ই-পেপার শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
মাহদী আমিন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংস্কার, বাজেট বৃদ্ধির উদ্যোগ

আমার বার্তা অনলাইন
২৮ নভেম্বর ২০২৬, ১৭:৩৪

তারুণ্যের ভাগ্য পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সংস্কার, বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এ কথা বলেন। সম্মিলনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং কলেজ অধ্যক্ষদের উদ্দেশে নানা দিকনির্দেশনা দেন।

দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাজেট বাড়ানো হয়েছে এবং প্রতিষ্ঠানটিকে বিকেন্দ্রীকরণের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর রূপকল্প অনুযায়ী প্রাথমিক থেকে টারশিয়ারি লেভেল পর্যন্ত শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর যে পরিকল্পনা, তা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে চলেছে।

বর্তমান সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দীর্ঘদিন তৃণমূলের রাজনীতি করে আসা প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন, আকাঙ্ক্ষা ও পরিকল্পনা বাস্তবায়নে রাষ্ট্র পাশে দাঁড়াবে। এই লক্ষ্য অর্জনে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি বড় প্রক্রিয়া এবং শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

​আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে তুলনা করে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে মানের জাতীয় বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চেয়েছিলেন, আজ বিশ্বের বিভিন্ন দেশে তার প্রতিফলন দেখা যায়। যেমন- ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি, সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি কিংবা পার্শ্ববর্তী দেশের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি। এই প্রতিটি প্রতিষ্ঠানই নিজ নিজ দেশের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠান।

​বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় সেই কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছাতে পারেনি উল্লেখ করে মাহদী আমিন বলেন, এর অন্যতম প্রধান কারণ হলো ফ্যাসিবাদের দীর্ঘ ১৬ বছরে ভেঙে পড়া রাষ্ট্রকাঠামোতে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। আর সেই ধ্বংসযজ্ঞের সবচেয়ে বড় আঘাতটি এসেছিল দেশনেত্রীর আবেগের এই প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওপর।

গত নয় মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, তৃতীয় ভাষা, টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, টেকনিক্যাল স্কিলস, লার্নিং উইথ হ্যাপিনেস, স্পোর্টস ও কালচার, প্রতিটি ক্ষেত্রে গত নয় মাসে জাতীয় বিশ্ববিদ্যালয় যেসব উদ্যোগ নিয়েছে, আমরা তাকে সাধুবাদ জানাই। তবে এসব উদ্যোগ তখনই সফল হবে, যখন শিক্ষার মূল দুটি লক্ষ্য অর্জিত হবে।

স্টেকহোল্ডারদের মতামতের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, অংশীজনদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২৩০০-এর বেশি প্রতিষ্ঠানে যদি আমরা একটি স্ট্যান্ডার্ডাইজেশন বা মানদণ্ড আনতে পারি- গুণগত মান, শিক্ষক ও শিক্ষার্থীদের কার্যক্রমে একটি সামঞ্জস্য তৈরি করতে পারি, তবে নতুনভাবে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়ন করা অনেক সহজ হবে।

বিএনপি সরকারের কাছে জাতীয় বিশ্ববিদ্যালয় সবসময়ই একটি বিশেষ আবেগ ও অনুভূতির জায়গা বলে মন্তব্য করেন মাহ্দী আমিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। আজ আমরা ইনডোর স্টেডিয়ামে সমবেত হয়েছি, সেটিও তাঁর হাত ধরেই নির্মিত।

মাহদী আমিন উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একটি বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, যেখানে শিক্ষার প্রতিটি ক্ষেত্রে সমতা ও ন্যায্যতা থাকবে।

তিনি বলেন, জিয়াউর রহমান এমন একটি দেশের স্বপ্ন দেখেছিলেন যেখানে হয়তো উন্নত রাস্তাঘাট, প্রযুক্তি বা পরিবহন ব্যবস্থা না-ও থাকতে পারে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলেও ভালো শিক্ষাপ্রতিষ্ঠান থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয় ঠিক সেই কাজটিই নিশ্চিত করেছে। দেশের যেসব দুর্গম এলাকায় আজও আধুনিক প্রযুক্তি বা ভালো যোগাযোগ ব্যবস্থা পৌঁছায়নি, সেখানেও এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে।

সম্মিলনে আরো বক্তব্য দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো.মাহফুজুল ইসলাম, লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমীন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন প্রমুখ।

নতুন সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য 

নতুন সতর্কবার্তা জানানো হয়েছে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য। পরিকল্পনা থাকলে নিজের যাবতীয় খরচ বহনের আর্থিক সক্ষমতা

ভারত হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত প্রত্যর্পণ না করলে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) যাবে। পাকিস্তান

প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্সের

সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

সীমান্তের ওপারে কে কি করছে জানি না, তবে সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবারের ছুটি বাতিল পশ্চিমবঙ্গের মাদ্রাসায় 

পোশাক কারখানায় ফিরেছেন শ্রমিকরা, স্বস্তি নতুন মজুরিতে 

নতুন সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য 

জাতীয় দল থেকে মুশফিকের অবসর চিন্তা

মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির রহস্য উন্মোচন করলেন মাওলানা বিজনুরি

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ১ লাখ ৭০ হাজার ইয়াবা জব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংস্কার, বাজেট বৃদ্ধির উদ্যোগ

চট্টগ্রামে ‘ট্রান্সউইফট বাংলাদেশ’: অবৈধ ইউএসডিটি কেনাবেচা ও অর্থ পাচারের নেপথ্যে কারা?

‘জীবিত’ প্রমাণে শেখ হাসিনাকে ফেসবুক লাইভে আসার আহ্বান রাশেদ খাঁনের

ভারত হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ

জিদানের সঙ্গে ‘প্রজন্মের অন্যতম সেরা’ বেলিংহ্যামের তুলনায় নারাজ মরিনিয়ো

লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম, বছরে সাশ্রয় ৭০ লাখ ডলার

প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

স্পেনের উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার

১৭ বছরে এই জাতিকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী মিলন

সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

খেজুরের রস খাওয়ার আগে যা জানা জরুরি

বাংলাদেশে অবকাঠামো গড়ার পরিকল্পনা মেটার

টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য: পর্যটনমন্ত্রী

ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: তারেক রহমান