ই-পেপার বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

রক্তক্ষয়ী বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পর নেপালে আরও এক মন্ত্রীর পদত্যাগ

আমার বার্তা অনলাইন
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮

নেপালে জেন জি বিক্ষোভ দমনে সরকারের দমন-পীড়ন ও রক্তক্ষয়ী ঘটনার প্রতিবাদে দেশটির মন্ত্রিসভা থেকে আরেক মন্ত্রী পদত্যাগ করেছেন। পদত্যাগকৃত ওই মন্ত্রীর নাম রামনাথ অধিকারী। তিনি দেশটির কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন।

আর বিক্ষোভে দমন-পীড়নের জেরে আগের দিনই পদত্যাগ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

সংবাদমাধ্যমটি বলছে, নেপালের কৃষি ও পশুপালন উন্নয়নমন্ত্রী রামনাথ অধিকারী পদত্যাগ করেছেন। মঙ্গলবার তিনি পদত্যাগপত্র জমা দেন। অধিকারী জানান, সোমবারের জেন জি বিক্ষোভে সরকারের দমনমূলক আচরণের কারণে তিনি আর দায়িত্বে থাকতে পারছেন না।

পদত্যাগপত্রে নেপালি কংগ্রেসের এই সংসদ সদস্য লিখেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকরা প্রশ্ন তোলার এবং শান্তিপূর্ণ বিক্ষোভ করার প্রাকৃতিক অধিকার রাখে। অথচ সরকার সেটার স্বীকৃতি না দিয়ে দমন-পীড়ন, হত্যাকাণ্ড ও শক্তি প্রয়োগের পথ বেছে নিয়েছে। এতে দেশ গণতন্ত্র নয়, বরং কর্তৃত্ববাদিতার দিকে ধাবিত হচ্ছে।

তিনি আরও বলেন, যে প্রজন্মের সঙ্গে হাতে হাত মিলিয়ে দেশ গড়ার কথা, তাদের বিরুদ্ধে সহিংস আচরণের জবাবদিহি ছাড়া ক্ষমতায় থাকা তার পক্ষে সম্ভব নয়।

এর আগে প্রাণঘাতী বিক্ষোভের পর সোমবার রাতে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকও প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে পদত্যাগপত্র জমা দেন।

এদিকে নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা প্রধানমন্ত্রী ওলির পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেন, জেন জি আন্দোলনে ১৯ জন তরুণের অপ্রয়োজনীয় মৃত্যু হয়েছে। এ হত্যাযজ্ঞের দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে এবং অবিলম্বে পদত্যাগ করতে হবে।

থাপা আরও বলেন, নেপালি কংগ্রেস এ পরিস্থিতির সাক্ষী বা অংশীদার হয়ে এক মুহূর্তও থাকতে পারে না। তিনি এ বিষয়ে দলের বৈঠকে চাপ সৃষ্টি করবেন বলেও জানান।

১৮৫৭ সালে ডেনমার্ককে ক্ষতিপূরণ দিয়ে টোল বন্ধের বাস্তবতা হরমুজে

সম্প্রতি ইরানের সঙ্গে যৌথভাবে হরমুজ প্রণালি পরিচালনা ও টোল আদায় করবে বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট

আলোচনায় ফিরছে যুক্তরাষ্ট্র-ইরান ও ইসরায়েল-লেবানন

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হঠাৎ করেই কূটনৈতিক তৎপরতা বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড

ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’: ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে

ইরানের সঙ্গে আস্থার সংকট 'এক রাতে' দূর হবে না: ভ্যান্স

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ব্যাপক মাত্রায় আস্থার সংকট রয়েছে এবং তা ‘এক রাতে’ দূর হবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত

দেশের বাজারে বাড়ল সোনা ও রুপার দাম

তাপপ্রবাহ নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

সাবেক মেয়র মনজুরের বাসা থেকে বেরিয়ে প্রশ্নের মুখে হাসনাত

দীর্ঘ ১৬ বছর পর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু আজ

১৮৫৭ সালে ডেনমার্ককে ক্ষতিপূরণ দিয়ে টোল বন্ধের বাস্তবতা হরমুজে

আলোচনায় ফিরছে যুক্তরাষ্ট্র-ইরান ও ইসরায়েল-লেবানন

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে মারধর-বাঁশ নিয়ে তাড়া, ঠিকাদারের ব্যবস্থাপক গ্রেপ্তার

‘নজিরবিহীন’ জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা: আইএমএফ

ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’: ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে আস্থার সংকট 'এক রাতে' দূর হবে না: ভ্যান্স

১৫ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আন্দামান সাগরে নৌকাডুবে ২৫০ যাত্রী নিখোঁজ, আছেন বাংলাদেশি নাগরিকও

বিরোধী দলের ওপর ‘স্বৈরাচারের ভূত’ ভর করেছে: তারেক রহমান

একদিনে হাম ও হামের উপসর্গে ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত

রাস্ট্রায়ত্ব তেল শোধনাগর ইষ্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা

মোহাম্মদপুরে ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা

খাঁটিহাতা হাইওয়ে থানায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন