ই-পেপার শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭২৬ হামলা, ১২১ হুথি যোদ্ধা হতাহত

আমার বার্তা অনলাইন:
২৮ নভেম্বর ২০২৬, ১০:১৪

বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ইয়েমেনে ইরানের মদতপুষ্ট হুথি বাহিনীকে লক্ষ্য করে ৭২১টি আঘাত হেনেছে ইয়েমেনি সেনাবাহিনী। এসব হামলায় নিহত এবং আহত হয়েছেন অন্তত ১২১ জন হুথি যোদ্ধা।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি। এক্সবার্তায় তিনি বলেছেন, “গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের কয়েকটি প্রদেশের বিভিন্ন এলাকায় হুথি বাহিনীকে লক্ষ্য করে ৭২৬টি হামলা চালিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী। এতে নিহত এবং আহত হয়েছেন অন্তত ১২১ জন হুথি যোদ্ধা ও কমান্ডার।

এক্সবার্তায় কর্নেল আল-নুজাইলি আরও বলেন, “সেনাবাহিনীর চলমান ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় হুথিদের অবস্থান ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ২৩টি বিমান হামলা, ৬৪২টি আর্টিলারি বা কামানের গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা পরিচালনা করা হয়েছে। এসব হামলায় হুথি যোদ্ধা ও কমান্ডাররা হতাহত হওয়ার পাশাপাশি এই মিলিশিয়া বাহিনীর হুথিদের ৮১টি সামরিক যান ও বিভিন্ন সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক প্রতিবেদনে সৌদিভিত্তিক দৈনিক আরব নিউজ জানিয়েছে, ইয়েমেনের তাইজ, মারিব, আল-জউফ, লাহিজ, আল-দালি ও শাবওয়াসহ বেশ কয়েকটি ফ্রন্টে লড়াইয়ের খবর পাওয়া গেছে। সরকারি বাহিনী হুথিদের আক্রমণ প্রতিহত করার পাশাপাশি তাদের অবস্থান ও নতুন করে আসা শক্তিশালী দলগুলোকে লক্ষ্য করে এসব অভিযান চালিয়েছে।

ইয়েমেনে লড়াই তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে পরিচালনা করা হলো এসব হামলা। সরকারি বাহিনী এবং সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে তাদের কার্যক্রম জোরদার করেছে, অন্যদিকে হুথিরাও সৌদি আরবের ওপর নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে।

এদিকে শুক্রবার হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সাবাহ নিউজ জানিয়েছে, তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় সৌদি বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু। তবে এ ঘটনার সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। - সূত্র : আলজাজিরা

পাকিস্তানের সঙ্গে রাশিয়ার নতুন ঘনিষ্ঠতা, উদ্বিগ্ন দিল্লি

রাশিয়ার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নতুন মাত্রা পাচ্ছে। জ্বালানি, বাণিজ্য, প্রতিরক্ষা, শিল্প, প্রযুক্তি ও মহাকাশ গবেষণাসহ

স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের চূড়ান্ত আইন পাস করলো ইতালি

ইতালির পার্লামেন্টে আলোচিত শিক্ষা সংস্কার আইন পাস হয়েছে। এর ফলে দেশটির স্কুলগুলো শিক্ষার্থীদের বোরকা ও

দক্ষিণ এশিয়ায় ‘বৈবাহিক ধর্ষণ’ বৈশ্বিক গড়ের চেয়ে ৩৫% বেশি

দক্ষিণ এশিয়ার আটটি দেশে বৈবাহিক ধর্ষণকে পুরোপুরি অপরাধ হিসেবে গণ্য না করায় লাখ লাখ নারী

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন উদ্বোধন করলেন পুতিন

চলতি দশক শেষ হওয়ার আগেই নিজেদের নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করার পরিকল্পনা করছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

খেজুরের রস খাওয়ার আগে যা জানা জরুরি

বাংলাদেশে অবকাঠামো গড়ার পরিকল্পনা মেটার

টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য: পর্যটনমন্ত্রী

ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: তারেক রহমান

মন্ত্রণালয় ও দপ্তরের বিচ্ছিন্ন প্রকল্পে সমন্বয়ের আহ্বান আমির খসরুর

অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল ও প্রতীক কেড়ে নেওয়া করা হয়েছিল

‎রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সুরা হাক্কাহতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

টাইমের বর্ষসেরা ১০০ ছবির তালিকায় এনজো ফার্নান্দেজের সেই ফাউল

ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

পাকিস্তানের সঙ্গে রাশিয়ার নতুন ঘনিষ্ঠতা, উদ্বিগ্ন দিল্লি

স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের চূড়ান্ত আইন পাস করলো ইতালি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে জার্মানি

দক্ষিণ এশিয়ায় ‘বৈবাহিক ধর্ষণ’ বৈশ্বিক গড়ের চেয়ে ৩৫% বেশি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর আধাবেলা হরতাল

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন দুই বাংলাদেশি

তিন গ্যাস কোম্পানির এমডি বদল, পেট্রোবাংলায় পুনর্বণ্টন পরিচালক পদ