ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

বিয়ে করলেন অভিনেত্রী মায়মুনা মম

আমার বার্তা অনলাইন:
২২ নভেম্বর ২০২৫, ১৭:৪৬
বিয়ে করলেন অভিনেত্রী মায়মুনা মম। ছবি সংগৃহীত

হেমন্তের সন্ধ্যাটা তখনো খুব সাধারণই ছিল। কিন্তু শুক্রবারের (২১ নভেম্বর) গোধূলীলগ্নে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ এক পশলা স্নিগ্ধ বাতাস বয়ে গেল। কোনো পূর্বঘোষণা ছাড়াই সামনে এলো একজোড়া হাতের ছবি, বরমাল্য আর লাজুক হাসি। জানা গেল, নির্মাতা-প্রযোজক রাফায়েল আহসান ও ছোট পর্দার জনপ্রিয় মুখ মায়মুনা মম এখন একে অপরের।

বলা নেই, কওয়া নেই—হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসলেন এই জুটি। শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির ফোর সিজন রেস্টুরেন্টে যখন শহরের যান্ত্রিকতায় ব্যস্ত, ঠিক তখনই একান্ত ঘরোয়া আয়োজনে চার হাত এক হলো তাদের। সহকর্মীদের শেয়ার করা ছবিতে দেখা মিলল নবদম্পতির ভালোবাসাময় মুহূর্ত, আর তাতেই ভেসে এলো অজস্র শুভেচ্ছা বার্তা।

কিন্তু প্রেমটা কীভাবে? নাকি পুরোটাই পারিবারিক? বিয়ের খবর প্রকাশ্যে আসতেই এমন প্রশ্ন উঁকি দিচ্ছিল ভক্তদের মনে। সদ্য বিবাহিতা মম শোনালেন তাদের মিষ্টি প্রেমের গল্প। লাজুক হেসে বললেন, ‘আমাদের বিয়েটা আসলে কিঞ্চিৎ প্রেম আর কিঞ্চিৎ পারিবারিক।’

মম জানান, গল্পের শুরুটা হয়েছিল ভার্চুয়ালি। ফেসবুকে সাধারণ ‘হাই-হ্যালো’ দিয়েই পরিচয়ের সূত্রপাত। কিন্তু সেই পরিচয় পরিণয়ে রূপ নিতে খুব বেশি সময় নেয়নি। একদিন কফি শপে দেখা করলেন দুজনে। আর সেই এক দেখাতেই জীবনের মোড় ঘুরে গেল। কফির ধোঁয়া মিলিয়ে যাওয়ার আগেই রাফায়েল সরাসরি প্রেমের প্রস্তাব দিয়ে বসেন।

মম বলেন, ‘ও যেদিন প্রপোজ করল, আমি সোজা বলেছিলাম—আমার বাসায় কথা বলো। ও দেরি করেনি। বাসায় কথা বলল, আর সেই কথা বলতে বলতেই আজ আমরা এক হলাম।’

মাত্র এক সপ্তাহের সিদ্ধান্তে সবকিছু হয়েছে। তাই খুব একটা ধুমধাম করার সুযোগ মেলেনি। তবে মম আশ্বস্ত করলেন, খুব শিগগিরই বড় পরিসরে রিসিপশনের আয়োজন করবেন, যেখানে প্রিয়জনদের নিয়ে আনন্দ করবেন মনভরে।

নতুন জীবনে কে বেশি রোমান্টিক? এমন প্রশ্নে মমর কণ্ঠে মুগ্ধতা। বললেন, ‘বিয়ের পর থেকে যা দেখছি, মনে হচ্ছে ওই (রাফায়েল) বেশি রোমান্টিক।’

আপাতত হানিমুনের কোনো পরিকল্পনা নেই এই নবদম্পতির। হাতে জমে আছে একগুচ্ছ নাটকের কাজ। পেশাদারিত্বের জায়গা থেকে মম জানালেন, আগে কাজ, তারপর ছুটি। তিনি বলেন, ‘হাতে অনেক কাজ। এগুলো শেষ করেই আমরা হানিমুনের প্ল্যান করব।’

মম নাটকের পরিচিত মুখ। এছাড়া সিনেমাতেও দেখা গেছে তাকে। অন্যদিকে রাফায়েল আহসান নয়-ছয় নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। যেটি ২০১৫ সালের শেষ দিকে মুক্তি পায়। নেটফ্লিক্সের এক্সট্রাকশন সিনেমার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

আমার বার্তা/এমই

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ডালিয়া নওশীন মারা গেছেন

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশের পাড়ি জমিয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা

নীতিবাক‍্য ঝাড়ার সময় খেয়াল রাখুন: পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমণি। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব

তিশা-তুষির ভিডিও ফাঁস নিয়ে মুখ খুললেন শরিফুল রাজ

রোজার ঈদে মুক্তি প্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার সাফল্যে বেশ ফুরফুরা মেজাজে আছেন অভিনেতা শরিফুল রাজ।

বিয়ে করলেন লুবাবা?—ফেসবুক পোস্টে ইঙ্গিত

শোবিজের চাকচিক্য আর গ্ল্যামার জগতকে বিদায় জানিয়েছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। নিজেকে আমূল বদলে ফেলার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় বিনা মূল্যের বই বিতরণে টাকা নেয়ার অভিযোগ

গজারিয়ায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে মুক্তিযোদ্ধার ওপর হামলা, গ্রেপ্তার ১ জন

কেউ অন্যায় করলে সুন্দরবনে প্রবেশের সুযোগ পাবেন না: পরিবেশ প্রতিমন্ত্রী

বলতেছে কাপড় এনেছে, খুলে দেখি সব অ্যালকোহল: এনবিআর চেয়ারম্যান

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

শিশুদের হাম-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়

নারী আসন: জামায়াত-এনসিপি এক জোটে, স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে

ধানমন্ডি লেককে বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

দেশের ইতিহাসে রেকর্ড পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলো মার্চে

ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে বিরোধী দলের প্রথম ওয়াকআউট

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

দেশের চার জেলার ডিসি প্রত্যাহার করেছে সরকার

পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী

বিগ ব্যাশ মাতিয়ে অস্ট্রেলিয়ায় বর্ষসেরা ক্রিকেটার রিশাদ

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু

ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ

সংসদে ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জনগণের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে দ্রুত এগোচ্ছে কাজ: প্রধানমন্ত্রী