ই-পেপার বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩

বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি ক্রিকেটের জন্য দুঃখজনক: ডব্লিউসিএ

আমার বার্তা অনলাইন
২৫ জানুয়ারি ২০২৬, ১১:২৩

আগামী মাসে অনুষ্ঠেয় ২০ দলের টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের না থাকা বিশ্ব ক্রিকেটের জন্য এক 'দুঃখজনক মুহূর্ত' হিসেবে অভিহিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। সংগঠনটি বলছে, খেলাটিকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ করতে স্টেকহোল্ডারদের এখন একযোগে কাজ করার সময় এসেছে।

নিরাপত্তা ইস্যুতে ভারত সফরে বাংলাদেশের অনীহার জেরে গত শনিবার টুর্নামেন্ট থেকে তাদের নাম বাদ পড়ে। প্রতিবেশী দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের জেরে উদ্ভূত এই পরিস্থিতিতে বাংলাদেশের পরিবর্তে স্থলাভিষিক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে।

বাংলাদেশ তাদের ম্যাচগুলো সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানালেও তা নাকচ করে দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সংস্থাটির মতে, আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর একদম শেষ মুহূর্তে এসে সূচি পরিবর্তন করা বাস্তবসম্মত নয়। আইসিসির বোর্ড সভায় বাংলাদেশের দাবির বিপক্ষে ভোট দেয় বেশিরভাগ সদস্য। ভেন্যু বদলের আবেদন নাকচ হওয়ার পর বিশ্বকাপ খেলতে হলে ভারতে না যাওয়ার বিকল্প ছিলো না বিসিবির। কিন্তু সরকারি সিদ্ধান্তে ভারতে না যাওয়ার ঘোষণা আসে।

রবিবার এক বিবৃতিতে ডব্লিউসিএ-র প্রধান নির্বাহী টম মফ্যাট বলেন, 'টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার এবং ক্রিকেটের শীর্ষ এই আসরে একটি গুরুত্বপূর্ণ দেশের অনুপস্থিতি আমাদের খেলা, বাংলাদেশের ক্রিকেটার ও সমর্থকদের জন্য এক বেদনার মুহূর্ত। বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবার অবকাশ রয়েছে।'

তিনি আরও যোগ করেন, 'বিভেদ বা বর্জনকে জেঁতে বসতে না দিয়ে আমরা ক্রিকেট বিশ্বের নীতি-নির্ধারকদের প্রতি আহ্বান জানাচ্ছি—তারা যেন গভর্নিং বডি, লিগ ও ক্রিকেটারসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে মিলে খেলাটিকে ঐক্যবদ্ধ করতে কাজ করেন।'

সাম্প্রতিক এই ঘটনাপ্রবাহ দক্ষিণ এশীয় ক্রিকেটের বিদ্যমান অস্থিরতাকেই তুলে ধরছে। ভারতের সঙ্গে পাকিস্তানের বৈরী রাজনৈতিক সম্পর্কের কারণে আইসিসি এর আগে একটি বিশেষ ব্যবস্থা করেছিল, যেখানে প্রতিবেশী দেশ বৈশ্বিক আসরের আয়োজক হলেও ভারত নিরপেক্ষ ভেন্যুতে খেলার সুযোগ পায়।

আসন্ন বিশ্বকাপে পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলার কথা থাকলেও দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান মহসিন নাকভি শনিবার জানিয়েছেন, তাদের অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়।

একই সঙ্গে দেশটির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রীর দায়িত্বে থাকা নাকভি সাংবাদিকদের বলেন, 'প্রধানমন্ত্রী এখন দেশের বাইরে। তিনি ফিরলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব।'

মফ্যাট বলেন, ক্রিকেটে বিভিন্ন চুক্তি মেনে না চলা এবং ক্রিকেটার ও তাদের প্রতিনিধিদের সঙ্গে আলাপ-আলোচনার অভাব নিয়ে ডব্লিউসিএ উদ্বিগ্ন।

তার মতে, 'এটি বিশ্বজুড়ে ক্রিকেটের বর্তমান পরিচালনা পদ্ধতির বড় ধরনের ত্রুটিগুলোই সামনে আনছে। এসব সমস্যার সমাধান না হলে খেলার প্রতি আস্থা ও ঐক্য নষ্ট হবে এবং দীর্ঘমেয়াদে ক্রিকেটের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে।'

আমার বার্তা/জেইচ

ভারতের সঙ্গে ঝামেলা মেটাতে চান, বিশ্বকাপ না খেলা নিয়ে যা বললেন আমিনুল

নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। বিপরীতে তারা শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে

বিসিবির নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, এটা নিয়ে বসব: ক্রীড়া প্রতিমন্ত্রী

গত বছরের নভেম্বরে ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিবিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন।

বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের বিপক্ষে হারের পরই অস্ট্রেলিয়ার সুপার এইট নিয়ে শঙ্কা দেখা দেয়। গতকাল শ্রীলঙ্কার কাছে হারার

ভালো কিছুর জন্য এই সরকারকে সময় দিতে হবে: তামিম

আজ (মঙ্গলবার) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

রমজানে যেসব ইবাদত করতে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি

জামায়াত আমিরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ নতুন সরকারের

কুবিসাসের ১ যুগ পূর্তি ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

প্রতিরক্ষা ও জনপ্রশাসনসহ ৫ দপ্তর নিজের হাতে সামলাবেন প্রধানমন্ত্রী

তারেক রহমানকে প্রধানমন্ত্রী ঘোষণা করে গেজেট প্রকাশ

পররাষ্ট্রে চমক: খলিলুরে ভরসা, শামার পরিশ্রমের পুরস্কার

ভারতের সঙ্গে ঝামেলা মেটাতে চান, বিশ্বকাপ না খেলা নিয়ে যা বললেন আমিনুল

বিসিবির নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, এটা নিয়ে বসব: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ডা. জাহেদ, যা বললেন ফাহাম আব্দুস সালাম

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্ব পেলেন

সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী ইসলামাবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

নিজের হাতে এক মন্ত্রণালয় ও দুই বিভাগ রাখলেন তারেক রহমান

১৮ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