ই-পেপার শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে অবকাঠামো গড়ার পরিকল্পনা মেটার

আমার বার্তা অনলাইন:
২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮

বাংলাদেশে নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা করছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা। এতে মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠানের বড় বিনিয়োগ করতে হবে এবং কাজটি সম্পন্ন হলে বাংলাদেশের ব্যান্ডউইথ ব্যয় কমবে বলে আশা করা হচ্ছে।

এর আগে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে গত ১৩ আগস্ট একটি বৈঠক করে মেটা। বৈঠকে বাংলাদেশে মেটার সেবার মান ও গতি বাড়াতে স্থানীয় অবকাঠামো গড়ে তোলার বিষয়ে আলোচনা করে বিটিআরসি। সংশ্লিষ্ট দপ্তরের এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।

ওই বৈঠকে স্থানীয় পেমেন্ট সুবিধা, স্থায়ী কার্যালয় স্থাপনের সম্ভাবনা এবং ক্ষতিকর কনটেন্ট শনাক্ত ও তা অপসারণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল।

এরপর মেটা আনুষ্ঠানিকভাবে নিজস্ব পয়েন্টস অব প্রেজেন্স (পিওপি) স্থাপন ও পরিচালনার অনুমতির জন্য আবেদন করে। এটি তাদের আন্তর্জাতিক অবকাঠামোর সঙ্গে যুক্ত থাকবে এবং স্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি), মোবাইল অপারেটর ও আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করবে।

প্রস্তাবিত এই অবকাঠামোতে 'মেটার পক্ষ থেকে উল্লেখযোগ্য মূলধন বিনিয়োগ' করা হবে। তবে দ্য ডেইলি স্টারের হাতে আসা ওই চিঠিতে বিনিয়োগের পরিমাণ উল্লেখ করা ছিল না।

তবে বিনিয়োগের পরিকল্পনা বাস্তবায়ন হলে বিদেশ থেকে কনটেন্ট রাউট করার প্রয়োজনীয়তা থাকবে না। এতে বাংলাদেশের কয়েক কোটি ব্যবহারকারীর কাছে মেটার প্ল্যাটফর্মগুলো আরও দ্রুত সেবা দিতে পারবে।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা রেহান আসাদ দ্য ডেইলি স্টারকে বলেন, বাংলাদেশের ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়ায় যে কনটেন্ট দেখেন, তার একটি বড় অংশ বর্তমানে ভারতের ডেটা সেন্টারের মাধ্যমে সরবরাহ করা হয়।

বাংলাদেশে মেটার অবকাঠামো থাকলে এই কনটেন্টের বড় অংশ স্থানীয়ভাবে সরবরাহ করা সম্ভব হবে, ফলে ভারতের মধ্য দিয়ে ট্র্যাফিক রাউট করার প্রয়োজন কমবে বলে জানান তিনি।

উপদেষ্টা রেহান আসাদ আরও বলেন, 'সাবমেরিন ক্যাবল বা স্থলপথের সংযোগ—যেকোনো মাধ্যমেই হোক, এই কনটেন্ট বাংলাদেশে আনতে আমরা বর্তমানে ভারত বা অন্য কোনো দেশকে যে ব্যান্ডউইথ খরচ দিই, তাও সাশ্রয় করতে পারব। তাই এটি আমাদের খরচ বাঁচাবে এবং ব্যবহারকারীদের জন্য আরও ভালো সেবা নিশ্চিত করবে।'

বিটিআরসির তথ্য অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত বাংলাদেশ দুটি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুর থেকে এবং আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল কেবল কোম্পানির মাধ্যমে ভারত থেকে ১১ হাজার ৬৫৩ দশমিক ৬৮ জিবিপিএস আন্তর্জাতিক ব্যান্ডউইথ আমদানি করেছে।

এই খাত সংশ্লিষ্টদের মতে, মোট আন্তর্জাতিক ব্যান্ডউইথ ব্যবহারের প্রায় ২৫ শতাংশই মেটার প্ল্যাটফর্মগুলোর দখলে। বৈশ্বিক সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম নেপোলিয়নক্যাটের তথ্য অনুযায়ী, গত অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ৭ কোটি ৭১ লাখ।

মেটার ওই চিঠিতে সই ছিল সহযোগী প্রতিষ্ঠান এজ নেটওয়ার্ক সার্ভিসেসের নেটওয়ার্ক ইনভেস্টমেন্টস বিভাগের পরিচালক নিকো রোয়েরিচের। এতে বলা হয়, বিনিয়োগ মূল্যায়ন ও এগিয়ে নেওয়ার আগে বিটিআরসির কাঠামো সুস্পষ্ট থাকা প্রয়োজন।

সহজ নিয়ন্ত্রণ ব্যবস্থার সমর্থনে মেটা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১-এর বিধান এবং টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি ২০২৫-এর ৭.২.১০ ধারার উল্লেখ করেছে চিঠিতে।

