ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করছে আনসার-ভিডিপি: উপমহাপরিচালক

বিশেষ প্রতিবেদক:
২২ নভেম্বর ২০২৫, ১৮:৪১

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো:আশরাফুল আলম বিএএমএস,বিভিএমএস বলেছেন -- সর্বোচ্চ দায়িত্বশীলতা, সততা এবং প্রশিক্ষণ দক্ষতাকে কাজ লাগিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে সম্পূর্ণের লক্ষ্যে ভোটকেন্দ্রের যেকোনো চ্যালেঞ্জ, ষড়যন্ত্র নস্যাৎ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত।

অঙ্গীভূত আনসার, এপিসি, পিসি সদস্যদের সতেজকরন প্রশিক্ষণ-৭ম ধাপ সমপনী অনুষ্ঠানে আজ ২২ নভেম্বর শনিবার মাদারীপুর আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে তিনি একথা বলেন।

এর আগে উপমহাপরিচালক ব্যাটালিয়ন সদর দপ্তরে পৌছালে তাকে স্বাগত জানান ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী। এদিন মাদারীপুর আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল উপমহাপরিচালককে গার্ড সালাম প্রদান করেন। তিনি গার্ড সালাম গ্রহন ও গার্ড পরিদর্শন করেন।

অনুষ্ঠানে তিনি সকল সদস্যদের উদ্দেশ্য বলেন, জননিরাপত্তার এ বিশাল বাহিনী মাদক, সন্ত্রাস দমন, প্রাকৃতিক দূর্যোগ, ভুমিকম্প সহ জাতীর ক্রান্তিলগ্নে সদা নির্ভীক থেকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব পালন করতে সকলকে উদ্বাত্ত আহ্বান জানান।

তিনি আরো বলেন, বর্তমান মহাপরিচালকের বিচক্ষণ নেতৃত্ব এবং চলমান সংস্কার করনে এগিয়ে যাচ্ছে আনসার বাহিনী। দেশ ও জাতীর কল্যানে আনসার বাহিনীর প্রত্যেক সদস্যকে নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শুধু নিরাপত্তা নয়, বরং দেশপ্রেম, মানবিকতা এবং জাতির সংকটকালে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

এসময় মাদারীপুর আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী বলেন উক্ত সতেজকরন প্রশিক্ষণে শারিরীক সক্ষমতা ও পেশাগত দক্ষতাকে কাজে লাগিয়ে দায়িত্ব পালনে আরও সচেষ্ট হতে হবে।

এরপরে উপমহাপরিচালক গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে পৌছালে তাকে স্বাগত জানান ব্যাটালিয়নের পরিচালক তাসকিন আরা । এসময় মাদারীপুর আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল উপমহাপরিচালককে গার্ড সালাম প্রদান করেন। তিনি গার্ড সালাম গ্রহন ও গার্ড পরিদর্শন করেন।

অঙ্গীভূত আনসার, এপিসি, পিসি সদস্যদের সতেজকরন প্রশিক্ষণ ২০২৫ খ্রি.-(৭ম ধাপ) সমাপনী অনুষ্ঠানে উপমহাপরিচালক বলেন,সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীর সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এই বাস্তবতাকে সামনে রেখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তাঁর সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গী, সময়োপযোগী চিন্তা ও দক্ষ নেতৃত্বে গৃহীত নতুন ও যুগোপযোগী প্রশিক্ষণ পরিকল্পনা বাহিনীকে করে তুলছে আরও দক্ষ, আত্মবিশ্বাসী ও প্রযুক্তিনির্ভর।

সফরকালে তিনি মাদারীপুর, গোপালগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয় পরিদর্শন করে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনের দিকনির্দেশনা দেন।

উক্ত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়নের পরিচালক তাসকিন আরা, মাদারীপুর আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী, উপপরিচালক এমরানুল হক, মাদারীপুর আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট ফারজানা রহমান, শরীয়তপুর আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট জাহিদুল ইসলাম, গোপালগঞ্জ আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট মজিবুল হক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উক্ত ‎সমাপনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ এবং সেরা প্রশিক্ষণার্থী ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।

আমার বার্তা/এমই

নারী আসন: জামায়াত-এনসিপি এক জোটে, স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পৃথক জোটগত নির্বাচন করবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে বিরোধী দলের প্রথম ওয়াকআউট

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জাতীয় সংসদের প্রথম অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা। বুধবার

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

এ পর্যন্ত রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন বিচার

দেশের চার জেলার ডিসি প্রত্যাহার করেছে সরকার

দেশের চার জেলার ডিসি প্রত্যাহার করেছে সরকার। তাদের প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় বিনা মূল্যের বই বিতরণে টাকা নেয়ার অভিযোগ

গজারিয়ায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে মুক্তিযোদ্ধার ওপর হামলা, গ্রেপ্তার ১ জন

কেউ অন্যায় করলে সুন্দরবনে প্রবেশের সুযোগ পাবেন না: পরিবেশ প্রতিমন্ত্রী

বলতেছে কাপড় এনেছে, খুলে দেখি সব অ্যালকোহল: এনবিআর চেয়ারম্যান

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

শিশুদের হাম-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়

নারী আসন: জামায়াত-এনসিপি এক জোটে, স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে

ধানমন্ডি লেককে বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

দেশের ইতিহাসে রেকর্ড পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলো মার্চে

ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে বিরোধী দলের প্রথম ওয়াকআউট

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

দেশের চার জেলার ডিসি প্রত্যাহার করেছে সরকার

পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী

বিগ ব্যাশ মাতিয়ে অস্ট্রেলিয়ায় বর্ষসেরা ক্রিকেটার রিশাদ

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু

ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ

সংসদে ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জনগণের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে দ্রুত এগোচ্ছে কাজ: প্রধানমন্ত্রী