
সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন দৈনিক খোলা বাজারের সম্পাদক ও প্রকাশক মো. জহিরুল ইসলাম কলিম। তিনি আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের আওতাধীন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য হয়েছেন। গত ২৭ নভেম্বর ২০২৬ তারিখ থেকে তাঁর সদস্যপদ কার্যকর হয়েছে।
তিনি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের বাংলাদেশ জেলা ৩১৫বি৩-এর অন্তর্ভুক্ত হয়েছেন। তাঁর ক্লাব পরিচিতি নম্বর ১১০৪১০ এবং সদস্য পরিচিতি নম্বর ২৭৪৭১৫৪০।
জহিরুল ইসলাম কলিম দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি দৈনিক খোলা বাজারের সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া তিনি জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সাবেক আহ্বায়ক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য এবং সম্মিলিত জাতীয়তাবাদী পেশাজীবী জোটের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি মানবসেবা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, দারিদ্র্য বিমোচন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। বিশ্বের বিভিন্ন দেশে সংগঠনটির সদস্যরা স্বেচ্ছাসেবার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করছেন।
লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার মধ্য দিয়ে জহিরুল ইসলাম কলিমের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন একটি অধ্যায় যুক্ত হলো।

