ই-পেপার শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য 

আমার বার্তা অনলাইন
২৮ নভেম্বর ২০২৬, ১৮:০৭

নতুন সতর্কবার্তা জানানো হয়েছে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য। পরিকল্পনা থাকলে নিজের যাবতীয় খরচ বহনের আর্থিক সক্ষমতা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। একই সঙ্গে ভিসা সাক্ষাৎকারের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে দূতাবাস।

শনিবার (২৮ নভেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অনভিবাসী ভিসা আবেদনকারীদের উদ্দেশে এসব পরামর্শ দেওয়া হয়।

পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের যাবতীয় ব্যয় বহনের মতো আর্থিক সামর্থ্য রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। ভ্রমণের সময় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে সেই ব্যয় বহনের প্রস্তুতিও থাকতে হবে।

এ ছাড়া ভিসা সাক্ষাৎকারের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে আসার পরামর্শ দিয়েছে দূতাবাস। যুক্তরাষ্ট্রে প্রবেশের পর জীবনযাপনের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার আশঙ্কা নেই, এমন প্রমাণ হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতেও বলা হয়েছে।

এর আগে গত ২৪ নভেম্বর আরেকটি সতর্কতামূলক বার্তায় মার্কিন দূতাবাস জানায়, ভিসা আবেদনে মিথ্যা তথ্য দেওয়া বা জাল নথি জমা দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে আজীবন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন আবেদনকারীরা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংস্কার, বাজেট বৃদ্ধির উদ্যোগ

তারুণ্যের ভাগ্য পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সংস্কার, বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেয়া হয়েছে বলে

ভারত হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত প্রত্যর্পণ না করলে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) যাবে। পাকিস্তান

প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্সের

সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

সীমান্তের ওপারে কে কি করছে জানি না, তবে সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবারের ছুটি বাতিল পশ্চিমবঙ্গের মাদ্রাসায় 

পোশাক কারখানায় ফিরেছেন শ্রমিকরা, স্বস্তি নতুন মজুরিতে 

নতুন সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য 

জাতীয় দল থেকে মুশফিকের অবসর চিন্তা

মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির রহস্য উন্মোচন করলেন মাওলানা বিজনুরি

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ১ লাখ ৭০ হাজার ইয়াবা জব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংস্কার, বাজেট বৃদ্ধির উদ্যোগ

চট্টগ্রামে ‘ট্রান্সউইফট বাংলাদেশ’: অবৈধ ইউএসডিটি কেনাবেচা ও অর্থ পাচারের নেপথ্যে কারা?

‘জীবিত’ প্রমাণে শেখ হাসিনাকে ফেসবুক লাইভে আসার আহ্বান রাশেদ খাঁনের

ভারত হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ

জিদানের সঙ্গে ‘প্রজন্মের অন্যতম সেরা’ বেলিংহ্যামের তুলনায় নারাজ মরিনিয়ো

লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম, বছরে সাশ্রয় ৭০ লাখ ডলার

প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

স্পেনের উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার

১৭ বছরে এই জাতিকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী মিলন

সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

খেজুরের রস খাওয়ার আগে যা জানা জরুরি

বাংলাদেশে অবকাঠামো গড়ার পরিকল্পনা মেটার

টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য: পর্যটনমন্ত্রী

ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: তারেক রহমান