ই-পেপার শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য: পর্যটনমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৮

টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য: পর্যটনমন্ত্রী

‘রান ফর ট্যুরিজম, রান ফর ক্লিন এয়ার’ স্লোগানে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে মিডিয়া রান-২০২৬। সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মী এবং পেশাজীবীদের অংশগ্রহণে আয়োজিত এ দৌড় প্রতিযোগিতায় অংশ নেন প্রায় এক হাজার পেশাদার ও অপেশাদার রানার।

শনিবার সকালে হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে শুরু হয় এ আয়োজন। এতে সাড়ে ৭ কিলোমিটার রান এবং ২ কিলোমিটার ফান রান—দুটি ক্যাটাগরিতে অংশ নেন প্রতিযোগীরা। গণমাধ্যমকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এতে অংশ নিয়ে পর্যটন প্রচার, সুস্থ জীবনযাপন এবং নির্মল পরিবেশের বার্তা তুলে ধরেন।

আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, পর্যটন মানে শুধু নতুন নতুন জায়গা ভ্রমণ নয়। পর্যটন মানে প্রকৃতিকে জানা, দেশকে চেনা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়া। আমাদের পাহাড়, সমুদ্র, নদী, হাওর, বন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং বৈচিত্র্যময় সংস্কৃতি বাংলাদেশের অমূল্য সম্পদ। এসব সম্পদ সংরক্ষণ করতে পারলেই পর্যটনশিল্পের টেকসই বিকাশ সম্ভব।

তিনি আরও বলেন, পর্যটনের বিকাশের জন্য পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বায়ুদূষণ, প্লাস্টিক বর্জ্য, অপরিকল্পিত নগরায়ণ এবং পরিবেশের অবক্ষয় আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নির্মল বাতাসে শ্বাস নিতে পারবে, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে।

পর্যটনের উন্নয়ন সরকারের গৃহীত কার্যক্রম নিয়ে মন্ত্রী বলেন, দেশের ১৪৯৮ টি পর্যটন স্পট নিয়ে প্রণীত পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্তকরণের জন্য কাজ চলছে। এসময় আজকের মিডিয়া রানের মতো কর্মসূচি কক্সবাজারের মতো পর্যটন স্পটগুলোতেও আয়োজনের জন্য আহ্বান জানান মন্ত্রী।

বক্তব্য শেষে শেষে মন্ত্রী তিনটি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ।

সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

সীমান্তের ওপারে কে কি করছে জানি না, তবে সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না

ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: তারেক রহমান

ফ্যাসিবাদ আমলে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮

মন্ত্রণালয় ও দপ্তরের বিচ্ছিন্ন প্রকল্পে সমন্বয়ের আহ্বান আমির খসরুর

সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের বিচ্ছিন্ন প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় বা ‘রিয়েল-টাইম ইন্টার-অপারেবিলিটি’ নিশ্চিত করার ওপর

ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

ব্যাংকিং, বিমা, পুঁজিবাজার ও করপোরেট সুশাসন প্রতিষ্ঠানে গত ১৫ বছরে বড় ধরনের দুর্বলতা তৈরি হয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

খেজুরের রস খাওয়ার আগে যা জানা জরুরি

বাংলাদেশে অবকাঠামো গড়ার পরিকল্পনা মেটার

টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য: পর্যটনমন্ত্রী

ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: তারেক রহমান

মন্ত্রণালয় ও দপ্তরের বিচ্ছিন্ন প্রকল্পে সমন্বয়ের আহ্বান আমির খসরুর

অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল ও প্রতীক কেড়ে নেওয়া করা হয়েছিল

‎রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সুরা হাক্কাহতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

টাইমের বর্ষসেরা ১০০ ছবির তালিকায় এনজো ফার্নান্দেজের সেই ফাউল

ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

পাকিস্তানের সঙ্গে রাশিয়ার নতুন ঘনিষ্ঠতা, উদ্বিগ্ন দিল্লি

স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের চূড়ান্ত আইন পাস করলো ইতালি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে জার্মানি

দক্ষিণ এশিয়ায় ‘বৈবাহিক ধর্ষণ’ বৈশ্বিক গড়ের চেয়ে ৩৫% বেশি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর আধাবেলা হরতাল

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন দুই বাংলাদেশি

তিন গ্যাস কোম্পানির এমডি বদল, পেট্রোবাংলায় পুনর্বণ্টন পরিচালক পদ