ই-পেপার শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবারের ছুটি বাতিল পশ্চিমবঙ্গের মাদ্রাসায় 

আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ১৮:২৮

পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোতে দীর্ঘদিনের প্রচলিত শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে রাজ্য সরকার। এখন থেকে সরকারি অনুমোদনপ্রাপ্ত সব মাদ্রাসায় অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো শুধু রোববার সাপ্তাহিক ছুটি থাকবে। শুক্রবারসহ সপ্তাহের বাকি দিনগুলোতে নিয়মিত পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম চালু রাখতে হবে।

গত শুক্রবার (২৭ নভেম্বর) পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে রাজ্যের সব মাদ্রাসা কর্তৃপক্ষকে তা কার্যকর করার নির্দেশ দিয়েছে।

এতদিন রাজ্যের বহু মাদ্রাসায় জুমার নামাজের কারণে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকত। এর পরিবর্তে রোববার প্রতিষ্ঠান খোলা রেখে পাঠদান চলত। দীর্ঘদিন ধরে চলে আসা এই নিয়ম এবার বাতিলের নির্দেশ দিল মাদ্রাসা শিক্ষা পর্ষদ।

নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুসরণ করে রবিবার ছাড়া অন্য কোনো দিন সাপ্তাহিক ছুটি দেওয়া যাবে না। তবে ধর্মীয় উৎসব ও সরকারি ছুটির দিনগুলো এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। অর্থাৎ সরকারি ছুটির তালিকা অনুযায়ী প্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে। তবে সাধারণ কর্মদিবসে শুক্রবারসহ সপ্তাহের ছয় দিনই মাদ্রাসা খোলা রেখে পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম চালাতে হবে।

রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একাধিক পরিবর্তনের ধারাবাহিকতায় মাদ্রাসাগুলোর ছুটির নিয়মেও এই পরিবর্তন আনা হলো। পাঠ্যক্রম, শিক্ষার্থীদের পোশাকবিধি, বিদ্যালয়ের ফি কাঠামো এবং উপস্থিতি নিশ্চিত করার ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এবার মাদ্রাসার সাপ্তাহিক ছুটির ক্ষেত্রেও সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রাখার নির্দেশ দেওয়া হলো।

উল্লেখ্য, চলতি বছরের অক্টোবর মাসে উত্তরাখণ্ড সরকারও স্বীকৃত মাদ্রাসাগুলোতে শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সরকার রাজ্যের ২০৬টি স্বীকৃত মাদ্রাসার ক্ষেত্রে এ সিদ্ধান্ত নিয়েছিল। এবার একই ধরনের সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে পশ্চিমবঙ্গ।

মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় প্রশাসনিক নিয়ন্ত্রণ জোরদার করতে রাজ্য সরকারের সাম্প্রতিক পদক্ষেপ এটিই প্রথম নয়। এর আগে গত সেপ্টেম্বর মাসে অনুমোদনহীন মাদ্রাসাগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হয়।

উপযুক্ত নথিপত্রের অভাব, প্রয়োজনীয় অবকাঠামো না থাকা, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা অপর্যাপ্ত হওয়া এবং আর্থিক তহবিলের উৎস নিয়ে অসংগতির অভিযোগে রাজ্যের ২২টি জেলার ২৫২টি অনুমোদনহীন মাদ্রাসা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।

বাসভবন সিলগালা, মাওলানা ফজলুর রহমানের ছেলে আটক

পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানের ইসলামাবাদের বাসভবন সিলগালা করে দিয়েছে দেশটির রাজধানী

মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির রহস্য উন্মোচন করলেন মাওলানা বিজনুরি

তাবলিগ জামাতের একাংশের আমির মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভির বিভিন্ন বক্তব্যে আকিদা ও দীনি ব্যাখ্যার ক্ষেত্রে

স্পেনের উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে প্রায় ১০০ জন আরোহী বহনকারী একটি নৌকা উদ্ধারের পর সেখান থেকে

পাকিস্তানের সঙ্গে রাশিয়ার নতুন ঘনিষ্ঠতা, উদ্বিগ্ন দিল্লি

রাশিয়ার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নতুন মাত্রা পাচ্ছে। জ্বালানি, বাণিজ্য, প্রতিরক্ষা, শিল্প, প্রযুক্তি ও মহাকাশ গবেষণাসহ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভবন সিলগালা, মাওলানা ফজলুর রহমানের ছেলে আটক

শুক্রবারের ছুটি বাতিল পশ্চিমবঙ্গের মাদ্রাসায় 

পোশাক কারখানায় ফিরেছেন শ্রমিকরা, স্বস্তি নতুন মজুরিতে 

নতুন সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য 

জাতীয় দল থেকে মুশফিকের অবসর চিন্তা

মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির রহস্য উন্মোচন করলেন মাওলানা বিজনুরি

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ১ লাখ ৭০ হাজার ইয়াবা জব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংস্কার, বাজেট বৃদ্ধির উদ্যোগ

চট্টগ্রামে ‘ট্রান্সউইফট বাংলাদেশ’: অবৈধ ইউএসডিটি কেনাবেচা ও অর্থ পাচারের নেপথ্যে কারা?

‘জীবিত’ প্রমাণে শেখ হাসিনাকে ফেসবুক লাইভে আসার আহ্বান রাশেদ খাঁনের

ভারত হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ

জিদানের সঙ্গে ‘প্রজন্মের অন্যতম সেরা’ বেলিংহ্যামের তুলনায় নারাজ মরিনিয়ো

লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম, বছরে সাশ্রয় ৭০ লাখ ডলার

প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

স্পেনের উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার

১৭ বছরে এই জাতিকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী মিলন

সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

খেজুরের রস খাওয়ার আগে যা জানা জরুরি

বাংলাদেশে অবকাঠামো গড়ার পরিকল্পনা মেটার

টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য: পর্যটনমন্ত্রী