ই-পেপার বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে অডিও ভাইরাল, ওসি প্রত্যাহার

আমার বার্তা অনলাইন:
২৬ নভেম্বর ২০২৬, ১০:২৫
দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান ও যুব মহিলা লীগ নেত্রী তাসকিরা আক্তার সনি। ছবি: সংগৃহীত

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তান্নিন সনির সঙ্গে তার কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে থানায় আটকের পর দুই লাখ টাকা লেনদেন, জামিনের জন্য অর্থ ব্যয় এবং পুনরায় টাকা দাবির অভিযোগ নিয়ে সনিকে ওসির সঙ্গে কথা বলতে শোনা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর তাসকিরা তান্নিন সনিকে আটক করে থানায় নেওয়া হয়। পরে একটি সাধারণ মামলায় মুচলেকা দিয়ে তিনি মুক্তি পান। অডিওতে সনি দাবি করেন, আটকের পর থানায় দুই লাখ টাকা দেওয়ার পাশাপাশি জামিনের জন্যও তাকে টাকা খরচ করতে হয়েছে। পুনরায় টাকা চাওয়ার বিষয়টি ওসিকে জানালে তিনি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলার আশ্বাস দেন।

অডিওতে সনি তার সাবেক স্বামী ও পলাতক যুবলীগ নেতা পারভেজের সঙ্গে পুলিশের যোগাযোগ নিয়েও প্রশ্ন তোলেন। এ ছাড়া তার ছেলে তাসরিফকে ফোন করে থানায় দুই লাখ টাকা দেওয়ার বিষয়টি গোপন রাখতে বলা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে বুধবার সকালে প্রকাশিত এক ভিডিও বার্তায় সনি ওসির বিরুদ্ধে আরও অভিযোগ তোলেন। তার দাবি, ৫৪ ধারায় মামলা দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে দুই লাখ টাকা নেওয়া হয়েছে। আদালতে চালানের আগে ওসি তাকে আলিঙ্গনের প্রস্তাব দিয়েছিলেন এবং একা সিএনজিচালিত অটোরিকশায় করে ওসির বাংলোয় যেতে বলেছিলেন। মামলা নিয়ে ক্ষমতার প্রভাব দেখানোর অভিযোগও করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমান। অডিওর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ভুয়া। কী দিয়ে বানিয়েছে, কে জানে। এ ধরনের অভিযোগ সম্পূর্ণ অসত্য।’

ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করলেও অভিযোগগুলোর বিষয়ে তদন্তের অগ্রগতি কিংবা পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বিস্তারিত জানাননি।

একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অর্থ লেনদেন, ভয়ভীতি প্রদর্শন ও ব্যক্তিগত যোগাযোগের অভিযোগ ওঠার পর তাকে প্রত্যাহারের ঘটনায় দাগনভূঞায় আলোচনা-সমালোচনা চলছে। অডিওর সত্যতা, অর্থ লেনদেন এবং ভিডিও বার্তায় উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

গাজীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেলে ছত্রভঙ্গ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে আজও কর্মবিরতি দিয়ে মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা

শিল্পাঞ্চল আশুলিয়ায় কর্মপরিবেশ স্বাভাবিক, সাভারে বিক্ষোভ

বেতন বৃদ্ধির পর অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে শিল্পাঞ্চল আশুলিয়া। তবে আজও বিক্ষোভ করছে সাভারে

আওয়ামী লীগের সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ আটক ৪ জন

সিলেট মহানগরীর জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য

গোপালগঞ্জে সহিংসতা: গোয়েন্দা জালে আওয়ামী ঘরানার ১০১ জনের লেনদেন

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অর্থের জোগানদাতার খোঁজে আওয়ামী লীগের নেতা, সাবেক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ

এলজিইডির হিসাবরক্ষক দম্পতির বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ ও মালয়েশিয়ায় অর্থ পাচারের অভিযোগ!

বাংলাদেশ-চীনের সম্পর্ক নতুন উচ্চতায়: রাষ্ট্রদূত

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা

পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ

প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার

বৃহস্পতিবারের প্রভাতবার্তা

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাওয়াই প্রত্যাশা : অ্যাটর্নি জেনারেল

গাজীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেলে ছত্রভঙ্গ

ইরান যুদ্ধের ধাক্কায় ব্রিটেনে গৃহস্থালি জ্বালানির দাম বাড়ছে ২৬ শতাংশ

ইয়াবা কাণ্ডে বদলি, কক্সবাজারে প্রত্যাহার, ফেনীতেও বিতর্কে সেই ওসি

ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি প্লাবিত হয়ে ১৩ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ১৩

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের

জাহানাবাদ-রূপসী বাংলা বন্ধ, পদ্মা সেতু হয়ে চলবে বিকল্প ট্রেন

বাংলাদেশের স্পিকারের সম্মানে পাকিস্তান প্রধানমন্ত্রীর নৈশভোজ আয়োজন

নিরাপদ পানি ও স্যানিটেশনে ১৫ কোটি ডলার ঋণ অনুমোদন এডিবির

পুলিশের ঊর্ধ্বতন আরও দুই কর্মকর্তা আটক, অনেকেই নজরদারিতে

দেশের প্রাণিজ আমিষের ৫৬ শতাংশের জোগান দেয় প্রাণিসম্পদ খাত: রাষ্ট্রপতি