প্রথমত, প্রচলিত টেলিযোগাযোগ লাইসেন্স না নিয়েই অংশীদারদের মাধ্যমে বাংলাদেশে পিওপি যন্ত্রপাতি স্থাপন, মালিকানা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের অনুমতি চায় মেটা। পাশাপাশি নিরপেক্ষ ডেটা সেন্টার বা পছন্দের অন্য তৃতীয় পক্ষের স্থাপনায় যন্ত্রপাতি বসানোর অনুমতিও চেয়েছে তারা।

দ্বিতীয়ত, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, আন্তসীমান্ত টেরেস্ট্রিয়াল ব্যাকবোন সংযোগ ও ইন্টারনাল ব্যাকহলসহ নিজস্ব আন্তর্জাতিক ব্যাকবোন অবকাঠামো সরাসরি বাংলাদেশের পিওপিগুলোর সঙ্গে যুক্ত করার অনুমতি চায় প্রতিষ্ঠানটি।

এছাড়া নিজেদের ট্র্যাফিক বহনের জন্য বাংলাদেশের ভেতরে এবং সীমান্তের বাইরে নিজস্ব পিওপিগুলোর মধ্যে ট্রান্সমিশন সক্ষমতা স্থাপন ও পরিচালনার অনুমতিও চেয়েছে মেটা।

তৃতীয়ত, স্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে, মোবাইল নেটওয়ার্ক অপারেটর এবং অন্যান্য নেটওয়ার্ক অপারেটরের সঙ্গে সেটলমেন্ট-ফ্রি পিয়ারিং ব্যবস্থা গড়ে তোলার অনুমোদন চেয়েছে মেটা।

সেটলমেন্ট-ফ্রি পিয়ারিং বলতে বোঝায় দুটি নেটওয়ার্ক পরস্পরের মধ্যে ট্র্যাফিক বিনিময়ের জন্য একে অপরের কাছ থেকে কোনো চার্জ না নিয়েই সরাসরি ট্র্যাফিক আদান-প্রদান করা। এ ধরনের ব্যবস্থা তৃতীয় পক্ষের ট্রানজিট সেবাদাতার কাছ থেকে ব্যান্ডউইথ কেনার প্রয়োজন কমাতে পারে।

পিয়ারিং অংশীদার বেছে নেওয়া এবং এসব ব্যবস্থার কারণে আরোপিত বাধ্যতামূলক চার্জ বাদ দেওয়ার বাণিজ্যিক শর্ত নিয়ে আলোচনার স্বাধীনতা চায় মেটা।

প্রস্তাবিত কার্যক্রমগুলোর জন্য আলাদা কোনো ইন্টারকানেকশন লাইসেন্স বা অতিরিক্ত নিয়ন্ত্রক অনুমোদনের প্রয়োজন হবে না—এমন লিখিত নিশ্চয়তাও চেয়েছে প্রতিষ্ঠানটি। পরিকল্পনা, ক্রয়, অর্থায়ন ও স্থাপনের ক্ষেত্রে এই নিশ্চয়তার ওপর নির্ভর করা যাবে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।

চ্যাটজিপিটিতে এলো ‘ওয়ালেট’ সুবিধা

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে ‘চ্যাটজিপিটি ওয়ালেট’ চালু করেছে ওপেনএআই।

বিশ্বজুড়ে ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা

বিশ্বজুড়ে বড় ধরনের সেবা বিপর্যয়ের মুখে পড়েছে মাইক্রোসফট। এতে যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ

‘১০ বছর পর ক্যানসার-অ্যালঝাইমার হবে অতীত’ দাবি ডারিও আমোদেইর

ক্যানসার, অ্যালঝাইমার, হৃদরোগ-এমন কিছু রোগ রয়েছে, যেগুলোর চিকিৎসা খুঁজতে বছরের পর বছর ধরে গবেষণা করছেন

গুগল মিটের যে সুবিধাগুলো অনেকেই জানেন না

সাধারণ ব্যবহারকারীদের কাছে গুগল মিট ও জুমকে প্রায় একই ধরনের অ্যাপ মনে হতে পারে। দুটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

খেজুরের রস খাওয়ার আগে যা জানা জরুরি

বাংলাদেশে অবকাঠামো গড়ার পরিকল্পনা মেটার

টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য: পর্যটনমন্ত্রী

ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: তারেক রহমান

মন্ত্রণালয় ও দপ্তরের বিচ্ছিন্ন প্রকল্পে সমন্বয়ের আহ্বান আমির খসরুর

অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল ও প্রতীক কেড়ে নেওয়া করা হয়েছিল

‎রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সুরা হাক্কাহতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

টাইমের বর্ষসেরা ১০০ ছবির তালিকায় এনজো ফার্নান্দেজের সেই ফাউল

ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

পাকিস্তানের সঙ্গে রাশিয়ার নতুন ঘনিষ্ঠতা, উদ্বিগ্ন দিল্লি

স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের চূড়ান্ত আইন পাস করলো ইতালি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে জার্মানি

দক্ষিণ এশিয়ায় ‘বৈবাহিক ধর্ষণ’ বৈশ্বিক গড়ের চেয়ে ৩৫% বেশি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর আধাবেলা হরতাল

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন দুই বাংলাদেশি

তিন গ্যাস কোম্পানির এমডি বদল, পেট্রোবাংলায় পুনর্বণ্টন পরিচালক পদ