ই-পেপার শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
২৬ নভেম্বর ২০২৬, ১০:১২

আজ বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৫ জমাদিউস সানি ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

উল্লেখযোগ্য ঘটনাবলি :

- ১৭০৩: ইংল্যান্ডে ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রায় ৮ হাজার মানুষের মৃত্যু হয়।

- ১৭৭৮: ক্যাপ্টেন জেমস কুক প্রথম ইউরোপীয় হিসেবে হাওয়াইয়ের মাউই দ্বীপে যান।

- ১৭৮৯: যুক্তরাষ্ট্রে প্রথম জাতীয় থ্যাংকসগিভিং দিবস পালিত হয়।

- ১৮১২: নেপোলিয়নের রাশিয়া অভিযান থেকে পশ্চাদপসরণের সময় বেরেজিনা নদীর যুদ্ধ শুরু হয়।

- ১৮৫২: ইন্দোনেশিয়ার বান্দা সাগরে শক্তিশালী ভূমিকম্প ও সুনামিতে অন্তত ৬০ জনের মৃত্যু হয়।

- ১৮৬৩: মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ২৬ নভেম্বরকে জাতীয় থ্যাংকসগিভিং দিবস ঘোষণা করেন।

- ১৯১৭: যুক্তরাজ্যের সংবাদপত্র দ্য ম্যানচেস্টার গার্ডিয়ান ব্রিটেন ও ফ্রান্সের মধ্যকার গোপন সাইকস-পিকো চুক্তির বিষয়টি প্রকাশ করে।

- ১৯১৭: জাতীয় হকি লিগ (এনএইচএল) প্রতিষ্ঠিত হয়।

- ১৯২২: ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার ও লর্ড কার্নারভন মিসরের তুতেনখামেনের সমাধিতে প্রবেশ করেন।

- ১৯২৪: নতুন সংবিধানের মাধ্যমে মঙ্গোলীয় গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

- ১৯৪২: হলিউডের বিখ্যাত চলচ্চিত্র কাসাব্লাঙ্কা নিউইয়র্কে প্রথম প্রদর্শিত হয়।

- ১৯৪৯: ভারতের গণপরিষদ দেশটির সংবিধান অনুমোদন করে।

- ১৯৬৫: নিজস্ব রকেটে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে ফ্রান্স বিশ্বের তৃতীয় দেশ হওয়ার কৃতিত্ব অর্জন করে।

- ১৯৭৬: যুক্তরাষ্ট্রে ‘মাইক্রোসফট’ নামটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত হয়।

- ১৯৭৯: পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি বিমান সৌদি আরবের তায়েফের কাছে বিধ্বস্ত হয়ে ১৫৬ জনের মৃত্যু হয়।

- ১৯৮৩: লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ব্রিংকস-ম্যাটের ভল্ট থেকে প্রায় ২ কোটি ৬০ লাখ পাউন্ড মূল্যের সোনা চুরি হয়।

- ১৯৯২: টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে এক হাজার রান করার রেকর্ড গড়েন শচীন টেন্ডুলকার।

- ১৯৯৮: ভারতের লুধিয়ানার কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২১২ জন নিহত হন।

- ২০০৩: ব্রিটেনের ব্রিস্টলের ওপর দিয়ে শেষবারের মতো উড়েছিল সুপারসনিক যাত্রীবাহী বিমান কনকর্ড।

- ২০০৮: ভারতের মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা শুরু হয়।

- ২০১১: পাকিস্তানের একটি সীমান্ত চৌকিতে ন্যাটো বাহিনীর হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হন।

- ২০১৮: নাসার অনুসন্ধানযান ইনসাইট মঙ্গলের মাটিতে অবতরণ করে।

- ২০১৯: আলবেনিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে অন্তত ৫২ জন নিহত হন।

- ২০২১: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনকে উদ্বেগজনক ধরন হিসেবে চিহ্নিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

