ই-পেপার শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন উদ্বোধন করলেন পুতিন

আমার বার্তা অনলাইন:
২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৫

চলতি দশক শেষ হওয়ার আগেই নিজেদের নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করার পরিকল্পনা করছে রাশিয়া। এই পরিকল্পনার ধারাবাহিকতায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ায় সক্ষম নতুন একটি পারমাণবিক ডুবোজাহাজ উদ্বোধন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে ‘পার্ম’ নামের ডুবোজাহাজটির আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে অন্তর্ভুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুতিন।

রুশ কর্তৃপক্ষের দাবি, ‘ইয়াসেন-এম’ শ্রেণির এই ডুবোজাহাজটি রাশিয়ার প্রথম পারমাণবিক ডুবোজাহাজ, যাতে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সংযোজন করা হয়েছে।

অনুষ্ঠানে পুতিন বলেন, বিশ্বে খুব কম দেশই এ ধরনের শক্তিশালী পারমাণবিক ডুবোজাহাজ তৈরি করতে সক্ষম। এসব অস্ত্রের পাল্লা ও কৌশলগত গুরুত্ব বিশ্বজুড়ে বিস্তৃত।

তিনি জানান, ২০৩০ সালের মধ্যে রাশিয়ার নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক ডুবোজাহাজ যুক্ত করা হবে। এর মধ্যে তিনটি হবে ইয়াসেন-এম শ্রেণির, যা পার্মের মতো একই প্রযুক্তিতে তৈরি।

পুতিনের ভাষ্য, এসব ডুবোজাহাজ বিশ্বের যেকোনো সমুদ্র এলাকায় অভিযান চালাতে সক্ষম এবং এতে বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করা যাবে।

পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষাব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। পানির নিচে গোপনে দীর্ঘ সময় অবস্থানের সক্ষমতার কারণে শত্রুপক্ষের হামলার পরও পাল্টা আঘাত হানার সুযোগ থাকে এসব ডুবোজাহাজের।

অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট নৌবাহিনীর আধুনিকায়ন অব্যাহত রাখার ঘোষণা দেন। একই সঙ্গে শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার সব পরিকল্পনা নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন। সূত্র: আলজাজিরা

পাকিস্তানের সঙ্গে রাশিয়ার নতুন ঘনিষ্ঠতা, উদ্বিগ্ন দিল্লি

রাশিয়ার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নতুন মাত্রা পাচ্ছে। জ্বালানি, বাণিজ্য, প্রতিরক্ষা, শিল্প, প্রযুক্তি ও মহাকাশ গবেষণাসহ

স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের চূড়ান্ত আইন পাস করলো ইতালি

ইতালির পার্লামেন্টে আলোচিত শিক্ষা সংস্কার আইন পাস হয়েছে। এর ফলে দেশটির স্কুলগুলো শিক্ষার্থীদের বোরকা ও

দক্ষিণ এশিয়ায় ‘বৈবাহিক ধর্ষণ’ বৈশ্বিক গড়ের চেয়ে ৩৫% বেশি

দক্ষিণ এশিয়ার আটটি দেশে বৈবাহিক ধর্ষণকে পুরোপুরি অপরাধ হিসেবে গণ্য না করায় লাখ লাখ নারী

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭২৬ হামলা, ১২১ হুথি যোদ্ধা হতাহত

বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ইয়েমেনে ইরানের মদতপুষ্ট হুথি বাহিনীকে লক্ষ্য করে ৭২১টি আঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

খেজুরের রস খাওয়ার আগে যা জানা জরুরি

বাংলাদেশে অবকাঠামো গড়ার পরিকল্পনা মেটার

টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য: পর্যটনমন্ত্রী

ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: তারেক রহমান

মন্ত্রণালয় ও দপ্তরের বিচ্ছিন্ন প্রকল্পে সমন্বয়ের আহ্বান আমির খসরুর

অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল ও প্রতীক কেড়ে নেওয়া করা হয়েছিল

‎রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সুরা হাক্কাহতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

টাইমের বর্ষসেরা ১০০ ছবির তালিকায় এনজো ফার্নান্দেজের সেই ফাউল

ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

পাকিস্তানের সঙ্গে রাশিয়ার নতুন ঘনিষ্ঠতা, উদ্বিগ্ন দিল্লি

স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের চূড়ান্ত আইন পাস করলো ইতালি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে জার্মানি

দক্ষিণ এশিয়ায় ‘বৈবাহিক ধর্ষণ’ বৈশ্বিক গড়ের চেয়ে ৩৫% বেশি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর আধাবেলা হরতাল

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন দুই বাংলাদেশি

তিন গ্যাস কোম্পানির এমডি বদল, পেট্রোবাংলায় পুনর্বণ্টন পরিচালক পদ