্প ট্রেন

বাংলাদেশের স্পিকারের সম্মানে পাকিস্তান প্রধানমন্ত্রীর নৈশভোজ আয়োজন

নিরাপদ পানি ও স্যানিটেশনে ১৫ কোটি ডলার ঋণ অনুমোদন এডিবির

পুলিশের ঊর্ধ্বতন আরও দুই কর্মকর্তা আটক, অনেকেই নজরদারিতে

দেশের প্রাণিজ আমিষের ৫৬ শতাংশের জোগান দেয় প্রাণিসম্পদ খাত: রাষ্ট্রপতি