জন্ম

- ১৭৩১: ইংরেজ কবি উইলিয়াম কাউপার।

- ১৮৮৫: বাঙালি বিজ্ঞানী দেবেন্দ্র মোহন বসু।

- ১৮৯০: ভাষাবিদ ও শিক্ষাবিদ সুনীতিকুমার চট্টোপাধ্যায়।

- ১৮৯৮: নোবেলজয়ী জার্মান রসায়নবিদ কার্ল জিগলার।

- ১৯১১: বাংলা ও হিন্দি চলচ্চিত্রের কৌতুক অভিনেতা শ্যাম লাহা।

- ১৯১৯: ভাষাবিদ ও ধ্বনিবিজ্ঞানী মুহম্মদ আবদুল হাই।

- ১৯২১: ভারতের শ্বেত বিপ্লবের জনক ভার্গিজ কুরিয়েন।

- ১৯৫৪: তামিল বিদ্রোহী সংগঠন এলটিটিইর প্রতিষ্ঠাতা ভেলুপিল্লাই প্রভাকরণ।

- ১৯৫৬: ভারতীয় অভিনেত্রী অনামিকা সাহা।

- ১৯৭২: বলিউড অভিনেতা অর্জুন রামপাল।

মৃত্যু

- ১৮৫৭: সুইস ভাষাবিজ্ঞানী ফের্দিনা দে সোসুর।

- ১৯২৩: ভারতীয় গণিতবিদ যাদব চন্দ্র চক্রবর্তী।

- ১৯৩১: জার্মান রসায়নবিদ অগাস্ট বার্নথসেন।

- ১৯৪৯: ভারতীয় সমাজবিজ্ঞানী বিনয় কুমার সরকার।

- ১৯৫০: চিকিৎসক ও সমাজসেবী দ্বিজেন্দ্রনাথ মৈত্র।

- ২০০৭: রবীন্দ্রজীবনীকার প্রশান্তকুমার পাল।

- ২০০৮: ভারতের মুম্বাই সন্ত্রাসী হামলায় নিহত সন্ত্রাসবিরোধী স্কোয়াডের প্রধান হেমন্ত কারকারে।

- ২০১৭: বাংলাদেশের নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক রাহিজা খানম ঝুনু।

- ২০২৩: কলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যক্ষ ও শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায়।

দিবস

বিশ্ব কেক দিবস।

২৮ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শনিবার ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৭ জমাদিউস সানি ১৪৪৮।

২৫ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা 

আজ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৪ জমাদিউস সানি ১৪৪৮।

আত্মার শান্তি

নীরব রাতে চাঁদের আলো মনকে করে স্নিগ্ধ, আত্মার মাঝে শান্তি নামে হৃদয় হয় মুগ্ধ। কোলাহলের ভিড় পেরিয়ে

২৩ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১২ জমাদিউস সানি ১৪৪৮।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

খেজুরের রস খাওয়ার আগে যা জানা জরুরি

বাংলাদেশে অবকাঠামো গড়ার পরিকল্পনা মেটার

টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য: পর্যটনমন্ত্রী

ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: তারেক রহমান

মন্ত্রণালয় ও দপ্তরের বিচ্ছিন্ন প্রকল্পে সমন্বয়ের আহ্বান আমির খসরুর

অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল ও প্রতীক কেড়ে নেওয়া করা হয়েছিল

‎রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সুরা হাক্কাহতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

টাইমের বর্ষসেরা ১০০ ছবির তালিকায় এনজো ফার্নান্দেজের সেই ফাউল

ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

পাকিস্তানের সঙ্গে রাশিয়ার নতুন ঘনিষ্ঠতা, উদ্বিগ্ন দিল্লি

স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের চূড়ান্ত আইন পাস করলো ইতালি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে জার্মানি

দক্ষিণ এশিয়ায় ‘বৈবাহিক ধর্ষণ’ বৈশ্বিক গড়ের চেয়ে ৩৫% বেশি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর আধাবেলা হরতাল

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন দুই বাংলাদেশি

তিন গ্যাস কোম্পানির এমডি বদল, পেট্রোবাংলায় পুনর্বণ্টন পরিচালক পদ