ই-পেপার বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩৩

২৪ বছর বয়সেই তিন সন্তানের মা অভিনেত্রী

আমার বার্তা অনলাইন:
১০ জানুয়ারি ২০২৬, ১১:৩৮
আপডেট  : ১০ জানুয়ারি ২০২৬, ১২:১৮

সুস্মিতা সেন থেকে শুরু করে রাবিনা ট্যান্ডন, বলিউডে এমন অনেক অভিনেত্রী আছেন, যাঁরা বিয়ের আগেই সন্তান দত্তক নিয়েছিলেন। অবিবাহিত অবস্থায় মা হয়েছেন তাঁরা। যেমন ২১ বছর বয়সে রাবিনা এবং ২৪ বছরে সুস্মিতা সেন সন্তান দত্তক নিয়েছিলেন। ঠিক তেমনই দক্ষিণ ভারতের এক সুন্দরী অভিনেত্রীও তিন সন্তানের মা। যদিও তাঁর সন্তানেরা অভিনেত্রীর সঙ্গে থাকে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রীলীলা তাঁর দত্তক নেওয়া সন্তানদের প্রসঙ্গে মুখ খুলেছেন।

২০২২ সালে, মাত্র ২১ বছর বয়সে শ্রীলীলা দুটি বিশেষ ভাবে সক্ষম সন্তান গুরু এবং শোভিতাকে দত্তক নিয়েছিলেন। ২০২৫ সালে আরও একটি কন্যাসন্তানকে দত্তক নিয়েছিলেন অভিনেত্রী। একটি সাক্ষাৎকারে শ্রীলীলা তাঁর দত্তক নেওয়া সন্তানদের প্রসঙ্গে বলেছিলেন ঠিক কী পরিস্থিতিতে তিনি তাঁদের দত্তক নিয়েছিলেন।

কাজের মধ্যেও কী ভাবে সন্তানদের সামলেছিলেন শ্রীলীলা? অভিনেত্রী বলেন, ‘আমি ওদের দেখলে এখনও ভাষা হারিয়ে ফেলি। এবং যখন আমি এই বিষয়ে কথা বলি তখন খানিক ঘাবড়েও যাই। কিন্তু এখন সবকিছু ঠিক আছে। কিন্তু আমি মা নই। কারণ মা হওয়া সম্পূর্ণ আলাদা বিষয়।’

শ্রীলীলা তাঁর সন্তান দত্তক নেওয়ার প্রসঙ্গে বলেন, ‘কন্নড় চলচ্চিত্র জগতে আমার ক্যারিয়ারের শুরুতে আমি ‘কিস’ নামে একটি ছবি করেছিলাম। ২০১৯ সালে ছবিটি মুক্তি পায়। পরিচালক সেই সময়ে আমাকে একটি আশ্রমে নিয়ে গিয়েছিলেন।

আমার বাচ্চারা সেখানেই থাকে। আমি ওদের সঙ্গে ফোনে কথা বলি এবং প্রায়ই ওদের সঙ্গে দেখাও করি। বিষয়টি দীর্ঘদিন ধরেই গোপনে রেখেছিলাম। তবে সংস্থাটি চেয়েছিল যে আমি এই তথ্যটি শেয়ার করি। যাতে আরও বেশি মানুষ সন্তান দত্তক নিতে অনুপ্রাণিত হয়। আমি এর জন্য কৃতিত্ব নিতে চাই না, তবে আমি চাই মানুষ একটু ভাবতে শুরু করুক।’

২০১৭ সালের তেলুগু ছবি ‘চিত্রাঙ্গদা’ দিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখেন শ্রীলীলা। ভরতনাট্যমেও তিনি ভীষণই দক্ষ। একটা সময়ে ডাক্তার হতে চেয়েছিলেন শ্রীলীলা। এমবিবিএস ডিগ্রিও রয়েছে তাঁর। তবে ভাগ্যের ফেরে তিনি অভিনয় জগতে পা রাখেন।

আমার বার্তা/এল/এমই

শাড়ি-খোপা চুলে কুসুমের স্নিগ্ধতা

দেশের নন্দিত অভিনেত্রী কুসুম শিকদার। পর্দায় তার উপস্থিতি দর্শকের জন্য বাড়তি কিছু। দীর্ঘদিন ধরে অভিনয়গুণে

সহযাত্রীর মায়ের সঙ্গে কিয়ারার দুর্ব্যবহারের অভিযোগ

পর্দার তারকাকে চোখের সামনে দেখা সাধারণদের জন্য উত্তেজনার হলেও সেই অভিজ্ঞতা সবার জন্য সবসময় সুখকর

সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা চাইলেন বুবলী

দেশের তারকাদের নিয়ে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত ভিত্তিহীন খবর, ব্যক্তিগত আক্রমণ এবং মনগড়া তথ্য

সাবরিনা সাবার বছর শুরু নতুন গান দিয়ে

বছরের প্রথম নতুন গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হলেন এ প্রজন্মের সংগীতশিল্পী সাবরিনা সাবা। তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি

শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প, জাতিসংঘকে পাশ কাটানোর শঙ্কা

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারলে আইসিসি বিশাল মিস করবে

উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় তারেক রহমানকে ভোট দেওয়ার আহ্বান সালামের

আদেশ প্রত্যাহার, ঋণ খেলাপি নন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার

এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দায়িত্ব পালনে সেনাবাহিনীকে নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতেই ক্রিকেটারদের ডাকা হয়েছিল: আসিফ নজরুল

এই দেশে আর ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না: জামায়াত আমির

কার্ডের সুবিধার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

আইসিসি ও ভারত আমাদের কনভিন্স করার কোনো চেষ্টাই করেনি

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত: আসিফ নজরুল

নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিক-দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেবো

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতে নয়: বুলবুল

আইসিসি থেকে বাংলাদেশ সুবিচার পাইনি: যুব ও ক্রীড়া উপদেষ্টা

বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের মতবিনিময় সভা